শিরোনাম
বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

এমপি কায়কোবাদ দাদার অপেক্ষায় মুরাদনগরের জনগণ

প্রকাশিত:শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ আওয়ামীলীগ সরকারের রোষানলের শিকার হয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় দেশের বাইরে থাকা বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ৫বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (দাদা)’র অপেক্ষায় রয়েছে মুরাদনগরের আপামর জনসাধারন। এলাকায় তুমুল জনপ্রিয়তার কারনে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে দীর্ঘদিন এইনেতাকে দেশে আসতে দেয়নি স্বৈরাচার ক্ষমতাশীনরা। তার পাশাপাশি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪ সহস্রাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে ৬৯টি মিথ্যা মামলা দিয়েছে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার। গত ২০২৩ সালের ১৬ই ফেব্রুয়ারী তার মায়ের মৃত্যু হলেও মায়ের জানায় অংশ নিতে পারেননি তিনি। মায়ের লাশটা দাফনের জন্যও তাকে সুযোগ দেয়নি স্বৈরাচার সরকার। মুরাদনগরে তিনি এতোটাই জনপ্রিয় যে রাজনৈতিক পরিচয়ের বাইরেও অনেক ভক্ত অনুসারী রয়েছে এই সাবেক সাংসদের। দীর্ঘদিন তিনি দেশে না থেকেওে বিশাল এ জনপদের সাধারন মানুষদের চরম ভালবাসা দিয়ে রাজনৈতিক নেতাই নয়, প্রতিটা মানুষের হৃদয়ের মনিকোটায় স্থান করে নিয়েছেন এই কায়কোবাদ। গণঅভ্যূথানে হাসিনা সরকারের পতনের পর থেকেই মুরাদনগরের আপামর জনসাধারনের মুখে শুধু একটাই প্রশ্ন, কবে আসছেন তাদের দাদাভাই। একযুগের বেশি সময় ধরে দেখতে না পারা প্রিয় নেতাকে একনজর দেখার জন্য উম্মুখ হয়ে আছে সর্বস্তরের সাধারন জনতা। জানা যায়, কুমিল্লা জেলার ভৌগলিক অবস্থানে সবচেয়ে বড় উপজেলা হলো মুরাদনগর। ৩৪০বর্গ কিলোমিটার আয়তনের বৃহৎ উপজেলাটি ২টি থানায় ২২টি ইউনিয়নে ৩১৫টি গ্রাম নিয়ে গঠিত কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসন। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অন্যান্য এলাকা থেকে সম্পূর্নই ভিন্ন। সাড়ে ছয় লক্ষ জনগনের বিশাল এ জনপদের সাধারন মানুষকে স্বার্থহীন ভালবাসা দিয়ে প্রতিটা মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন ৫ বারের নির্বাচিত সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ। তার দক্ষ নেতৃত্বের বদৌলতে গড়ে উঠা মুরাদনগর উপজেলা বিএনপি সকল মামলা হামলা মোকাবেলা করে এখন কঠিন ইস্পাতের ন্যায় ঐক্যবদ্ধ। দাদা কায়কোবাদ মুরাদনগর বাসীর অত্যন্ত প্রিয় মুখ। যার কাছে সমাজের সকল স্তরের মানুষ সহজেই মনের সকল কথা বলতে পারে। বিপদে আপদেসহ সকল প্রয়োজনে তাকে পাশে পায়। এভাবেই তিনি লক্ষ লক্ষ মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করে সংসদে এই জনপদের প্রতিনিধিত্ব করেছেন পাঁচবার। দাদা কায়কোবাদের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের শুরু থেকে ষড়যন্ত্রের বেড়াজালের মধ্য দিয়ে চলছে তার জীবনযুদ্ধ। বিপুল জনপ্রিয়তাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিলো। আর্তপীড়িত মানুষের কল্যানের জন্য রাজনৈতিক অঙ্গনে পদার্পন করেন তিনি। রাজনৈতিক জীবনের শুরুতেই নানান চড়াই উৎরাই পেড়িয়ে এলেও আওয়ামীলীগ সরকার ক্ষমতার মসনদে বসার পর থেকেই একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। ২০১১সালে তিনি যখন অসুস্থ হয়ে দেশের বাহিরে চিকিৎসারত ছিলেন সে সময়ে, ষড়যন্ত্র করে তাকে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার মত একটি স্পর্শকাতর মামলায় জড়িয়ে দিয়ে মুরাদনগরের মানুষের কাছ থেকে দুরে সরিয়ে দেয়। ষড়যন্ত্রকারীরা শুধু মুরাদনগরের উন্নয়নকেই ব্যাহত করেনি, বঞ্চিত করেছে সাধারন নিপিড়িত মানুষকে, অশ্রু ঝড়িয়েছে তার লাখ লাখ ভক্তের। তবুও থেমে থাকেননি তিনি। মোবাইল ফোনে যোগাযোগ করতেন তার প্রিয় মুরাদনগরবাসীর সাথে। সাধারন মানুষের কোন সমস্যার কথা শুনলেই দলের নেতাকর্মীদের মাধ্যমে নিজ উদ্যোগে নিপিড়িত মানুষের সমস্যা সমাধানের ব্যাবস্থা করেছেন। মুরাদনগরের উন্নয়নের রূপকার ও আধুনিক মুরাদনগরের স্থপতি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ মুরাদনগরের সর্বস্তরের জনগনের অন্তর জুড়ে মিশে রয়েছেন। দাদা কায়কোবাদ এমাসেই (অক্টোবর) দেশে ফিরে মুরাদনগরে আসবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে উপজেলা জুড়ে। এতে করে তাকে এক নজর দেখার জন্য মুরাদনগরের মানুষ অধিক আগ্রহে শুধু অপেক্ষাই নয় রীতিমত পাগল প্রায় হয়ে আছেন। আবাল, বৃদ্ধ, বনিতা থেকে শুরু করে উপজেলাবাসীর একটাই দাবী তাদের প্রিয় দাদাকে কাছে পাওয়া। বলতে গেলে এটি এখন মুরাদনগরবাসীর একটি প্রাণের দাবীতে পরিনত হয়েছে। তিনি মিথ্যা মামলার বেড়াজাল ছিন্ন করে সকল মুরাদনগরের লাখো ভক্তের মাঝে ফিরে আসবেন এটাই প্রত্যাশা সকলের।


আরও খবর




বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

ধুনটে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট বিতরণ

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু