শিরোনাম
ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কয়েকদিনের গরম-ঠান্ডা আবহাওয়ার কারণে চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে বেড়েছে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। হাসপাতালগুলোতে বাড়তি চাপের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরা। চিকিৎসকেরা বলছেন, মানসম্মত সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন সেখানে অন্তত ৪০ জন নতুন রোগী আসছে। এখন রাতে শীতের আমেজ, দিনে গরম-আবহাওয়ার কারণে শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়ছে বলে মনে করছেন চিকিৎসকেরা।


সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আসাদুর রহমান খোকন বলেন, শিশু ওয়ার্ডে বিছানা আছে ১৩টি। গত এক সপ্তাহ আগে থেকে শিশু রোগীর চাপ বাড়ছে। প্রতিদিন অন্তত ৪০ জন নতুন শিশু রোগী এসে ভর্তি হচ্ছে হাসপাতালে। গত তিন থেকে চার দিন ধরে সবসময়ই রোগী ভর্তি থাকছে দেড় শর কাছাকাছি।


হাসপাতালে আসা রোগীর স্বজনেরা জানান, সর্দি কাশি ঠান্ডা জ্বরে আক্রান্ত শিশুদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। চুয়াডাঙ্গায় এখন দিনে গরম রাতে শীত। এ কারণে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। হাসপাতালে বিছানা না পেয়ে বেশিরভাগ রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে সুস্থ হওয়ার পরিবর্তে রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে।


অতিরিক্ত রোগীর কারণে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টরা। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। 


চিকিৎসকেরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। এই সময়টা সতর্ক থাকতে হবে। কোনো কারণে শিশু অসুস্থ হলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে শিশুর শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ার পর হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকেরা। এতে করে রোগী সুস্থ হতে সময় লাগছে বেশি।


টাঙ্গাইলেও বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন তিন শতাধিক রোগী, আর ভর্তি হচ্ছেন ৯০ থেকে ৯৫ জন। ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুন বেশি রোগী ভর্তি থাকায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না।


রোগীর স্বজনেরা জানান, হাসপাতালে বাচ্চা নিয়ে এসে কোনো সিটি খালি না পাওয়ায় মেঝেতেই ভর্তি হচ্ছে সবাই। অস্বাস্থ্যকর পরিবেশে রোগী এখানে আরও অসুস্থ হয়ে পড়ছে।


টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, অধিকাংশ মা-বাবা তাদের সন্তানদের নিয়ে আসছেন নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে। সকলেই চিকিৎসা পাচ্ছে, তবে ধারণক্ষমতার বেশি রোগী আক্রান্ত হওয়ায় সব রোগীদের ভর্তি করে চিকিৎসা প্রদান সম্ভব হচ্ছে না।


মানসম্মত সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


আরও খবর




ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত