শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

চন্দনাইশে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্বে”ছাচারিতার অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


বিশেষ প্রতিনিধি:


চট্টগ্রামের চন্দনাইশে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের বিরুদ্ধে স্বে”ছারিতার অভিযোগ তুলেছেন শিক্ষকরা। এ ব্যাপারে তারা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়। গত ১৯ নভেম্বর ৫ম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা, ১ম, ২য়, ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ছিল ভুলে ভরা।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন গত বছর ২ জুলাই যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বে”ছাচারিতা, কিছু সংখ্যক নারী শিক্ষকদের প্রতি সু-নজরসহ বিভিন্ন অনিয়মের কারণে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গত ১৯ নভেম্বর ৫ম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা, ১ম, ২য়, ৩য় প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্রে ব্যাপক ভুল পরিলক্ষিত হয়। 


এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শিক্ষক অভিভাবকরা নেতিবাচক পোস্ট দিয়েছেন। নাম প্রকাশে অনি”ছুক একজন শিক্ষক বলেছেন, প্রশ্নপত্র ভুল এটা নতুন নয়, চলতি বছরের মডেল টেস্ট, ১ম, ২য়, ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায়ও প্রচুর ভুল ছিল প্রশ্নপত্রে। প্রশ্নপত্র প্রণয়ন ও ছাপানোর জন্য নির্দিষ্ট উপজেলা কমিটি থাকলেও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন  তা পাশ কাটিয়ে গুটিকয়েক আজ্ঞাবহ  শিক্ষক নিয়ে এ ধরনের পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন।


সরকারিভাবে মডেল টেস্ট নেয়ার কোন নির্দেশনা না থাকলেও প্রতি শিক্ষার্থী থেকে ৮০ টাকা হারে ফি নিয়ে এ পরীক্ষা নেয়া হয়েছে বলে জানা যায়। চলতি বছর গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী ১৪টি বিষয়ে যাচাই-বাছাই সাপেক্ষে জেলায় ২জন শিক্ষকের নাম পাঠানোর কথা থাকলেও তিনি কোন রকম যাচাই-বাছাই বা প্রচার প্রচারণা না করে তার আনুগত্য ২ জন শিক্ষকের নাম প্রেরণ করায় শিক্ষকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলার ৯১টি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন সহকারি শিক্ষা কর্মকর্তা, ৪৩ জন প্রধান শিক্ষক, ২১ জন সহকারি শিক্ষকের পদ খালি রয়েছে। 


গত ২০২৫ সালে নিয়োগপ্রাপ্ত ৪২ জন শিক্ষককে যোগদানের সময় ৮’শ টাকা করে অফিস খরচ দিতে হয়েছে। ৭১৩ জন শিক্ষকের সার্ভিস বুক, পদোন্নতির ফাইল পত্র তৈরী করতে প্রতি শিক্ষক থেকে ১’শ থেকে ৩’শ টাকা আদায় করা, শিক্ষকদের অনলাইন বদলির প্রস্তাবনা পাঠাতে প্রতি শিক্ষক থেকে ৫ থেকে ১০ হাজার টাকা আদায়, ২০১০ সালে যোগদানক...ত ৫৭ জন শিক্ষকের ইনক্রিমেন্ট সমতার কাজ সম্পন্ন করতে প্রতি শিক্ষক থেকে ২ হাজার ৫’শ টাকা আদায় করা হয়। ৭ জন শিক্ষক টাকা না দেয়ায় তাদের কাজ ১৫ দিন পরে পুনরায় টাকা দিয়ে করতে হয়েছে।  ৮টি বিদ্যালয়ের মাইনর মেরামতের ২ লক্ষ টাকা বরাদ্দের মধ্যে ২০ হাজার টাকা, ২টি বিদ্যালয়ে দেড় লক্ষ টাকা বরাদ্দ থেকে ১৫ হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের ঝরাজীর্ণ ভবন নিলাম, পুরানো ব্যাঞ্চ, টেবিল বিক্রয়ের নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে শিক্ষকদের অভিযোগ। 


২০২৫ সালে নতুন বই বিতরণকালে প্রতিটি বিদ্যালয় থেকে ৪’শ টাকা হারে এবং কিন্ডার গার্টেন স্কুল থেকে ৭’শ টাকা হারে, ২০২৪-২৫ অর্থ বছরে স্লিপ এর প্রথম পর্যায়ে অর্থ ছাড় দেয়ার সময় ৯১টি বিদ্যালয় থেকে ৩ হাজার টাকা, ২য় পর্যায়ে প্রতিটি বিদ্যালয় থেকে ১ হাজার টাকা, চলতি বছর ৫৫টি বিদ্যালয়ে সরকারিভাবে ল্যাপটপ প্রদান করার সময় বিদ্যালয় থেকে ১ হাজার টাকা, মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণকালে ৮০টি বিদ্যালয় থেকে ৮০ হাজার টাকা, ওয়াশব্লক, ম্যাইনটেন্যান্স কার্যক্রমের ১০ টি বিদ্যালয় থেকে ৩ হাজার টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। প্রায় ৭’শ জন শিক্ষকদের আয়কর রির্টান দাখিলের জন্য প্রত্যয়ন পত্র দিতে প্রত্যেক শিক্ষক থেকে ৫০ থেকে ১’শ টাকা আদায়ের পাশাপাশি মাসিক সমন্বয় সভায় শিক্ষকদের অকথ্য ভাষায় গালি-গালাজ করা, কারণে অকারণে শিক্ষকদের শোকজ নোটিশ দিয়ে টাকা আদায় করা, চলতি বছর ৫ জন শিক্ষককে পদায়ন করে ১০ হাজার টাকা করে আদায়, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন ভাতা প্রদান করার সময় জনপ্রতি ২ হাজার টাকা, ১০১ জন শিক্ষক শান্তি বিনোদন ভাতা প্রাপ্তির সময় প্রত্যেক শিক্ষককে ৫’শ টাকা করে আদায়ের অভিযোগ রয়েছে। 


সম্প্রতি সরকার কিন্ডার গার্টেন স্কুলে পাঠদান অনুমোদনের নির্দেশ দিয়েছেন। সে বিষয়টিকে কাজে লাগিয়ে চন্দনাইশের ৩৪টি কিন্ডার গার্টেন স্কুলের প্রত্যেকটি থেকে ১০ হাজার টাকা করে দাবী করেছেন তিনি। শিক্ষা কর্মকর্তা কবির হোসেন কিছু কিছু মহিলা শিক্ষকদের নিকট থেকে গোপনে অর্থ ধার নিয়ে ফেরত না দেয়ার অভিযোগ উঠেছে। তাছাড়া তার স্ত্রীর ফেইসবুক পেইজের মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে যোগাযোগ করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। শিক্ষা কর্মকর্তার এ সকল অপকর্মের সাথে ২জন শিক্ষক সরাসরি জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষকেরা। 


এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২