
শাহিন মিয়া, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামে খাদ্যগুদাম থেকে চাল সংগ্রহ না করেই চাল বিতরণের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য রিপনের বিরুদ্ধে। একই সঙ্গে বিতরণ করা চাল নষ্ট ছিল বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে পূর্ব অষ্টগ্রামে চাল বিতরণের সময় এ-সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে খাদ্য কর্মকর্তা আব্দুর রউফ জানান, তিনি দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন। এ কারণে বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে তিনি বলেন, “ডিলার আমাদের খাদ্যগুদাম থেকে চাল সংগ্রহ করেননি—এ বিষয়ে আমি নিশ্চিত। বিষয়টি জেনে আপনাকে জানাচ্ছি।”
অন্যদিকে, ট্যাগ অফিসার জুরায়ের সাহেব জানান, আমাকে না জানিয়ে রিপন সাহেব চাউল বিতরন শুরু করেছেন। আমি চাউল উত্তোলনের বিষয়ে কোন স্বাক্ষর প্রেরন করি নাই । তাই আমি দ্রুত চাউল বিতরণ বন্ধ করছি ।
এদিকে, খাদ্যগুদাম থেকে চাল সংগ্রহ না করে কীভাবে চাল বিতরণ করা হলো এবং বিতরণ করা চালের মান কেমন ছিল—তা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য রিপনকে ঘটনাস্থলে উপস্থিত পাওয়া যায় নি, তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিপ করে নাই।
এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ বক্তব্য ও তদন্তের ফলাফল কামনা করছে এলাকাবাসী।




























