শিরোনাম
অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন খিলা সাওতুল কোরআন ক্বারী লকিয়াতুল্লাহ (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

একদিকে সড়ক দুর্ঘটনার আর্তচিৎকার অন্যদিকে মানবতার সহযাত্রী হিসেবে আহতদের পাশে গাংনী থানা পুলিশ

প্রকাশিত:বুধবার ০৮ জুলাই ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৮ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ হাসানুজ্জামান গাংনী একদিকে সড়ক দুর্ঘটনার আর্তচিৎকার, অন্যদিকে হাসপাতালে আহতদের স্বজনদের কান্না। এমন এক হৃদয়বিদারক মুহূর্তে দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গাংনী থানা পুলিশের সদস্যরা।বুধবার(৮ জুলাই) দুপুরে মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই একটি লাটাহাম্বা উল্টে একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দেখা যায় এক ভিন্ন দৃশ্য। পুলিশের পোশাকের আড়ালে যেন ফুটে ওঠে মানবতার মুখ।কেউ আহতদের হাতপাখা দিয়ে বাতাস করছেন, কেউ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন, কেউ আবার জরুরি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে ছোটাছুটি করছেন। আহতদের মধ্যে কয়েকজনের কাছে অ্যাম্বুলেন্স ভাড়ার টাকাও ছিল না। বিষয়টি জানতে পেরে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী কোনো আনুষ্ঠানিকতা নয়, মানবিক দায়বদ্ধতা থেকেই নিজের উদ্যোগে অ্যাম্বুলেন্স ভাড়ার অর্থ দিয়ে দেন, যাতে চিকিৎসায় কোনো বিলম্ব না হয়।হাসপাতালে উপস্থিত অনেকেই বলেন, দুর্ঘটনার সময় পুলিশকে শুধু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে নয়, অসহায় মানুষের আপনজন হয়ে পাশে দাঁড়াতে দেখা গেছে। আহতদের সেবা, স্বজনদের সান্ত্বনা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে তাদের আন্তরিকতা সবার নজর কেড়েছে।একজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ আমরা পুলিশের আরেকটি মুখ দেখলাম। তারা শুধু দায়িত্ব পালন করেনি, মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করে পাশে দাঁড়িয়েছে। এই দৃশ্য সহজে ভোলার নয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, পুলিশের কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, বিপদে মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করেছি। একজন আহত মানুষ যেন শুধু টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটিই ছিল আমাদের লক্ষ্য।মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার, হাসপাতালে পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম দায়িত্ব। গাংনী থানা পুলিশের সদস্যরা আজ যে মানবিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মানুষের জীবন রক্ষা ও সেবাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।দুর্ঘটনার এই শোকাবহ ঘটনার মধ্যেও গাংনী থানা পুলিশের মানবিক উপস্থিতি সাধারণ মানুষের মনে নতুন করে আস্থা তৈরি করেছে। অনেকেই বলছেন, পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক আচরণই জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ককে আরও দৃঢ় করবে।


আরও খবর




অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

উলিপুরে দম্পতির ওপর দুই দফা হামলার অভিযোগ!

টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন

লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন

খিলা সাওতুল কোরআন ক্বারী লকিয়াতুল্লাহ (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

উলিপুরে দম্পতির ওপর দুই দফা হামলার অভিযোগ!

টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন

লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন