
মো: ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশমো: ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিমাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (৯ আগস্ট) কুমিল্লার মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কলেজের পক্ষ থেকে এক হাজারটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।





























