শিরোনাম
রাজশাহীতে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

  আব্দুল্লাহ্ আল মামুন, বোদা পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।আজ দিনব্যাপী উপজেলা পরিষদ গণ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, তথ্য অফিসার ধনেশ্বর চন্দ্র, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাহিত্য পরিষদ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেস, প্রভাষক মোকাররিমা বেগম প্রমুখ।এ ছাড়া গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষরা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি দল থেকে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতাটি প্রাথমিক রাউন্ড ও নক আউট রাউন্ড এবং একটি ফাইনাল রাউন্ডে বিভক্ত ছিল। প্রাথমিক রাউন্ড থেকে বিজয়ী দল পরের নক আউট রাউন্ডে অংশগ্রহণের সুযোগ লাভ করে।প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা মুখ্য’। দ্বিতীয় রাউন্ডে ‘অভাব নয় সীমাহীন লোভই দূর্নীতির প্রধান কারন” এবং চুড়ান্ত পর্বের ফাইনাল রাউন্ডে নির্ধারিত বিষয় ছিল, ‘ নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটেছে”। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে তাদের বক্তব্য উপস্থাপন করে।বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা যুক্তিনির্ভর ও প্রাণবন্ত বিতর্কের মাধ্যমে উপস্থিত দর্শক ও বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।বিতর্ক প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর চূড়ান্ত মূল্যায়নে বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বোদা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা রানার্সআপ (দ্বিতীয় স্থান) হওয়ার কৃতিত্ব লাভ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। তিনি শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার কথা বলেন। এ ধরনের আয়োজন নিয়মিত হলে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করেন তিনি।প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার, সনদপত্র এবং শুভেচ্ছা স্মারক হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।


আরও খবর




বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের অভিযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ

ব্র্যাকের সহায়তায় ধনবাড়ির কৃষকদের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ

আন্তর্জাতিক গ্লোবাল হেলথ সামিটে পুরস্কার গ্রহণ করলেন মীম শরৎ গ্রুপের এমডি মো. সোহাগ

রাজশাহীতে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের অভিযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ব্র্যাকের সহায়তায় ধনবাড়ির কৃষকদের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ

আন্তর্জাতিক গ্লোবাল হেলথ সামিটে পুরস্কার গ্রহণ করলেন মীম শরৎ গ্রুপের এমডি মো. সোহাগ

রাজশাহীতে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের