শিরোনাম
চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন গায়ে হলুদের একদিন আগে গলায় ফাঁস দিয়ে কনের আত্মহত্যা মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা হাতের টানে সড়কের উঠে যাচ্ছে কার্পেটিং ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬

চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

চাঁদপুর প্রতিনিধি ॥ দেশের অন্যতম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়কটি ভারি যানবাহন চলাচল, বৃষ্টি ও সংস্কার কাজ না হওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়ে ঝুঁকিপূর্ণ সড়কে পরিণত হয়েছে। চলমান বর্ষায় সঠিকভাবে মেরামত কাজ না হলে আরো বেহাল অবস্থায় পরিণত হবে। স্থানীয়দের দাবী দ্রুত সময় যেন গর্তগুলো মেরামত হয়। সেচ প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে তারা মেরামতের কাজ শুরু করেছে। তবে তাদেরও সীমাবদ্ধতা রয়েছে।


খোঁজ নিয়ে জানাগেছে, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পটি ৬৬ কিলোমিটার দৈর্ঘ্য। এটির সড়ক নির্মাণ করেছে সওজ সড়ক বিভাগ চাঁদপুর। গত প্রায় ৬ বছরে ভাগ করে বিভিন্ন অংশে সড়ক নির্মাণ হয়। কিন্তু নির্মাণের পরে প্রাকৃতিক দুর্যোগে সড়কের বিভিন্ন অংশে গর্ত তৈরি হয়। তখন ঠিকাদারী প্রতিষ্ঠান দ্রুত সংস্কার না করায় গর্তগুলো বড় হয়। স্থানীয়ভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অস্থায়ীভাবে গর্তগুলো মাটি দিয়ে ভরাট করলেও এখন ওই স্থানগুলোতে আরো বড় গর্ত তৈরি হয়েছে। পাশাপাশি গর্তের চারদিকে কার্পেটিংয়ের মধ্যে ফাটল দেখা দিয়েছে।

সম্প্রতি বাঁধের ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় বৃষ্টির পানির চাপে বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ১০ থেকে ১২ স্থানে বড় ধরণের গর্ত এবং ৪০ থেকে ৫০ স্থানে ছোট ছোট গর্ত তৈরি হয়েছে। গত বছর গর্তগুলো মেরামত করতে গিয়ে বালুর বস্তার ওপরে ঢালাই দিয়েছে সড়ক বিভাগ। যার ফলে বস্তা পুড়ে গিয়ে নীচের দিকে নেমে যাচ্ছে।

সড়কের এখলাছপুর এলাকার বাসিন্দা ওবায়েদ উল্যাহ বলেন, গত বছর গর্ত তৈরি হওয়ার পর বস্তা ও মাটি দেয়া হয়েছে। কিন্তু বস্তার ওপর ঢালাই দিয়ে লাভ হয়নি। এখন আবার মাটি দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে।

একই এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, সড়কে যে বড় বড় গর্ত তৈরি হয়েছে এতে দুর্ঘটনার আশঙ্কা বেশি। বিশেষ করে রাতের বেলায় যানবাহনগুলো ঝুঁকিতে থাকে।

সানকিরভাঙ্গা গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, বৃষ্টিতে গর্ত হলেও পরবর্তীতে ভারি যানবহন চলাচলে বেশি ক্ষতি হয়। নানা কাজে ভেকু চলাচল করে। এছাড়াও বড় বড় মালবাহী ট্রাকে সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বিষয়গুলো কর্তৃপক্ষের নজর দিতে হবে।

মেঘনা ধনাগোদা পওর বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ বলেন, সেচ প্রকল্পের সড়কে বৃষ্টি ও ভারি যানবাহন চলাচলে গর্ত তৈরি হয়েছে। মেরামত কাজ শুরু হয়েছে এবং সড়ক বিভাগসহ সমন্বিত কাজ করলে কাজ টেকসই হবে। আমরা সড়ক বিভাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

সওজ সড়ক বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী বলেন, এই সড়কের বিষয়ে আমরা অবগত। সংস্কার কাজ শুরু করেছি। সড়কটি একটি অংশ যে ঠিকাদারী কোম্পানী করেছে তাদের কাজের মেয়াদ শেষ হয়েছে। আমাদের লোকবল সংকট। তারপরেও সড়কটি সংস্কার করার চেষ্টা চলছে।

আরও খবর




চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন সেই বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত আটক, ৬ মাসের কারাদণ্ড

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

ফতুল্লায় ল্যাপ-তোশকে মোড়ানো অবস্থায় বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন

সুশীলন-ইউনিসেফের উদ্যোগে মনপুরায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বোদায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

রাজবাড়ীতে মাদকসহ ১ জন গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন সেই বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত আটক, ৬ মাসের কারাদণ্ড

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

ফতুল্লায় ল্যাপ-তোশকে মোড়ানো অবস্থায় বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার