
রাকিব হোসাইন, রায়পুর (লক্ষ্মীপুর)
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৩ টায় রায়পুর আলিয়া মাদ্রাসার হল রুমে এ সম্মেলন হয়। সম্মেলনে বক্তারা বলেন মাদরাসাসহ সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ এবং মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল টিচার্সদের নিয়োগের দাবি জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, সংসদ নির্বাচনের আগে ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও পূর্ণাঙ্গ বৈশাখী ভাতা দেয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে একটি করে স্কুল কলেজ সরকারি করা হলেও একটি মাদরাসাও সরকারিকরণ না করে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করা হয়েছে। স্কুল কলেজের ন্যায় প্রতি উপজেলায় একটি করে মাদরাসা সরকারিকরণ, মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল টিচার্সদের নিয়োগের দাবি জানান।
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) রায়পুর উপজেলা সভাপতি মো: তৌহিদুল ইসলাম (সেলিম) এর সভাপতিত্বে ও মো: দেলোয়ার এর সঞ্চালনায়,প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ফিরোজ আলম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও লক্ষীপুর জেলা সভাপতি মোহাম্মদ আলী, আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা উপজেলা নেতৃবৃন্দ।
সম্মেলনের মাধ্যমে রায়পুর উপজেলা বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের(বিএমজিটিএ) মোঃ মঞ্জুর কবির (বিএস সি) সভাপতি ও মো: দোলোয়ার হোসেন (এম.এ- এম.এড)সাধারণ সম্পাদক আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।





























