শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

আখাউড়ায় সেতুর অভাবে বাঁশের সাঁকো দিয়ে পার করতে হয় লাশ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৫ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৫ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার)

ব্রাহ্মণবাড়িয়াঃ ভারতীয় পাহাড়ি ঢল আর আশে পাশে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে মাত্র দুই দশকেই ভেঙে গেছে  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের সেতুটি। এরপর যেন দুর্ভোগ নেমে আসে কয়েক গ্রামের মানুষের। দুই বছরেরও বেশি সময় এভাবে চলতে থাকলেও ওই সেতু নির্মাণের উদ্যোগ নেই। সেতুর ওপারের কবরস্থান আর ঈদগাহ।


কেউ মারা গেলে লাশ নিতে হয় নড়বড়ে বাঁশের সাঁকো বেয়ে। জমির ধান কেটে সাঁকো বেয়ে আসাটাও কষ্টসাধ্য হয়ে যায়। কোমলমতি শিশুরা বিদ্যালয়ে যাওয়া-আসা করতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-ধরখার সড়কের মোগড়া রেলগেইট গিয়ে বা দিকে মোড় নিলে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন।

পশ্চিমে জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙাচুরা পথ ধরে যাওয়ার সময় এক অটোরিকশা চালক বেশ হাঁকডাক দিয়েই বললেন, ‘যান ভাই যান। এই বিরিজ নিয়া লেকলে দোয়া পাইবেন।’ ভাঙা সেতুর ধারেই কিছু চেয়ার বিছিয়ে বসে আছেন এলাকার কয়েকজন।জানালেন, এ প্রতিবেদক আসার খবরটি তারা আগে থেকে জানতেন।


রবিবার সকাল সাড়ে আটটার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, জাঙ্গাল গ্রামের দক্ষিণ-পশ্চিমপ্রান্তে সেতুটি ভেঙ্গে পানিতে পড়ে আছে। একপাশে সেতুর পিলার দেখা যায়। অন্যপ্রান্তে সেটির দেখা নেই। সেতুর একটি অংশ পানির নিচে ডুবে আছে।


ওপারেই ঈদগাহ ও কবরস্থান। কয়েকটি গ্রামের মানুষ এ পথ দিয়েই চলেন। সেতু ভেঙ্গে যাওয়ায় পর এখানে একটি সাঁকো নির্মাণ করা হয়েছে। ঘুরে দেখার সময় এক কথা বলতে ছুটে আসেন মো. শাহ আলম নামে এক কৃষক। তিনি বলেন, ‘ভাই, আমডার এমেদার মাইনসের কষ্টের শেষ নাই। হেদিন ইউসুফ ভাইয়ের লাশ পার করার সময় যেই কষ্ট হইছে। অনেকভাবে নেওয়ার চেষ্টা করতাছিলো মাইনসে। আমি সামনে আয়ইয়া গিয়া কোনো রহমে আমডা পার করছি। এমনে কি লাশ নেওন যা।’


ওই কৃষকের ভাষ্যমতে, এলাকার মানুষের বেশিরভাগ জমি সেতুর ওইপারে। ধান কেটে বাড়ি আনতে তাদের বেশ কষ্ট হয়। এছাড়া কয়েকটি গ্রামের মানুষ এ পথ দিয়ে নিয়মিত চলাচল করে। কিন্তু সেতু নির্মাণের জন্য এখনো কেউ এগিয়ে আসেনি।


কথা হয় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. হুমায়ুন কবিরের সঙ্গে। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘২০০২ বা ২০০৩ সালের দিকে সেতুটি নির্মাণ করা হয়। দুই বছরেরও বেশি সময় হলো এটি ভেঙ্গে পড়ে আছে। এতে এলাকার মানুষের কষ্টের কোনো শেষ নেই। বিশেষ করে ওপারের কবরস্থানে লাশ নিতে আমাদেরকে খুব কষ্ট করতে হয়। বর্তমান সংসদ সদস্যের কাছে সেতু নির্মাণের উদ্যোগ গ্রহনের দাবি জানাচ্ছি।’


ইউনিয়ন পরিষদ সদস্য মো. আবুল কাশেম বলেন, ‘সেতু ভাঙ্গার পর আমি বিষয়টি তৎকালীন ইউএনওকে জানিয়েছি। ওনি এসে দেখে গেছেন। এরপর আর কোনো ধরণের উদ্যোগ নেওয়া হয়। এখন সরকার দলীয় সিনিয়র নেতাদেরকে বিষয়টি জানিয়েছি। আশা করছি স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহন করা হবে।’


বিষয়টি জানতে ছুটে আসা জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন বলেন, ‘সাঁকো দিয়ে লাশ পারাপর করতে কষ্টের বিষয়টি জেনেছি। সেতুটি নির্মাণের বিষয়ে আমি সংসদ সদস্য মুশফিকুর রহমানের সঙ্গে কথা বলেছি। আশা করি, এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে।’


আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া কালের কণ্ঠকে বলেন, ‘আজ (রবিবার) সকালে ভাঙা সেতুটি দেখতে আমি সেখানে গিয়েছিলাম। আমি অবাক হয়েছি যে এত দিনেও কেন এটি নির্মাণ নিয়ে কেউ কথা বলেনি বা উদ্যোগ নেওয়া হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব। পাশাপাশি মাসিক সমন্বয় কমিটির সভায়ও বিষয়টি উত্থাপন করবো। সেতুটি যেন দ্রুত নির্মাণ করা যায় সে বিষয়ে সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে।


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ