শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস আজ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। ১৬৭ বছর আগে সূত্রপাত হয় আজকের এই নারী দিবসের। ১৮৫৭ সালের ৮ মার্চ নিজেদের অধিকার আদায়ের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পোশাক ও টেক্সটাইল কারখানার নারী শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরিপ্রাপ্তি, দৈনিক কর্মঘণ্টা নির্দিষ্ট করা এবং কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ করা। সেই আন্দোলন, সেই মিছিল ছত্রভঙ্গের জন্য পুলিশ নিষ্ঠুরভাবে নির্যাতন চালায় এবং অনেক নারী শ্রমিককে গ্রেপ্তার করে। প্রায় ৫০ বছর পর ১৯০৮ সালে নিউইয়র্ক শহরের মেয়েরা নিজেদের অধিকার আদায়ের জন্য আবার আন্দোলন শুরু করেন। সেদিন প্রায় ১৫ হাজার নারী একযোগে রাস্তায় নেমেছিলেন নিজেদের ভোটাধিকার, শিশুশ্রম বন্ধ ও দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় নির্দিষ্ট করার জন্য। ১৪ দিন ধরে চলে সেই প্রতিবাদ কার্যক্রম। এই আন্দোলনের সূত্র ধরে আমেরিকার সোশ্যালিস্ট পার্টির কমিউনিস্টরা দিনটিকে নারী দিবস পালন করার ডাক দেন। এর পর দিনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে জার্মান সমাজতাত্ত্বিক নারী অধিকারকর্মী ক্লারা জেটকিন নানা তৎপরতা শুরু করেন। ১৯১০ সালে কোপেনহেগেনে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে দিনটিকে বিশ্বব্যাপী নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব পেশ করেন। সেদিন সম্মেলনে উপস্থিত ১৭ দেশের ১০০ জন নারীর সবাই তার প্রস্তাব সমর্থন করেন। 


পরের বছর অর্থাৎ ১৯১১ সাল থেকে থেকে অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডে প্রথমবারের মতো পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এরপর থেকে বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক দল এবং কমিউনিস্ট কর্মীরা নানা আয়োজনের মাধ্যমে ৮ মার্চ নারী দিবস হিসেবে পালন করা শুরু করেন। ক্লারা জেটকিনের স্বপ্ন অবশেষে সফল হয় ১৯৭৭ সালে, যখন জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়। 


গত ২ শতকে ঘরে-বাইরে নারীর অবদান বেড়েছে। পুরুষের পাশাপাশি নারীরা এখন সব সেক্টরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। গতানুগতিক পেশা যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ওকালতি, সাংবাদিকতা, শিক্ষকতা, ব্যাংক-বিমা, ব্যবসা ও সেনাবাহিনী ইত্যাদির সঙ্গে রিকশা চালানো থেকে শুরু করে বিমান চালনায় নারীরা সমানভাবে এগিয়ে যাচ্ছেন। তবু উন্নত দেশ থেকে শুরু করে উন্নয়নশীল দেশ- সর্বত্র নারী-পুরুষ বৈষম্য কমানো খুব একটা সম্ভব হয়নি। অর্থনীতিতে অবদান বাড়িয়ে স্বাবলম্বী হতে গিয়ে যুগে যুগে নারীরা নিজেদের কাঁধের বোঝা যেন বাড়িয়েই চলছে। নারীদের জন্য একটি আলাদা দিবসের পাশাপাশি শিক্ষা, কর্মক্ষেত্র তৈরি করতে পারলেও নারীর সম-সুযোগ ও সম-অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি।


এ বছর অর্থাৎ ২০২৪ সালে নারী দিবসের প্রতিপাদ্য বিষয়  হলো- ‘নারীর সম-অধিকার, সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। নারী দিবসের প্রতিপাদ্য, উদ্দেশ্য ইত্যাদি বিষয় বাস্তবায়ন করাই এখন দিবসটির মূল চ্যালেঞ্জ।



আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক