
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা’ সৃষ্টির প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর কৃষক দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন বিকেলে নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু।
কর্মসূচিতে কৃষক দলের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন।
এছাড়াও মিছিলে অংশ নেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল। এ ছাড়াও কৃষক দল নেতা রাজিব, মানিক, মোস্তফা, নাজমুল, আনোয়ার, লেবু, হেলাল, বাবু, ইকবাল হোসেন-সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




























