শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

আশায় বুক বেধেছে শেরপুর বিএনপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিষ্ঠার পর থেকেই জনপ্রিয় হতে থাকে এই দলটি। ৮০ দশকের দিকে পরিপূর্ন জনপ্রিয়তা লাভ করে শেরপুর জেলা বিএনপি। বর্তমানে শেরপুর সদর আসন বিএনপির ঘাঁটি বা ভোট ব্যাংক হিসেবে পরিচিত। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে থেকেও প্রায় ৪৫ বছর যাবত শেরপুর সদর-১ আসনে ধানের শীষ প্রতীকের বা বিএনপির সংসদ সদস্য নেই। সাধারন ভোটার এবং প্রবীন বিএনপি নেতাদের দাবি দলীয় কোন্দল এবং সঠিক নেতৃত্বের কারনে দলটির সর্বোচ্চ জনপ্রিয়তা থাকা সত্বেও বার বার সদর আসন হারিয়েছে বিএনপি।তবে এবার আশার আলো দেখছেন শেরপুর সদর আসনের ভোটার এবং দলীয় নেতৃবৃন্দরা।শেরপুর জেলা বিএনপির আহব্বায়ক বলেছেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দলকে সুসংগঠিত করছি ।

জানা যায়,১৯৭৯ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট খন্দকার আব্দুল হামিদ। সে সময় তিনি মন্ত্রীও ছিলেন। কিন্তু ২ বছর বাকী থাকতেই ভেঙ্গে যায় সংসদ। খন্দকার আব্দুল হামিদের পর যোগ্য নেতা এবং রাজনৈতিক কোন্দলের কারণে এ আসনটি ধরে রাখা সম্ভব হয়নি বিএনপির। মাঝে দীর্ঘ সময় বিরতির পর ১৯৯৬ সালের ১৫ ফেব্রæয়ারির নির্বাচনে ১৫ দিনের জন্য এমপি হয়েছিলেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী (সচিব) নজরুল ইসলাম। ১৯৮৬, ৮৮ ও ৯১ এর নির্বাচনে তৎকালীন জাতীয় পার্টি থেকে টানা তিনবারের জন্য এমপি নির্বাচনের হয় শাহ রফিকুল বারী চৌধুরী। এরপর ১৯৯৬ সালে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আতিউর রহমান আতিকের বিজয়ী হয়। তারপর ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে ব্যাপক কারচুপি ও ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী আতিউর রহমান আতিক বার বার বিজয়ী হন। ফলে বিএনপির ভোটাররা হতাশ হয়ে পড়েন এবং অনেক ভোটার ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। যদিও ১৮ সালের নির্বাচনে বর্তমান আহ্বায়ক মোঃ হযরত আলী জেলে থাকার কারণে তার মেয়ে ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। বাবার জনপ্রিয়তাকে পুঁজি করে আওয়ামী লীগের প্রার্থী হুইপ আতিউর রহমানের ভীত কাঁপিয়ে দেন প্রিয়াঙ্কা। দুপুর ১২টার মধ্যে ৩৫ হাজার ভোট পান। এরপর কারচুপির অভিযোগ এনে ভোট থেকে সরে দাঁড়ান প্রিয়াঙ্কা। বর্তমানে ৪৫ বছর পর আবারও আশায় বুক বেধেছে শেরপুর বিএনপি তথা সদর উপজেলাবাসী।

দলের নেতাকর্মীরা জানায়, ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে প্রায় আট বছর দায়িত্ব পালন কালে দলকে সুসংগঠিত করেছেন মোঃ হযরত আলী। ফ্যাসিস্ট আওয়াামী লীগের নিপীড়ন অত্যাচার ও মামলায় হেনস্থার শিকার শত শত নেতাকর্মীর পাশে ছিলেন হযরত আলী। এই আট বছরে তিনিও নানা নির্যাতনের শিকার হয়েছেন। জেল খেটেছেন প্রায় ৩২ মাস। আর মামলা খেয়েছেন ৪৫টি। তার ব্যবসা-বাণিজ্য সহায় সম্বল প্রায় ধ্বংসের পথে। এই রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার কারণে। সর্বশেষ গত ২৭ জুলাই সদর উপজেলার কুসংহাহাটি এলাকায় তার নিজস্ব রোজবার্গ অটো রাইস মিলে তৎকালীন ফ্যাসিস্ট পুলিশ হামলা চালিয়ে রাইস মিলের প্রায় ১০ কোটি টাকার মালামাল লুটপাট ও ভাঙচুর চালিয়ে নষ্ট করেন। তবুও তিনি প্রাণপণে চেষ্টা করেছেন দলের নেতাকর্মীদের ভালো রাখতে। বিপদ আপদে পাশে থেকেছেন তৃণমূলসহ সর্বস্তরের নেতাকর্মী  ছাড়াও এলাকার সাধারণ নিরীহ মানুষের।ক্ষমতার পট পরিবর্তনে জেলায় সনাতন ধর্মাবলম্বীরা ভীষণ আতঙ্কে ছিল। পরে তাদের ডেকে নিয়ে অভয় দিয়েছেন। রাত জেগে বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন।

 আরো জানা যায়, চলতি বছরের ৩ নভেম্বর জেলা বিএনপির ৩ সদস্যের নতুন আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী। ফলে এলাকায় তাকে আলোর দিশারী হিসেবেই দেখছে সাধারণ মানুষ। নেতাকর্মীরাও বেশ উজ্জীবিত।

নতুন আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে হযরত আলী দায়িত্ব পাওয়ার পর দলের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রদল ও যুবদল নেতা আব্দুল আউয়াল চৌধুরী বলেন, দলকে সুসংগঠিত করতে নতুন আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী দীর্ঘদিন থেকেই কাজ করে যাচ্ছেন। এছাড়া শেরপুর সদর-১ আসনে দীর্ঘদিন থেকেই আমরা ধানের শীষের এমপি পাচ্ছি না। এবার সে আসার আলো জেগে উঠেছে।

সাবেক ছাত্রদল নেতা ফজলুর রহমান তারা বলেন, হযরত আলী আহ্বায়ক হওয়ার পর থেকেই দলের ভিতরে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। তিনি দীর্ঘদিন থেকেই দলকে সংগঠিত করতেও কাজ করে যাচ্ছে। ফলে শেরপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি ছাড়া আর কোন বিকল্প নেই।

জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন বলেন, আমাদের নেতা মোঃ হযরত আলী দীর্ঘদিন থেকেই দল এবং এলাকার সাধারণ মানুষের পাশে রয়েছেন। এবার শেরপুর-১ সদর আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে আমরা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ রয়েছি।

জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ বলেন, নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে আমরা একজন ত্যাগী ও জনপ্রিয় নেতা পেয়েছি। যার ফলে দীর্ঘদিন পর শেরপুর-১ সদর আসনে ধানের শীষের এমপি পাওয়ার সুবর্ণ সুযোগ হয়েছে।

শেরপুর জেলা বিএনপির প্রবীন রাজনীতিবিদ হাতেম আলী বলেন, যদিও এক সময় আমাদের জেলা বিএনপিতে যোগ্য নেতার অভাব ছিলো এবং দলকে পরিচালনা করাই কঠিন ছিলো। কিন্তু আমরা যোগ্য নেতা পেয়েছি এবং দলের ক্রান্তিলগ্নে হাল ধরে ছিলো হযরত আলী। শেরপুর বিএনপিকে এগিয়ে নিতে টাকা পয়সা থেকে শুরু করে সব রকম সহযোগিতা করেছেন তিনি।


শেরপুর জেলা বিএনপির আহব্বায়ক হযরত আলী বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দলকে সুসংগঠিত করছি এবং জনগনের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছি। শেরপুর সদর আসনের জনগন ধানের শীষের এমপি পায়নি। তবে এবার শেরপুর বিএনপি সহ সাধারন ভোটাররা সেই আশার আলো দেখছে।


আরও খবর
মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬





পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য