
শাহিন মিয়া (অষ্টগ্রাম)
সম্পূর্ণ ব্রীজ পরিদর্শনে দেখতে পাওয়া যায়, ব্রীজের রোলিং এর মাঝখানে বৃহৎ ফাঁকা যাতে অনায়াসে একজন মানুষ বের হতে পারবে, শিশুদের বেলায় বের হওয়া বা ফাঁকা দিয়ে নিচের কাঁদে পরা কোন বেপারইনা ।
এলাকাবাসী ও ঘুরতে আসা পর্যটকরা জানায়, এ ফাঁকা জায়গাটা কোমলমতি শিশুদের জন্য মরণ ফাঁদ ।
কিশোরগঞ্জ জেলার,বৃহৎ দ্বীপ কুঞ্জ অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বহু আলোচিত ও সমালোচিত ভাইরাল ব্রীজ বাদাঘাট!!
প্রতিদিন বিকাল বেলায় শতশত মানুষ এ দৃষ্টিনন্দিত ব্রীজ দেখতে ভিড় জমায় ।
এখানে বিভিন্ন পর্যটকও এই ব্রিজ দেখতে বা ঘুরতে আসে তাদের অনেকের সাথে থাকে কোমলমতি শিশুরা।শিশুরা আসলেই ফুলের মত পবিত্র এবং অবুঝ থাকে ।
বাদাঘাট ব্রীজটি ভাইরাল হওয়ার পর অনেকেরই মনে স্বপ্ন জাগে যে ,একটু ঘুরে আসি মনের প্রশান্তি, নদীর পানি ও প্রকৃতির সাজে নিজেকে একটু আনন্দ দেই ।সেই স্বপ্ন নিয়ে পর্যটকরা আসে বৃহৎ দ্বীপপুঞ্জ অষ্টগ্রামের সেই ভাইরাল বাদাঘাট ব্রীজে একটা সেলফি বা কিছুক্ষণ ভিডিও করার আশায় ।
একটা ভুল বা ও সতর্কতার কারণে যেতে পারে একটি প্রাণ ।
এলাকাবাসীর স্থানীয় নেতাকর্মী,উপজেলা নির্বাহী কর্মকর্তা,এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যাতে বিষয়টার প্রতি একটু সুনজর দেওয়া হয়।





























