শিরোনাম
রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন-সভাপতি রাশেদ,সম্পাদক আতাউর পোরশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত
বুধবার ২৬ আগস্ট ২০২৬
বুধবার ২৬ আগস্ট ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেহাল ৫০০ মিটার, যানজট লেগে থাকে ১৫ কিলোমিটার জুড়ে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৮ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৮ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র আধা কিলোমিটার সড়কের খানাখন্দে থমকে যাচ্ছে পুরো মহাসড়কের যান চলাচল। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারকাজের কারণে ওই অংশে প্রতিদিনই তৈরি হচ্ছে যানজট। এর মধ্যে টানা বৃষ্টিতে বিকল্প লেনের বিভিন্ন স্থানেও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও জমেছে পানি, কোথাও ছড়িয়ে পড়েছে কাদাপানি। ফলে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ হচ্ছে যানজটের সারি।


কুমিল্লা সদর উপজেলার আলেখারচর থেকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে শত শত যানবাহন। দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী। দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে আমতলীর সংকট এখন যেন নিত্যদিনের চিত্র।

 

মহাসড়কের আমতলী এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সংস্কারকাজের জন্য সড়কের এক পাশ বন্ধ রেখে অপর পাশ দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করছে। কিন্তু টানা বৃষ্টিতে সেই বিকল্প লেনও বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

গর্তে পানি জমে থাকায় অনেক সময় এর গভীরতা বোঝা যায় না। কোথাও কাদাপানি ছড়িয়ে পড়েছে সড়কের ভালো অংশেও। ফলে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও নিচু প্রাইভেট কারগুলো গর্ত এড়িয়ে ধীরগতিতে চলাচল করছে। কোনো ভারী যানবাহন গর্তে আটকে পড়লে মুহূর্তেই পেছনে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে।

 

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসির অতিরিক্ত দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘আমতলী এলাকায় প্রায় তিন মাস ধরে সংস্কারকাজ চলছে। এরই মধ্যে সংস্কার করা অংশের আশপাশও বিভিন্ন স্থানে ভেঙে যাচ্ছে।’

 

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর সংস্কার শুরু হয়নি।’

 

হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, ‘তিন থেকে চার সপ্তাহের টানা বৃষ্টিতে মহাসড়কের এই অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুই দিনে শুধু আমতলী এলাকাতেই অন্তত চারটি মালবাহী ট্রাক গর্তে আটকে যায়। পরে রেকার দিয়ে সেগুলো সরিয়ে নিতে হয়েছে।’

 

তিনি বলেন, ‘একটি ভারী যানবাহন আটকে গেলে পেছনে মুহূর্তেই দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। বিষয়টি একাধিকবার সওজ বিভাগকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।’

 


 

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী রয়েল কোচের বাসচালক মো. হাসান বলেন, ‘বাস গর্ত পার হতে পারলেও ভারী ট্রাক কিংবা প্রাইভেট কারগুলো গর্তে নামতে চায় না। তাদের ধীরগতির কারণে পুরো সড়কে জট লেগে যায়।’

 

‘এশিয়া লাইন’ বাসের চালক হানিফ সরকার বলেন, ‘বাস যেমন তেমন, সব জায়গা দিয়ে চলে যায়। কিন্তু ভারী ট্রাক বা নিচু প্রাইভেট কার গর্তে নামতে চায় না। তাদের ধীরগতির কারণে পুরো জ্যামটা লাগে।’

 

ট্রাকচালক আমজাদ বলেন, ‘গত তিন মাস ধরে চট্টগ্রামে আসা-যাওয়া করছি। ঢাকায় ফিরলেই এখানে আটকে যেতে হয়। ট্রাকে মালামাল বোঝাই থাকে। চাইলেও গর্তের ওপর দিয়ে চালাতে পারি না। পিঁপড়ার মতো চলতে হয়।’

 

যানজটে আটকে থাকা যাত্রী সোহান আহমেদ বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে দেশের অর্থনীতির লাইফলাইন। এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংস্কার করতে হবে। সংস্কার যেমন টেকসই হতে হবে, তেমনি সংস্কারের আগে টেকসই বিকল্প পথও তৈরি করতে হবে।’

 

এ বিষয়ে সওজ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী অংশে অস্থায়ীভাবে সংস্কার করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তবে ভারী বৃষ্টির কারণে সংস্কারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। রোদ উঠলেই পুনরায় কাজ শুরু করা হবে।’

 

দেশের প্রধান অর্থনৈতিক করিডোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাত্র আধা কিলোমিটার অংশের দুরবস্থা এখন পুরো মহাসড়কের যান চলাচলে প্রভাব ফেলছে। দীর্ঘ যানজটে সময় নষ্ট হওয়ার পাশাপাশি পণ্য পরিবহনেও বাড়ছে ভোগান্তি। স্থানীয়দের দাবি, সাময়িক সংস্কারের পাশাপাশি আমতলী অংশের টেকসই সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হোক। 


আরও খবর




রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন

সড়কের দুর্ভোগ দেখে নিজেই মেরামতে নামলেন যুব অধিকার পরিষদ নেতা

খেলাকে কেন্দ্র করে ভিলেজ পলিটিক্সের শিকার’: বহিষ্কৃত ছাত্রদল নেতা

দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত

বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শত পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

মোহনগঞ্জে বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বল্লমঝাড়ে রাস্তা নিয়ে বিরোধ, স্থায়ী সমাধানে চেয়ারম্যানের উদ্যোগ

মনপুরায় কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সৌদি আরবে আগুনে নিহত ৯ কর্মীর মরদেহ বৃহস্পতিবার পৌঁছাবে

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন-সভাপতি রাশেদ,সম্পাদক আতাউর

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাতেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস