শিরোনাম
আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ৩০ জুন ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি 

বরগুনার আমতলী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইনের সঙ্গে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৬ টায় আমতলী থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, অপরাধ দমন এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


সভায় নবাগত ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।


তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না। ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।


সভায় উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি পরিতোষ কর্মকার, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. জসিম উদ্দিন সিকদার, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. হোসাইন আলী কাজী, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার মাতুব্বর, ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, দৈনিক ব্যাংক-বিমা-অর্থনীতির উপজেলা প্রতিনিধি ইকবাল তালুকদার, দৈনিক নব দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. বশির আহম্মেদ, দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি মো. রিপন মুন্সি, দৈনিক বরিশালের কাগজের উপজেলা প্রতিনিধি মো. মিজার রহমান, দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো. সুমন রশিদ, প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি এইচ. এম. রাসেল, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার উপজেলা প্রতিনিধি আল আমিন বাবু, সময়ের কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি মো. ইমরান হোসাইন, দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি মো. রাসিমুল হক রিমন, দৈনিক প্রতিদিনের কাগজের উপজেলা প্রতিনিধি মিথুন কর্মকার এবং দৈনিক ডেসটিনি পত্রিকার উপজেলা প্রতিনিধি পিএম সাজ্জাদ শরীফ।


এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা নির্মূল, চুরি-ছিনতাই রোধে নিয়মিত অভিযান পরিচালনা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়।


সভা শেষে নবাগত ওসি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আরও খবর
আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

মঙ্গলবার ৩০ জুন ২০২৬





আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

রাজবাড়ী পৌরসভার দক্ষিণ শ্রীপুরে ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করলেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী

লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

রাজবাড়ী পৌরসভার দক্ষিণ শ্রীপুরে ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করলেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা