শিরোনাম
গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫ মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন
সোমবার ২৪ আগস্ট ২০২৬
সোমবার ২৪ আগস্ট ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন।

এর আগে পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল আলম খাঁনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ইমরান মাহফুজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ মাওলা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোশারফ হোসেন, কবি মো. আহসান উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহসভাপতি মো. এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংবাদিক আবু বকর সুজন, কোমাল্লা এবতেদায়ী স্বতন্ত্র মাদরাসার প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক এ কে এম শামছুল হক, তরুণ ইসলামী বক্তা মাওলানা মোবারক বিন আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় অধ্যাপক আহমেদ মাওলা বলেন, সমাজকে এগিয়ে নিতে বইপাঠের কোনো বিকল্প নেই। আর পাঠাগারই বইপাঠের অন্যতম প্রধান ক্ষেত্র তৈরি করে। একটি সমাজ পাঠাগারের প্রতি কতটা আন্তরিক, তা দেখলেই সেই সমাজের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অনেকটা বোঝা যায়।

তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা বিলকিছ-আলম পাঠাগারের মতো প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের দায়িত্বশীল ও বিত্তবান ব্যক্তিদেরও এসব প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো উচিত।

পরে পাঠাগারের নির্মাণস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চা বাড়াতে হবে। তরুণদের কীভাবে বইয়ের সঙ্গে যুক্ত রাখা যায় এবং তাদের শুদ্ধ জীবনের পথে ফিরিয়ে আনা যায়—এ বিষয়টি নিয়ে তিনি নিয়মিত ভাবেন।

তিনি বলেন, এ ক্ষেত্রে পাঠাগার কার্যক্রম অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে। অভিভাবকদের উচিত সন্তানদের নিয়ে পাঠাগারে আসা এবং তাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা। ইউএনও আরও বলেন, বিলকিছ-আলম পাঠাগারের মতো সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগকে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হবে।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে কোমাল্লা গ্রামে পাঠাগারটির স্থায়ী ভবন নির্মাণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। স্থানীয়দের প্রত্যাশা, পাঠাগারটি ভবিষ্যতে এই অঞ্চলের শিশু-কিশোর ও তরুণদের জ্ঞানচর্চা, সাহিত্যপাঠ ও সাংস্কৃতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।


আরও খবর




গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল