শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

চালকদের আইন না মানার প্রবণতা, প্রশ্নবিদ্ধ ট্রাফিক পুলিশ!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৯ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৯ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সড়কে নৈরাজ্যের বিষয়টি বহুল আলোচিত। বস্তুত রাজধানীর সড়ক-মহাসড়কগুলোয় যানবাহন চলাচলে কোনো শৃঙ্খলা নেই বললেই চলে। এদিকে চালকদের মধ্যে সড়ক আইন না মানার প্রবণতা বেশি। যার কারণে দিনের পর দিন নগরীর যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে বলে মনে করছেন ট্রাফিক পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞরা।


সেই সঙ্গে সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের সদস্যদের দাবি- তারা এখনো আগের মতো সক্রিয় হতে পারছেন না। কেউ সড়ক আইন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তারা রীতিমতো হেনস্তার শিকার হচ্ছেন।


বিশেষজ্ঞরা বলছেন, ৫ আগস্টের পর থেকে সড়কে বিশৃঙ্খলা বেশেই দেখা যাচ্ছে। চালকরা রাজধানীর সড়কের মাঝখানে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো করেন।


বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দেশে সড়কে আইন মানার প্রবণতা নেই বললেই চলে। সড়কজুড়ে বিরাজ করছে চরম বিশৃঙ্খলা।


একাধিক পথচারীরা বলছেন, বাংলাদেশের সড়ক-মহাসড়কের বিশৃঙ্খলা দেখলে মনে হবে না যে এখানে কোনো আইন আছে। কিন্তু আমরা জানি, দেশে আইন আছে এবং এরপরও কেন এত বিশৃঙ্খলা, সেই কারণটিও জানি। অনেকেই জেনে বুঝেই আইন ভঙ্গ করছেন।


অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সড়কে আইন যদি প্রয়োগ না হয়, তবে সেই আইন অর্থহীন। সড়কে বিশৃঙ্খলার মূল কারণ আইন প্রয়োগে ব্যর্থতার পরিচয় দিচ্ছে পুলিশ অনেকটা নিরব ভুমিকা পালন করছে তারা। যেটা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে আইন যুগোপযোগী করতে হবে।


অন্যদিকে, সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর ভাবে আইন প্রয়োগ করতে হবে বলে মনে করছেন সড়কে চলাচলরত সচেতন মহল। তাদের দাবি- সড়কে শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না। রাজধানীর রাস্তায় প্রতিদিনই উল্টো পথে গাড়ি চলতে দেখা যায়। অনেকেই দ্রুত বাড়ি ফেরার অজুহাতে উল্টো পথে চলাচলের চেষ্টা করছেন। যার কারণে রাস্তার লেন বন্ধ হয়ে যায় এবং সড়ক জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে করে একজনের জন্য হাজারও মানুষ পথের মধ্যে আটকে থাকে।


ট্রাফিক পুলিশের সদস্যরা বলছে, প্রভাবশালীরা নিয়ম ভাঙছে। তাদের প্রতিহত করার চেষ্টা করা এই সময়ে অনেকটা সম্ভব হয়ে উঠছে না।


উল্টো পথে গাড়ি চালিয়ে পার হওয়া সবচেয়ে বেশি অভিযোগ মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা-ভ্যানের বিরুদ্ধে। শহরের যেকোনো রাস্তায় উল্টো পাশ দিয়ে ট্রাফিক পুলিশের সামনেই যত্রতত্র রিকশা, মোটরসাইকেল, রিকশা-ভ্যান চলছে। এ ছাড়াও সড়কের উল্টো পাশে চলাচল করতে দেখা যায় গণমাধ্যমের স্টিকারযুক্ত গাড়ি, পুলিশের গাড়ি, সরকারি কর্মকর্তাদের বহনকারী গাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানের গাড়ি, আইনজীবীর গাড়িসহ বেশ কিছু সচেতন মহলের লোকজন ও চলছে উল্টা পাল্টা।


বিশেষজ্ঞরা বলছেন- ‘ধৈর্যহীন ক্ষমতাবানরা উল্টো পথে বেশি চলছে। উল্টো পথে গাড়ি চালানোয় শুধু আইন অমান্য করাই হয় না। উল্টো মানসিকতা যাদের, তারাই সোজা রাস্তায় না গিয়ে উল্টো রাস্তায় চলে।’


মৎস্য ভবন রোড থেকে উল্টো পথে আসছিলেন মোটর সাইকেল চালক মোঃ শোভন। তিনি রূপালী বাংলাদেশকে বলেন, আমার বাসা কেরানীগঞ্জ। উল্টোপথে এসেছি তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য।


রাজধানীর কাকরাইল মোড়ে উল্টো পথে চলাচলরত সিএনজি চালক জয়নাল রূপালী বাংলাদেশকে বলেন, রাস্তায় প্রচন্ড যানজট থাকে। মাঝে মাঝে উল্টোপথ ব্যবহার না করলে যাত্রীদের সময় মত গন্তব্যে পৌঁছানো যায় না। এজন্য কিছু কিছু সময় উল্টো পথে চলি।


উল্টো পথে চলাচল করেন ট্রাফিক পুলিশ ধরে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট এর আগে রাস্তায় উল্টো চলাচল করা যায়নি পুলিশে ধরেই মামলা দিয়েছে। এখন মাঝে মাঝে সাহস করে চলি পুলিশ ধরেও না তেমন কিছু বলেও না। তবে ব্যস্ততার কারণে উল্টোপথ ব্যবহার করি।


এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক রূপালী বাংলাদেশকে বলেন, ‘নিয়ম অনুযায়ী সবার সোজা পথে যাওয়ার কথা। কিন্তু আমাদের দেশে কেউ এটা মানতে চাইনা। একই ব্যক্তি বিদেশে গেলে সে আইন মানে কিন্তু দেশে থাকলে আইন ভঙ্গ করে। অনেক শ্রেণীর মানুষের আইনের প্রতি শ্রদ্ধা না থাকায় তারা উল্টো পথে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষের কর্মঘন্টার ক্ষতি করে।’


এই বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার খোন্দকার নাজমুল হাসান রূপালী বাংলাদেশকে বলেন, ‘সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা কোনভাবেই উন্নতি করা সম্ভব নয়। তাছাড়া পুলিশের উপর বড় একটি ধাক্কা দিয়েছে এই সংকট পুলিশ কাটিয়ে ওঠার চেষ্টা করছে। অনেক মানুষ ট্রাফিক আইন মানেনা মানতে চায় না। ক্ষেত্রে আমাদের দাবি সাধারণ মানুষ যাতে ট্রাফিক আইন মেনে চলে এজন্য সবাইকে অনুরোধ করছি।’



আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬