শিরোনাম
বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

আল্লাহর বিধানে মানুষের সকল সমস্যার সমাধান সম্ভব-আতিকুর রহমান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

লাকসাম প্রতিনিধি:


'শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য'-এ শ্লোগানকে সামনে রেখে লাকসামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১১ অক্টোবর) লাকসাম পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মু. আতিকুর রহমান বলেন, দেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার সাড়ে সাত কোটি শ্রমজীবী নারী-পুরুষ।


সরকার আসে, সরকার যায়। কিন্তু শ্রমিকদের কার্যকর উন্নয়নের বিষয়ে ভাববার মতো সরকার আমরা পাইনি।


পৃথিবীর ইতিহাসে বহু শ্রমিক আন্দোলন হয়েছে, সমাজতন্ত্র কায়েম হয়েছে কিন্তু শ্রমিকের ভাগ্যের উন্নয়ন হয়নি।


মূলতঃ মানব রচিত বিধান দিয়ে মানুষের সমস্যার সমাধান সম্ভব নয়। মহান আল্লাহর বিধান দিয়েই এর সমাধান সম্ভব।


তিনি বলেন, অন্যান্য শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এদেশে দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের জুলুমের শিকার হয়েছেন শ্রমিকরা। আমরা আর শ্রমিক নিপীড়ক সরকার কখনো দেখতে চাই না।


আতিকুর রহমান বলেন, অনেকেই শ্রমিকদের ব্যবহার করে গাড়ি-বাড়ি, বিত্ত বৈভবের মালিক হয়েছেন কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা কোন শ্রমিককে আর ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার হতে দেব না। আমরা শ্রমিক শোসন করবো না, করতে দেব না। যেখানেই শ্রমিকদের উপর জুলুম হবে, শোষণ করা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ।


তিনি বলেন, পুলিশ যদি রেশন পেতে পারে; শ্রমিকদেরও রেশনের ব্যবস্থা করতে হবে।


তিনি আরো বলেন, ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করার জন্য যারা আইন শৃঙ্খলা-বাহিনীকে ব্যবহার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আবু সাইদ, মুগ্ধসহ শতশত ছাত্র-জনতাকে শহীদ করেছে  তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।


যারা ক্ষমতা কুক্তিগত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গণহত্যা চালিয়েছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে আমরা তাদেরকে বিনা বিচারে দেখতে চাই না।


সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, দেশের অন্যান্য শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের বৈষয়িক বিষয় নিয়ে আন্দোলন করে।


এটা তাদের একমাত্র এজেন্ডা। আর শ্রমিক কল্যাণের এটা হচ্ছে দ্বিতীয় এজেন্ডা।


শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রথম কাজ হচ্ছে শ্রমিকদের আখেরাতের কল্যাণে কাজ করা। যেটা বাংলাদেশের অন্যান্য শ্রমিক সংগঠনের এজেন্ডায় নাই।


তিনি বলেন, মহান আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন একটি সুষ্ঠু ভারসাম্যতায়।


এ ভারসাম্য হচ্ছে সকলকে সমান অর্থনৈতিক সমৃদ্ধি না দেয়ার ভারসাম্যতা।

সবাই যদি কোটিপতি হয়, মন্ত্রী হয়, তাহলে মন্ত্রীর ড্রাইভার কে হবে ! বড়লোকের কাজ কে করবে ! কেউ কারো কমান্ড মানবে না। এখন কথা হচ্ছে কেয়ামতের বিচার হবে মানুষের যোগ্যতার, সম্পদের। আল্লাহ মানুষকে যা কিছু রিজিক দিয়েছেন তার হিসাব তিনি নিবেন।


আজকে দুনিয়াতে আপনার সম্পদ কম হতে পারে, আক্ষেপ থাকতে পারে কিন্তু কেয়ামতে আপনার হিসাব সহজ। জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ। ধনীদের পাঁচশ বছর আগে গরিবরা জান্নাতে যাবে।


মানুষ সুখ খোঁজে দালান কোঠায়, বাড়ি-গাড়িতে। কিন্তু এখানে আসলে কোন সুখ নেই। আর মহান আল্লাহ বলেছেন সুখ রয়েছে একমাত্র জান্নাতে।


শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা সভাপতি একেএম শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ডাঃ আবদুল মুবিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মু. খাইরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।


শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম উপজেলা সভাপতি মু. দেলোয়ার হোসেন ও লাকসাম পৌরসভা সাধারণ সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মু. আবুল হাশেম, শ্যামপুর থানা আমীর আব্দুর রব ফারুকী, লাকসাম উপজেলা সেক্রেটারি মু. জুবায়ের ফয়সাল, পৌরসভা সহ-সেক্রেটারি নুরে আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা অফিস সম্পাদক ইকবাল হাসান মাহমুদ প্রমুখ।


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা আয়োজিত সমাবেশে দুই সহস্রাধিক শ্রমিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।         


আরও খবর




বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা