শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

চাটখিলে আইনশৃঙ্খলা স্বাভাবিক করেই ওসি ফিরোজ উদ্দিন রেখে গেলেন স্মরণীয় দৃষ্টান্ত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


স্টাফ রিপোর্টার

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিদায় নিয়েছেন। শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি চাটখিল থানা থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।


গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সারা দেশের মতো চাটখিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। আগুনে পুড়ে যাওয়া থানা ভবন, যানবাহন-শূন্য অবস্থা, ভীত ও মনোবলহীন পুলিশ সদস্য—সব মিলিয়ে ছিল এক কঠিন চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিতেই ৩০ আগস্ট ২০২৪ সালে অফিসার ইনচার্জ হিসেবে চাটখিল থানায় যোগ দেন ফিরোজ উদ্দিন চৌধুরী।


দায়িত্ব গ্রহণের পর তিনি একটি সম্পূর্ণ বিধ্বস্ত থানার পরিস্থিতি দেখতে পান—চেয়ার, টেবিল, কাগজ-কলম, গাড়ি, এমনকি অফিসার-ফোর্সদের থাকার মতো জায়গাও ছিল না। মনোবল হারানো পুলিশ সদস্যদের পুনরায় সংগঠিত করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনাই ছিল তাঁর প্রথম চ্যালেঞ্জ।


ক্রমে তিনি পুলিশ-জনতার দূরত্ব কমিয়ে "পুলিশই জনতা, জনতাই পুলিশ"—এই মূলমন্ত্রকে বাস্তবে রূপ দেন। স্থানীয় জনগণের সহযোগিতায় থানার অবকাঠামো উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করেন এই কর্মকর্তা। তাঁর নেতৃত্বে চাটখিল থানার নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় হয়, কমে অপরাধের মাত্রা, এবং এলাকায় ফিরে আসে স্বাভাবিক পরিবেশ।


 তার বিদায়ে চাটখিলের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছেন। অনেকেই বলছেন—চাটখিল থানায় শৃঙ্খলা ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনার পেছনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।


স্থানীয়রা মনে করেন চাটখিলের প্রতি এক বছরেরও বেশি সময়ের নিবেদিত সেবার পর দায়িত্ব হস্তান্তর করে চলে গেলেন ফিরোজ উদ্দিন চৌধুরী; রেখে গেলেন দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


বিদায়ী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে ফিরোজ উদ্দিন চৌধুরীর  বলেন “গত ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ চাটখিল থানায় আমার পদায়ন হয়। ৩০ আগস্ট ২০২৪ ইং তারিখে যোগদানের পর থানাটি বিধ্বস্ত অবস্থায় পাই। কোনো সরঞ্জাম, কোনো পরিবেশ, এমনকি মনোবলও ছিল না। একদিকে আইনশৃঙ্খলা রক্ষা, অন্যদিকে থানার অবকাঠামো দাঁড় করানো—দুই দিকেই আমাকে মনোযোগ দিতে হয়েছে।


চাটখিলবাসীর সহযোগিতায় আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। সফলতা যদি কিছু থাকে, তার পুরো কৃতিত্ব চাটখিলের মানুষের, আমার সহকর্মীদের এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের। ব্যর্থতা যেটুকু, সেটুকু আমার। ১ বছর ২ মাস ৭ দিনের কর্মকালে আমি সবার সহযোগিতা পেয়েছি। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজ চাটখিল থানা থেকে বিদায় নিলাম। ভালো থাকুক প্রিয় চাটখিল ও চাটখিলবাসী।”


আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়