
ইয়ার রহমান আনান:কক্সবাজার ব্যুরোআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চকরিয়া–পেকুয়া আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়া সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “আইনজীবীরা সর্বস্তরের নির্যাতিত মানুষের পরম বন্ধু। যে কেউ নির্যাতনের শিকার হলে আইনজীবীরাই আইনি লড়াইয়ের মাধ্যমে পাশে দাঁড়ান।তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে চকরিয়ায় একটি পূর্ণাঙ্গ আধুনিক বার ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি মামলাজট নিরসনের লক্ষ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে উন্নীতকরণ এবং ট্রায়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বার মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবীসহ শতাধিক আইনজ্ঞ উপস্থিত ছিলেন।





























