শিরোনাম
কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

বর্ষার শেষে বাড়ছে ডেঙ্গু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বর্ষা মৌসুমের শেষে এসে দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ফের বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও।


সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা অগাস্ট মাসের দ্বিগুণেরও বেশি।


বিশেষজ্ঞরা বলছেন, এ বছরের সেপ্টেম্বর মাসের দিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার একটি আশঙ্কা তারা আগেই করেছিলেন। সে অনুযায়ী তখন ব্যবস্থা নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা যেত।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা গেছে, সেপ্টেম্বরের ১০ দিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৮১৯ জন। এ সময় মৃত্যু হয়েছে ১০২ জনের।


বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৬৪ জন রোগী। একদিনে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর এই সংখ্যা এ বছর সর্বোচ্চ।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, গত জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০৫৫ জন। ফেব্রুয়ারি মাসে ৩৩৯ জন, মার্চ মাসে ৩১১ জন, এপ্রিল মাসে ৫০৪ জন, মে মাসে ৬৪৪ জন রোগী ভর্তি হন হাসপাতালে। জুলাই মাসে ভর্তি হন ২৬৬৯ জন।


অগাস্ট মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫২১ জন, যা জুলাইয়ের প্রায় আড়াইগুণ। আর সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৯৭৮ জন রোগী।


সোমবার সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৬১৫ জন রোগী, যা এ বছর একদিনে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা। এদিন সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়। এই সংখ্যাও এ বছর একদিনে সর্বোচ্চ।


স্বাস্থ্য অধিদপ্তরের গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জানুয়ারি মাসে দৈনিক গড়ে ৩৪ জন, ফেব্রুয়ারি মাসে ১২ জন, মার্চে ১০ জন, এপ্রিলে ১৭ জন, মে মাসে ২১ জন, জুন মাসে ২৭ জন করে রোগী ভর্তি হয়েছিল। জুলাই মাসে তা বেড়ে গড়ে ৮৬ জনে দাঁড়ায়। অগাস্ট মাসে দৈনিক গড়ে ২১৭ জন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে।


আর সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে দৈনিক ভর্তি রোগীর গড় সংখ্যা ৩৯৮ জন।


এ বছর সারাদেশে যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তার প্রায় অর্ধেক ঢাকার বিভিন্ন হাসপাতালে। এ বছর ভর্তি রোগীর মধ্যে ৯৫২৭ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায়। ঢাকায় ভর্তি হয়েছেন ৭২৯২ জন রোগী।


ঢাকার বিভিন্ন হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে।


মঙ্গলবার ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। গত সপ্তাহ আগে ৩ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭৬৮ জন।


মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৭ জন, মিটফোর্ড হাসপাতালে ৪১ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৫ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৫৯ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৯ জন এবং ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি ছিলেন।


ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন ঢাকার পীরেরবাগের কলেজ ছাত্র আবদুল কাইয়ুম। তার মা সেলিনা বেগম  বলেন, সোমবার তার ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। এর তিনদিন আগে ডেঙ্গু আক্রান্ত হন কাইয়ুম।


“এর আগে বাইরে চিকিৎসা দিছিলাম, ডাক্তার স্যালাইন দিত, বাসায় নিয়া দিতাম। কিন্তু আমার ছেলে কিছুই খাইতে পারে না, খালি বমি করে দেয়। এজন্য হাসপাতালে নিয়া আসছি। আমাদের এলাকায় মশা বেশি দেখি না, দুয়েকটা হয়ত কামড় দিছে,” বলেন সেলিনা।


সাভারের আশুলিয়ার একটি পোশাক কারাখানার কর্মী আজগর হোসেন তিনদিন ধরে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তিনি বলেন, সপ্তাহখানেক আগে প্রচণ্ড শরীর ব্যথার সঙ্গে জ্বর আসে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। প্রথমে আশুলিয়ার মা ও শিশু হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন।


“প্রচণ্ড মাথা ব্যথা হয়, যন্ত্রণা করে, শোয়া থেকে উঠতে পারি না। চোখে রক্ত জমছিল, শরীরের বিভিন্ন জায়গায় র‌্যাশ হইছে। আশুলিয়ার হাসপাতালে চারদিন ভর্তি ছিলাম। কিন্তু শরীর আরও খারাপ করায় সোহরাওয়ার্দী হাসপাতালে আইসা ভর্তি হইছি।”


বাড্ডার সাত বছরের শিশু তাহরিমা আক্তার রাইসা ডেঙ্গু আক্রান্ত হয়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি হয়েছে। রাইসার মা পারভীন পলি  বলেন, ডেঙ্গু নিয়ে গত রোববার তার মেয়েকে হাসপাতালে ভর্তি করিয়েছেন।


“জ্বর আর বমি ছিল। চারদিন জ্বরে ভুগছে, কিছু খাচ্ছিল না। ডাক্তারের পরামর্শে টেস্ট করাইলাম, দেখি ডেঙ্গু হইছে। এখানে শনিবার ভর্তি করাইছি। এখন অবস্থা আগের চেয়ে ভালো।”




নাখালপাড়ার দেড় বছর বয়সী আরাফাত হোসাইন রাফিও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।


রাফির নানী মানসুরা বেগম বলেন, “তার প্রচণ্ড জ্বর আসে। আর খিঁচুনিও হয়েছিল। খাওয়াদাওয়া করে না, এ কারণে হাসপাতালে নিয়া আসছি। এখন শরীর কিছুটা ভালো।”


ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল জহিরুল ইসলাম মঙ্গলবার বলেন, “ঢাকাসহ সারাদেশেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় আমাদের হাসপাতালেও গত কয়েকদিন ধরে রোগী কিছুটা বাড়ছে।”


আশঙ্কা সত্যি হচ্ছে?


ঢাকায় মশার ঘনত্ব মাপতে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এইডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় গত ১৭ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত জরিপ চালানো হয়। সে সময় ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৯টি ওয়ার্ডের ৩১৫২টি বাড়ি পরিদর্শন করেন জরিপকারীরা।


পরে ২৮ মে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিদর্শন করা বাড়ির মধ্যে ৪৬৩টিতে এইডিস মশার লার্ভা এবং পিউপা পাওয়া গেছে; যা পরিদর্শন করা মোট বাড়ির ১৪ দশমিক ৬৯ শতাংশ।


লার্ভা পাওয়ার শতকরা হার বা হাউস ইনডেক্স ১০-এর বেশি হলে মশার ঝুঁকিপূর্ণ উপস্থিতি বিবেচনা করা হয়।


সেদিন মশার এই উপস্থিতিকে উদ্বেগজনক বলেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা আশঙ্কা করেছিলেন, বর্ষায় এইডিস মশার ঘনত্ব আরও বাড়বে।


সেই জরিপের পর আর কোনো জরিপ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। সে কারণে ঢাকায় বর্তমানে মশার উপস্থিতি কেমন তা জানা যায়নি।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে চুক্তির আওতায় নিয়মিত মশার উপস্থিতি পর্যবেক্ষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগ। সে অনুযায়ী প্রতি সপ্তাহে প্রতিবেদন দেওয়া হয় ডিএনসিসিকে।



বর্তমানে ঢাকায় মশার উপস্থিতি কেমন জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, চুক্তির শর্ত অনুযায়ী জরিপের তথ্য তিনি বাইরে প্রকাশ করতে পারেন না। তবে ঢাকায় এইডিস মশার বর্তমান উপস্থিতি ‘খুবই উদ্বেগজনক’।


মঙ্গলবার তিনি বলেন, “আমাদের পর্যবেক্ষণের যে ফলাফল তা খুবই উদ্বেগজনক, মশার লার্ভার উপস্থিতি ঝুঁকিপূর্ণ মাত্রার চেয়ে অনেক বেশি। এতে পূর্ণবয়স্ক এইডিস মশাও বেশি হবে।”


অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, বর্ষার পরে ডেঙ্গুর বিস্তারের আশঙ্কা তারা আগেই করেছিলেন।


কিন্তু বর্ষার পর ডেঙ্গুর প্রকোপ কেন বাড়ছে এমন প্রশ্নে তিনি বলেন, “সাধারণত প্রচুর বৃষ্টিপাত হলে পাত্রগুলো মশার ডিম পাড়ার উপযোগী হয়। মশা সেই পাত্রের পানিতে ডিম দিলে তা থেকে মশা হতে লাগে পনের দিন, ডেঙ্গুর জীবাণু বহন করার উপযোগী হওয়ার জন্য আরও ১০ দিন সময় লাগে। সব মিলিয়ে ২৫-৩০ দিন। এটাকে আমরা বলি ‘ল্যাগ পিরিয়ড’। এ কারণে জুলাই-অগাস্টে বৃষ্টিপাতের পর ডেঙ্গু বাড়তে থাকে সেপ্টেম্বরের দিকে।”


ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ডিএসসিসি এলাকার হাসপাতালে ভর্তি রোগীর যে তথ্য দেওয়া হয় তা বেশিরভাগই ঢাকার বাইরের। আমাদের এখানে প্রতিদিন গত ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি হচ্ছেন যারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। গত বছরের এই সময় তা ছিল প্রায় ২০০ জনের মত। সে হিসাবে এবার ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে ভালো।”


নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই কর্মকর্তা বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে ডিএসসিসি নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সোমবারও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে উদয়ন স্কুলে গিয়েছিলাম। এছাড়া আমরা প্রতিদিন সকালে লার্ভিসাইডিং, বিকেলে এডাল্টিসাইডিং করি।”



আরও খবর




বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা