শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬
কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলছেন বিশ্লেষকরা

দুঃখ প্রকাশ করেই দায় সেরেছে ভারত, নেই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারত শুধু দুঃখ প্রকাশ করে দায় সেরেছে। কিন্তু, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে কিছুই জানায়নি দেশটি। এটাকে চরম হতাশাজনক ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এর মাধ্যমেই প্রমাণ হয়- হামলার ঘটনায় ভারত সরকারেরও ইন্ধন থাকতে পারে।


জুলাই বিপ্লবের পেছনে যে দীর্ঘ শোষণ নিপীড়নের ইতিহাস, তার মধ্যে অন্যতম অনুষঙ্গ ছিল, দিল্লির দাসত্ব থেকে ঢাকাকে মুক্ত করা। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লির সাথে ঢাকার সম্পর্কেও কিছুটা ফাটল ধরেছে।


এতো বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেলে। দেশের অনেক জায়গায় ঘটেছিল বিপ্লব পরবর্তী বিশৃঙ্খল পরিবেশও। কিন্তু, বাংলাদেশে থাকা কোনো বিদেশি দূতাবাস কিংবা মিশনে চুল পরিমাণ আঁচড়ও লাগতে দেয়নি বিপ্লবী ছাত্র জনতা। সেখানে ভারতে পরপর দুইবার বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় হতবাক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমিন বলেন, ‘আমাদের এত বড় বিপ্লব হলো। আমাদের হাজার হাজার সন্তানরা নিহত হলো। কিন্তু তখনও আমাদের এম্বেসিগুলো নিরাপদ ছিল। আমাদের জাতীয় পতাকা তারা পুড়েছে, ছিড়েছে এবং যে ফ্ল্যাগ পোস্ট সেটাও ভেঙে চুরমার করেছে। মোর ইমপরট্যান্ট তারা আমাদের অ্যাম্বাসেডরের রুমে ঢুকেছে। আরো ডিপ্লোম্যাটিক বা নন-ডিপ্লোম্যাটিক পার্সন ছিল তাদের ওপর আক্রমণ করেছে। এবং এটা সুদূরপ্রসারী এবং সুপরিকল্পিত। এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই।’


আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে যে দুঃখ প্রকাশ করা হয়েছে,, তা যথাযথ নয় বলে মনে করেন অধ্যাপক রুহুল আমিন। তিনি বলছেন, ভারতের পক্ষ থেকে বিচারের কোনো আশ্বাসই দেয়া হয়নি, এটিই বরং হতাশাজনক।


তিনি বলেন, ‘এম্বেসির ওপর এত বড় আঘাত এটা ন্যাক্কারজনক আঘাত। আমি মনে করি এটা শুধু হিন্দু সংঘর্ষ সমিতির আঘাত না। এখানে ভারত সরকারের পরোক্ষ ইন্ধন থাকতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ঘটনাটা দুঃখজনক। কিন্তু ঘটনাটি কি শুধু দুঃখজনক? তারা কিন্তু একবারো বলেনি ঘটনা বিচার করতে হবে। কাজেই তারা যদি মনে করতে এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নাই তাহলে কড়া প্রতিবাদ দিত।’


সাম্প্রতিককালে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেভাবে নাক গলিয়ে আসছিল, সেখানে দেশটিকে কড়া ভাষায় কূটনৈতিক বার্তা দেয়ার পরও এসব হামলা একেবারে অপ্রত্যাশিত।


শফিকুল আলম, ‘কূটনৈতিকভাবে আপনারা দেখেছেন যে আমরা বেশ কিছু ঘটনার কনডেম করেছি। যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলোর আমরা যথেষ্ট কঠোর ভাষায় কনডেম করেছি। কিন্তু তারপরও দেখেন আগরতলায় সম্ভবত একটা ঘটনা ঘটেছে।’


অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, গত দেড়যুগে তা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নির্ভর হয়ে পড়েছে। ফলে হাসিনার পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গত দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ভারত এই শেখ হাসিনাকে দানব একটা স্বৈরশাসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল, ডিপ্লোম্যাটিক সাপোর্টসহ সব কিছুই দিয়ে আসছে। এবং ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তার পুরোটাই কিন্তু হাসিনাভিত্তিক হয়ে গিয়েছিল। ৪৭ ও ৭১ পরবর্তী সময়ে ভারতের সবচেয়ে বড় পরাজয় হচ্ছে এখানে যখন হাসিনার পতন হয়েছে তারা সেটাকে মেনে নিতে পারেনি। অর্থাৎ তারা সবসময় বাংলাদেশকে হাসিনার দৃষ্টিতে দেখতে চেয়েছে, আওয়ামী লীগের দৃষ্টিতে দেখতে চেয়েছে।’


হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেটিকে মাথায় রেখেই ভারতকে সম্পর্কের বিবেচনা করতে হবে।


তিনি বলেন, ‘দিল্লী থেকে বাংলাদেশের শাসনক্ষমতা নির্ধারিত হবে না। বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে শাসনক্ষমতায় কে আসবে। এটা কলোনিয়াল স্টেজ না যে আপনি মানসিকভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করতে যাবেন। যদি এটাকে আপনারা নিজেদের কলোনিয়াল একটা অংশ মনে করে থাকেন, দেশটাকে আপনারা যদি সেভেন সিস্টার্সের পাশাপাশি এইট সিস্টার্স ভাববেন তাহলে আপনারা ভুল ভাবছেন।’


তারা বলছেন, কলকাতার পর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভিয়েনা কনভেশস চুক্তি লঙ্ঘিত হয়েছে। যার সমাধান হতে হবে আন্তর্জাতিকভাবেই। 


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬