
।মোঃ হুমায়ুন কবির ক্রাইম রিপোর্টার:গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা এলাকায় বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, এরপর উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি এমনই গুরুতর অভিযোগ উঠেছে শ্রীপুরের উপজেলার নিজ মাওনা এলাকার বাসিন্দা মো. সাইদুল ইসলাম ও নাইম নামক দুই ব্যক্তির বিরুদ্ধে। এই প্রতারক চক্রের বিচার ও ভুক্তভোগীদের অর্থ ফেরত পাওয়ার দাবিতে আজ রাজপথে নেমেছেন এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ।স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত সাইদুল ও নাইম নিজেদের বিশ্বস্ততার সুযোগ নিয়ে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে বিদেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। কিন্তু দীর্ঘসময় পেরিয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি। উল্টো, যখনই ভুক্তভোগীরা তাদের জমাকৃত টাকা ফেরত চেয়েছেন, তখনই এই চক্রটি নিজেদের প্রভাব খাটিয়ে ভুক্তভোগীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায় এবং প্রকৃতপক্ষে একাধিক মামলা দায়ের করেছে।মানববন্ধনে ভুক্তভোগীদের আহাজারি আজ দুপুরে নিজ মাওনা এলাকায় আয়োজিত এক মানববন্ধনে ভুক্তভোগীরা আবেগাপ্লুত কণ্ঠে জানান, এই দুই প্রতারকের খপ্পরে পড়ে অনেকেই তাদের শেষ সম্বলটুকু হারিয়েছেন। পরিবারের সদস্যদের বিদেশে পাঠানোর স্বপ্নে ভিটেমাটি বিক্রি করে বা ঋণ করে টাকা দিয়ে আজ তারা পথে বসার উপক্রম। ভুক্তভোগীদের ভাষ্য, টাকা তো খোয়া গেছেই, এখন আবার মিথ্যা মামলার জালে জড়িয়ে আমাদের জীবন ধ্বংস করার পাঁয়তারা করছে এই চক্রটি।মানববন্ধন থেকে স্থানীয়রা প্রশাসনের কাছে অবিলম্বে সাইদুল ও নাইমকে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, প্রতারক চক্রের এই দৌরাত্ম্য বন্ধ না হলে অচিরেই অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়বে। অবিলম্বে অর্থ উদ্ধার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ঐক্যবদ্ধ। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন, বিষয়টি যেন গুরুত্বের সাথে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।





























