
শাহীন মিয়া (অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি)
অল্প সময়ে,স্বল্প খরচে,সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই স্লোগান সামনে রেখে অষ্টগ্রাম উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা ।সঞ্চালনায় ছিলেন গ্রাম আদালত বিষয়ক কর্মকর্তা মুজিবুর রহমান ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সাথে দাম আদালত কার্যক্রম অধিকতর কার্যকর করার জন্য দিনব্যাপী পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় ।
গ্রাম আদালত কর্মকর্তা মজিবুর রহমান বলেন,গ্রাম আদালত আইন,২০০৬অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারী ও দেওয়ানি বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয় ।
গ্রাম আদালতঅনৈতিক তিন লক্ষ টাকা মূল্য মানের ফৌজদারী ও দেওয়া নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে পারে ।
গ্রাম আদালতে আইনজীবী নিয়োগের বিধান নেই।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,প্রচুর উঠান বৈঠকের মাধ্যমে আপনাদের প্রচার-প্রসার আরো বৃদ্ধি করতে পারেন ।তবে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গণ এর প্রচার-প্রচারণা বৃদ্ধি পাবেবলে আশা রাখেন ।




























