শিরোনাম
ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু গোদাগাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে জবরদখল ও নিয়োগ বাণিজ্যের বিস্তর অভিযোগ চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ পূর্বাচলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন আইজিপি খোকসার গড়াই নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০১ জুলাই ২০২৬ | হালনাগাদ:বুধবার ০১ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার লালমোহন উপজেলায় বিয়ের ভুয়া দাবি ও অন্যের সন্তানকে নিজের বলে চালিয়ে দিয়ে এক যুবকের জীবন ও পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তবে আধুনিক বিজ্ঞান ও আদালতের হস্তক্ষেপে অবশেষে সত্য উন্মোচিত হয়েছে। ডিএনএ (DNA) পরীক্ষার রিপোর্টে প্রমাণিত হয়েছে যে, মামলার বাদী ফাতেমা বেগমের সন্তানের জৈবিক পিতা মহিউদ্দিন নন। এই মিথ্যা মামলার কারণে মহিউদ্দিনকে দীর্ঘ ৩ মাস ২৮ দিন কারাভোগ করতে হয়েছে এবং তার প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী মহিউদ্দিনের পরিবার দাবি। 

প্রাপ্ত তথ্যে জানা যায়, লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরমোল্লাজী এলাকার জামাল উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম (২০) গত ২৪ অক্টোবর ২০২৪ তারিখে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মহিউদ্দিনকে ১নং আসামি করে মোট ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (মামলা নং: নারী ও শিশু-৮৬০/২০২৪ ইং)। পরবর্তীতে ১৮ মার্চ ২০২৫ তারিখে শুধু মহিউদ্দিনকে আসামি করে ভোলা পারিবারিক আদালতে আরেকটি মামলা (পারিবারিক মোকদ্দমা নং-২৬/২০২৫) দায়ের করেন।

মামলা দুটিতে ফাতেমা বেগম দাবি করেন, মহিউদ্দিনের সাথে তার বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কের কারণে গর্ভবতী হয় এবং তার গর্ভের সন্তানটি মহিউদ্দিনেরই। তবে মামলার শুরু থেকেই মহিউদ্দিন এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে আসছিলেন। তার স্পষ্ট বক্তব্য ছিল, ফাতেমা বেগমের সাথে তার কখনো কোনো শারীরিক সম্পর্ক হয়নি এবং ফাতেমার গর্ভের সন্তানও তার নয়। এই দুই মিথ্যা মামলার বেড়াজালে পড়ে মহিউদ্দিনকে ৩০/৪/২৫, ২৯/৬/২৫ এবং ৭/৫/২৬ তারিখের বিভিন্ন মেয়াদে সর্বমোট ৩ মাস ২৮ দিন জেল খাটতে হয়।

নিজেকে নির্দোষ প্রমাণ করতে ১ জুন ২০২৫ তারিখে মহিউদ্দিনের পিতা নুর মোহাম্মদ লালমোহন সিনিয়র সহকারী জজ আদালতে ফাতেমা বেগমের সন্তানের ডিএনএ টেস্টের আবেদন জানান। আদালতের নির্দেশে গত ৫ মার্চ ২০২৬ (স্মারক নং-২৬৬) এবং ২০ এপ্রিল ২০২৬ (স্মারক নং ৩০৮-৩) তারিখে সিআইডির ফরেনসিক ল্যাবে নমুনা পাঠানো হয়।

পরবর্তীতে মালিবাগ ঢাকা সিআইডি-র ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশ পুলিশের বিশেষজ্ঞ শুভজয় বৈদ্য ডিএনএ পরীক্ষার চূড়ান্ত মতামত প্রদান করেন। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, ফাতেমা বেগমের গর্ভজাত সন্তানের জৈবিক পিতা মহিউদ্দিন নন।

এই বিষয়ে ভুক্তভোগী মহিউদ্দিন বলেন, "আল্লাহ আমার উপর খাস রহমত করেছেন। বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রমাণিত যে এই সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ফাতেমার সাথে আমার কোনোদিন সম্পর্ক ছিলো না। জামাল উদ্দিন ও তার কিছু কুচক্রী আত্মীয় মিলে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং ৫ লক্ষ টাকা হাতিয়ে নিতে এই মিথ্যা নাটক সাজিয়েছিল। এই মিথ্যা অপবাদে আমার জীবনের সোনালী সময় নষ্ট হয়েছে, প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি । এই ঘটনারে কেন্দ্র করে আমার সন্তানরা বাড়ি ছাড়া, এলাকায় ছোট বড় সবার কাছে আমার সম্মানহানি করেছে তারা।  

 যারা আমার ও আমার পরিবারের সাথে এই অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আমি খুব শীঘ্রই আইনগত পদক্ষেপ নিবো।"


ডিএনএ রিপোর্টের বিষয়ে জানতে ও মিথ্যা মামলা সম্পর্কে জানতে বাদী ফাতেমা বেগমের পিতা জামাল উদ্দিন কে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মামলার তারিখ পড়েছে। আমি এখন ব্যস্ত আছি। আপনি পরে কল করেন বলে কেটে দেন। এরপর তাকে কল করা হলে তিনি রিসিভ করেননি। 


এই ঘটনার ডিএনএ রিপোর্ট আদালতে জমা হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি নিরীহ পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় ও সামাজিকভাবে মানহানি করার তীব্র নিন্দা জানাচ্ছেন স্থানীয় এলাকাবাসী। ভুক্তভোগী মহিউদ্দিন ন্যায় বিচার পাবেন বলে সকলে বিশ্বাস করেন।


আরও খবর




ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ

কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে

শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী

দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন

পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী, নমুনা পরীক্ষায় পাঠানোর উদ্যোগ

তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, আহত বাবা

মাতামুহুরীর রামপুরে মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ডাকাত ঠেকাতে গিয়ে যুবক আশঙ্কাজনক

রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন রোটাবর্ষের যাত্রা শুরু

উন্নয়নের ছোঁয়ায় বদলাবে জীবন,তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাতে সরকারি সহায়তা

গোদাগাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে জবরদখল ও নিয়োগ বাণিজ্যের বিস্তর অভিযোগ

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ

কুমিল্লার বাঙ্গরাসহ নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে

শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী

দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন

পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী, নমুনা পরীক্ষায় পাঠানোর উদ্যোগ

তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, আহত বাবা

মাতামুহুরীর রামপুরে মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ডাকাত ঠেকাতে গিয়ে যুবক আশঙ্কাজনক

রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন রোটাবর্ষের যাত্রা শুরু