শিরোনাম
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ নাঙ্গলকোটে সরকারি সড়ক পুনরুদ্ধারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কুকুর ধরলো চোর! শ্যামলীতে পিএমকের ফ্রি চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শিক্ষার মানোন্নয়নে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে নালা নির্মাণের অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার ১১ জুন ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১১ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ছবি আছে  




আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি,

নওগাঁ পত্নীতলা উপজেলার মহেশপুর কদম-কুড়ী গ্রামের পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণের কাজ চলছে। অভিযোগ উঠেছে আদালতে নিষেধাজ্ঞা আদেশ সত্ত্বেও জোর করে ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে ওই নালা নির্মাণ করা হচ্ছে। 

এ ঘটনায় জমির মালিক মহেশপুর কদম-কুড়ী গ্রামের বাসিন্দা আজিবর রহমান নালা নির্মাণকাজ বন্ধ ও ক্ষতিপূরণের দাবিতে, স্থানীয় সরকার বিভাগের সচিব,পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেছেন।

গত ৩ জুন স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর দেওয়া ওই লিখিত আবেদন সূত্রে জানা যায়, মহেশপুর কদম-কুড়ী গ্রামের পানি নিষ্কাশনের জন্য পত্নীতলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) বাস্তবায়নে মোন্নাপুকুর থেকে কদমকুড়ী মোড় পর্যন্ত প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যরে একটি নালা নির্মাণের কাজ চলছে। কদমকুড়ী মোড় গ্রামের পূর্ব দিকের অংশে যাওয়া সড়কের দক্ষিণ পাশ দিয়ে নালাটি নির্মাণের জন্য বর্তমানে মাটি খননের কাজ চলছে। ওই ৩০০ মিটার দৈর্ঘ্যের নির্মাণাধীন ওই নালার অধিকাংশ অংশই অভিযোগকারী আজিবর রহমান ও তাঁর ভাইদের। মহেশপুর কবরস্থান সংলগ্ন মোন্নাপুকুর নামের একটি পুকুর থেকে পূর্ব দিকে ১০০ মিটার দূরে সরকারি জলডারা থাকা সত্ত্বেও মোন্নাপুকুর থেকে পশ্চিম দিকে ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে ৩০০ মিটার দৈর্ঘ্যরে ওই নালা নির্মাণ করা হচ্ছে। ৩০০ মিটার দৈর্ঘ্যরে ওই নালার প্রায় তিন-চতুর্থাংশ অংশই আজিবর রহমান ও ভাইদের। নালা নির্মাণের জন্য জমি দিতে অনিচ্ছা সত্ত্বেও জমি অধিগ্রহণ না করেই পত্নীতলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল ইসলাম গত বছরের নভেম্বর মাসে জোর করে নির্মাণের কাজ শুরু করেন। ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে সরকারি প্রকল্পের টাকা দিয়ে নালা নির্মাণকাজ বন্ধের দাবিতে আদালতে মামলা করলে আদালত গত বছরের ১২ নভেম্বর কাগজপত্র যাচাই-বাছাই করে নালা নির্মাণকাজের ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেন। 

আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ থাকা সত্ত্বেও গত ২৩ মে ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলামের ছত্রছায়ায় একদল লাঠিয়াল বাহিনী রাস্তার পাশে থাকা আজিবর রহমানের জমির ওপর দিয়ে নালা নির্মাণের জন্য খনন করেন। এ ঘটনায় আজিবর রহমান আদালতে ১০৭ ধারায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিরা আদালতে হাজির হয়ে এ ধরণের কাজ আর করবেন বলে মুচলেকা দেন। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও চেয়ারম্যান ওবায়দুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা আবারও যে কোনো সময় জোর করে নালা নির্মাণ করবেন বলে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে থানা পুলিশ ও ইউএনওর কাছে বারবার অভিযোগ করার পরেও কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী আজিবর রহমান। 

অভিযোগকারী আজিবর রহমান বলেন, ‘গ্রামবাসীর চলাচলের জন্য ক্রয়সূত্রে পাওয়া ৮৮ দশমিক ৫ শতাংশ জমি থেকে প্রায় ৮ শতাংশ জমি ছেড়ে দিয়েছি। আমার জমির দিয়ে করা সড়ক দিয়ে গ্রামের লোকজন চলাচল করে। এখন সেই সড়কের দক্ষিণ অংশ দিয়ে আমার বসতবাড়ীর প্রাচীর ও আম বাগানের কিছু অংশের ক্ষতি সাধন করে জোর করে নালা নির্মাণ করা হচ্ছে। পত্নীতলা ইউপি চেয়ারম্যান ওবায়দুলের নেতৃত্বে গ্রামের কিছু লোক আমার ক্ষতিসাধনের জন্য জোর করে নালা নির্মাণের পাঁয়তারা করছে। যাতায়াতের জন্য জমি ছেড়ে দিয়েছে এখন আমি নালা নির্মাণের জন্য কোনো জমি দিতে রাজি নই। এজন্য আমি আদালতে মামলাও করেছি।’ 

আজিবর রহমানের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম বলেন, ‘আজিবরের মামলার নিষেধাজ্ঞা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিলের পর নিষেধাজ্ঞা আদেশ আর কার্যকর থাকে না। তাই এখন নালা নির্মাণে আইনি কোনো বাধা নেই বলে আমি মনে করি।




আরও খবর




ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও নবীন-প্রবীণ সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ

ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও নবীন-প্রবীণ সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ