শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

ব্রিসবেন টেস্টের রায় দিলো বৃষ্টি

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ব্রিসবেন টেস্টের পুরোটা জুড়েই অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে বৃষ্টি। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ম্যাচের শেষটাও হলো বৃষ্টি দিয়েই। অজিদের দেয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত স্কোরবোর্ডে ৮ রান তুলতেই আলোকস্বল্পতার কারণে বন্ধ হয় খেলা। এরপর নেমেছে ঝুম বৃষ্টি। তুমুল বর্ষণের কারণে খেলা আর মাঠে গড়ায়নি। দুই দলই এরপর ড্রয়ের সিদ্ধান্তই মেনে নিয়েছে। 


বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ড্র হওয়ায় তিন ম্যাচ পর বোর্ডার-গাভাস্কার সিরিজে দুই দলই এখন ১-১ সমতায়। এদিকে ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে অনবদ্য এক সেঞ্চুরি করার ম্যাচসেরা হয়েছে ট্রাভিস হেড। এর আগে অ্যাডিলেড টেস্টেও তিনিই ম্যাচসেরা হয়েছিলেন।



দুই দলের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬-৩০ ডিসেম্বর, বক্সিং ডে টেস্টটি হবে মেলবোর্নে। এদিকে ব্রিসবেন টেস্ট ড্র হওয়ায় এ ফল মেনে নেয়া অজিদের জন্য কিছুটা কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে। দ্বিতীয় দিনে ব্যাত হাতে দুর্দান্ত পারফর্ম্যান্সের বল ভারতের ব্যাটিং অর্ডারেও ধ্বস নামিয়েছিলেন মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডরা। তবে বারবার বৃষ্টির বাধায় এবং ব্যাত হাতে ভারতীয় টেইলএন্ডার ব্যাটারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ড্রয়ের দিকেই এগোয় ম্যাচটি। 


৯ উইকেটে ২৫২ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে জস্প্রীত বুমরা ও আকাশ দ্বীপ আজ ৫ম দিনে স্কোরবোর্ডে আরও ৮ রান যোগ করেন। ভারত ২৬০ রানে অল আউট হলে ১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। তবে বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপে দিশেহারা হতে হয়েছে অজিদের।


দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাই হয়েছে বাজে। অভিজ্ঞ ওপেনার উসমান খাজা এবারও জ্বলে ওঠতে পারেননি, বুমরার বলে বোল্ড হয়ে দলীয় ১১ রানেই তিনি সাজঘরে ফিরেন। তরুণ ওপেনার নাথান ম্যাকসুয়েনিও আউট হন ব্যক্তিগত ৪ রানে। এর আগেই সাজঘরে ফিরেন মার্নাস লাবুশেন।


দ্রুত রান তোলার কথা বিবেচনায় রেখেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছিল অজিরা। তবে তা কাজে দেয়নি। মার্নাস লাবুশেন, ট্রাভিস হেড, মিচেল মার্শরা দলের হাল ধরতে পারেননি। লাবুশেন-মার্শ দুই অঙ্ক ছুঁতে না পারলেও হেড করেছেন ১৭ রান।


সাতে নেমে সিটভেন স্মিথও চেনা ছন্দে খেলতে পারেননি, তিনি আউট হন ৪ রানে। ফলে ৩৩ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে ৮৯ রানে ৭ উইকেট নিয়ে, অ্যালেক্স ক্যারি ২০ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন।


অস্ট্রেলিয়া ৮৯ রানে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৫ রানের। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন বুমরা, সিরাজ-আকাশ নিয়েছে ২টি করে উইকেট। এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে ভারত স্কোরবোর্ডে ৮ রান তুলতেই আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে খেলা।


আরও খবর




উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা