শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

আলু নিয়ে অন্ধকার দেখছেন চাষীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৪ আগস্ট ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৪ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আলু নিয়ে বিপাকে চাষী ও হিমাগার মালিকরা। লাভের আশায় অতিরিক্ত আলু চাষ করে এখন কৃষকের মাথায় হাত। চোখে অন্ধকার দেখছেন। কারণ আশানুরূপ দামের পরিবর্তে তাদের এখন মোটা অংকের লোকসান গুনতে হচ্ছে। গত বছর কৃষক আলুর মূল্য বেশি পাওয়ায় এবার রেকর্ড পরিমাণ এক কোটি ৩০ লাখ টন আলু উৎপাদন হয়েছে। আর চাহিদার তুলনায় ৪০ লাখ টন বেশি উৎপাদন হওয়ায় বর্তমানে আলুর মূল্য অনেক কম। হিমাগার ফটকে এলাকাভেদে প্রতি কেজি আলুর দাম এখন ১৩ থেকে ১৫ টাকা। অথচ প্রতি কেজিতে উৎপাদন কৃষকের ১৭ টাকা খরচ হয়েছে। এর সঙ্গে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়াসহ অন্যান্য খরচ যোগ করলে হিমাগারে সংরক্ষিত আলুর কেজিতে খরচ প্রায় ২৫ টাকা দাঁড়ায়। বর্তমানে ঠাকুরগাঁওয়ে হিমাগারে সাড়ে ১২ টাকা থেকে পৌনে ১৩ টাকায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে। আর স্থানীয় বাজারে খুচরা পর্যায়ে ওই আলু ১৫ থেকে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। রংপুরে হিমাগারে প্রতি কেজি আলু ১২-১৩ টাকা এবং খুচরা বাজারে ১৪-১৫ টাকায় বিক্রি হচ্ছে। মুন্সীগঞ্জে হিমাগার ফটকে ১২-১৩ টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা দরে প্রতি কেজি আলু। যদিও ঢাকায় ২০ থেকে ২৫ টাকায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে। অথচ এবার কেজিতে আলুর গড় উৎপাদন খরচ ১৪ টাকা ছিল। তার সঙ্গে হিমাগার ভাড়া যোগ হবে। ফলে সরকারি হিসাবেই প্রতি কেজি আলুতে কৃষক লোকসান গুনছে। আলুচাষী এবং হিমাগার মালিকদের সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে এবার আলুর দামের যে অবস্থা, তাতে অনেক কৃষকই আগামী বছর আলু চাষে বিমুখ হতে পারে। ফলে আলুর দাম আগামী বছর আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গত বছর প্রতি কেজি আলু ৮০ টাকায় বিক্রি হয়েছে। এমনকি এবার মৌসুমের শুরুতে ঠাকুরগাঁওয়ে ৭০ থেকে ৮০ টাকায় প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল। আর গত বছরের এই সময় আলুর কেজি ছিল ৫৫ থেকে ৬০ টাকা। এবার রাজধানীতে প্রতি কেজি আলু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তথ্যানুযায়ী গত এক মাসে খুচরা পর্যায়ে আলুর দাম বেড়েছে ১১ দশমিক ১১ শতাংশ। কিন্তু গত বছরের সঙ্গে তুলনা করলে দর ৫৬ দশমিক ৯০ শতাংশ কমেছে।


সূত্র জানায়, দেশে আলুর উৎপাদন বাড়লেও রপ্তানি সেই হারে বাড়ছে না রপ্তানি। বিগত ২০২১ সালে দেশ থেকে ৬৮ হাজার ৭৭৩ টন আলু রপ্তানি হয়েছিল। আর ২০২২ সালে রপ্তানি হয়েছিল ৭৮ হাজার ৯১০ টন আলু। কিন্তু ২০২৩ সালে রপ্তানি কমে ৩৩ হাজার টন দাঁড়ায়। ২০২৪ সালে তা আরো কমে ১২ হাজার ১১২ টন হয়। তবে চলতি বছরে এখন পর্যন্ত ৭০ হাজার টন আলু রপ্তানি হয়েছে। উদ্বৃত্ত থাকায় কৃষক ও হিমাগার মালিকরা আলু রপ্তানি আরো বাড়ানোর তাগিদ দিচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ভর্তুকি দিয়ে আলু কেনার আবেদন করেছে। ওই আবেদনের অনুলিপি অর্থ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়কেও দেয়া হয়েছে। আবেদনে বলা হয়, কৃষকদের অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হিমাগার ফটকে আলুর ন্যূনতম বিক্রয়মূল্য ২৫ টাকা নির্ধারণ করা জরুরি। পাশাপাশি দেশের ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে দেয়া চালের পাশাপাশি সরকার ১০ কেজি করে আলু দিতে পারে। এটা সরকার ভর্তুকির মাধ্যমে বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে পারে। বর্তমানে আলুর দাম না পাওয়া এবং সংরক্ষণের অভাবে বিপুল লোকসানের মুখে পড়েছে আলুচাষিরা। সিংহভাগ আলু চাষীই এখন দেনায় পড়েছে। এ অবস্থায় প্রণোদনা, ঋণ মওকুফ এবং আলুর ন্যায্যমূল্য নিশ্চিত হওয়া জরুরি। তা না হলে আলুচাষিদের অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যাবে না। আর এ বছর আলুর দাম না পেলে আগামীতে আলু চাষ করবেন কম সংখ্যক চাষি। আর যখন আলুর চাষ কম হবে তখন তুলনামূলক দাম বেড়ে যাবে।


এদিকে হিমাগার মালিকরা বলছেন, ৩৫০টির বেশি হিমাগারে সংরক্ষিত প্রায় ৩৫ লাখ টন আলুর ২০ থেকে ৩০ শতাংশ দাম না বাড়লে হিমাগার থেকে খালাস হবে না। ওই সাত থেকে ১০ লাখ টন আলু যেখানে-সেখানে ফেললে পরিবেশ বিপর্যয়ের মারাত্মক ঝুঁকি সৃষ্টি হতে পারে। আর আলু এভাবে ফেলে দেয়ার চিত্র দেখলে কৃষকরাও পুরোপুরি ভেঙে পড়বেন। বর্তমানে এলাকাভেদে কৃষকের খরচের তুলনায় কেজিতে ১০-১২ টাকা কমে আলু বিক্রি হচ্ছে। তাতে বড় লোকসানে পড়ছেন কৃষক। 


অন্যদিকে এ বিষয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, টিসিবির মাধ্যমে বিতরণের ক্ষেত্রে নির্দিষ্ট পণ্যের জন্য অর্থ বরাদ্দ থাকে। আলুর ভর্তুকি বিষয়ে অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ে সিদ্ধান্তের ওপর ভর্তুকির বিষয়টি নির্ভর করছে। 


এ বিষয়ে কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চেনধুরী জানান, কৃষক যাতে তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় সেজন্য ওএমএসের মাধ্যমে আলু বিক্রির উদ্যোগ নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। তাছাড়া কৃষকের আলু কৃষি বিপণন অধিদপ্তর সরাসরি বাজারজাত করবে। সারাদেশে কৃষকের বাজারগুলো সচল করা হবে। সেখানে কৃষকের উৎপাদিত আলু প্রয়োজনে বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে। কৃষক যদি দাম না পান, ভবিষ্যতে তারা আলু উৎপাদনে আগ্রহ হারাবেন।



আরও খবর




পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬