শিরোনাম
জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন
সোমবার ০৩ আগস্ট ২০২৬
সোমবার ০৩ আগস্ট ২০২৬

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩০ মে ২০২৬ | হালনাগাদ:শনিবার ৩০ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে বৈদ্যুতিক তার চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশের দুই কর্মকর্তাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় বাজারের বিভিন্ন দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ছাতারপাইয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন, সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ সোহেল। আহত দুই পুলিশ সদস্যকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাতারপাইয়া পশ্চিমপাড়ার এক ইলেকট্রিক মিস্ত্রি পূর্বপাড়ার বাসিন্দা বেলাল হোসেনের বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করেন। পরে ওই বাড়ি থেকে কিছু বৈদ্যুতিক তার চুরি হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় বেলাল হোসেন ওই মিস্ত্রিকে সন্দেহ করলে বাজারে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি দুই পাড়ার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিমপাড়ার লোকজন বাজারে জড়ো হন। একই সময়ে পূর্বপাড়ার বাসিন্দারাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ছাতারপাইয়া বাজার ও সেনবাগ-সোনাইমুড়ী সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বাজারের অন্তত ৪০টি দোকানের শাটার ভাঙচুর করা হয়। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল লুটপাটের অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে সেনবাগ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যোগ দিলে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার পরও এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, বৈদ্যুতিক তার চুরিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তিনি আরও বলেন, শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ