শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

অবৈধ বালু ভরাটে ২০০ পরিবার পানিবন্দি, সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ

প্রকাশিত:সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের ৪টি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ বালু দিয়ে ভরাট করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০০ পরিবার জলাবদ্ধতার কবলে পড়ে চরম দুর্ভোগে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এদিকে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সাজেদুল হক নাঈমের বাড়িতে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে গুনিয়াদি গ্রামের মৃত দ্বীন ইসলামের পরিবারের কয়েকজন সদস্য ও তাদের স্বজনদের বিরুদ্ধে। হামলার ঘটনায় উল্টো সাংবাদিক নাঈমের বিরুদ্ধে মামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।এ ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টার অভিযোগের প্রতিবাদে সোমবার (১৪ সেপ্টেম্বর) এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামারহাটি, সাহাপাড়া, বর্মনপাড়া ও বড়হাটি—এই চার গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথটি সম্প্রতি বালু দিয়ে ভরাট করে বন্ধ করে দেওয়া হয়। এতে ওই এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত প্রায় এক মাস ধরে পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।ভুক্তভোগীদের অভিযোগ, পানি নিষ্কাশনের পথটি বন্ধ করে দেওয়ার কারণে স্বাভাবিক পানি চলাচল ব্যাহত হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জনদুর্ভোগ লাঘবের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।স্থানীয়দের এ দুর্ভোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক সাজেদুল হক নাঈম। এর পরিপ্রেক্ষিতে তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।অভিযোগ অনুযায়ী, গুনিয়াদি গ্রামের মৃত দ্বীন ইসলামের পরিবারের সদস্য মামুন, সোহেল, শিমুল ও রানী আক্তারসহ কয়েকজন আত্মীয়-স্বজন সাংবাদিক নাঈমের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালান। একপর্যায়ে আশপাশের লোকজন ও গ্রামবাসী এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয়রা জানান।সাংবাদিক নাঈমের অভিযোগ, ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।এদিকে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ তুলে ধরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা দ্রুত পানি নিষ্কাশনের পথটি উন্মুক্ত করার পাশাপাশি হামলার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।বিক্ষোভকারীরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করারও দাবি জানান।


আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২