শিরোনাম
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম মনোহরগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় সাতক্ষীরা সীমান্তে বিজিবি'র কঠোর নজরদারী

প্রকাশিত:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা : খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সাতক্ষীরার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সাতক্ষীরার সীমান্তজুড়ে কড়াকড়ি নজরদারি, তল্লাশি ও যৌথ অভিযান জোরদার করা হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) খুলনা মহানগরীতে সংঘটিত এ ঘটনার পরপরই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুলনা থেকে সাতক্ষীরায় প্রবেশের সকল রুটে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে সীমান্ত এলাকা সিল করে দেয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করে বিশেষ তল্লাশি চালায়।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১ টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ঘটে যাওয়া ঘটনার পরপরই খুলনা থেকে সাতক্ষীরার প্রবেশদ্বারসহ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত ও সীমান্তসংলগ্ন এলাকায় মোট ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের সঙ্গে যুক্ত করা হয়েছে ৮৭টি বিশেষ টহল দল। সড়ক, নৌপথ ও সীমান্তসংলগ্ন এলাকায় যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তি তল্লাশি কার্যক্রম বহুগুণে বাড়ানো হয়েছে।বিশেষ গুরুত্ব দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে সকল যাত্রী সহ চলাচলরত সকল যানবাহনে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতরে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কৃষিকাজসহ স্বাভাবিক চলাচলেও সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।এ বিষয়ে সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন শাদমান সাকিব বলেন- এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনা জানার সাথে সাথেই সাতক্ষীরার সীমান্ত সীল করা হয়েছে। যেটা আপনার দেখতে পাচ্ছেন। বিশেষ করে জেলা শহরের প্রবেশদ্বার বিনেরপোতা, বাঁকাল, ঝাউডাঙ্গা, সাতানী মোড়সহ বিশেষ বিশেষ এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত ও পারাপার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো সীমান্তজুড়ে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা সীমান্ত অতিক্রম করতে না পারে।তিনি আরো বলেন- গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের আটক না হওয়া পর্যন্ত সাতক্ষীরার সীমান্তজুড়ে এই কঠোর নিরাপত্তা, তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। একই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকার জনগণ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।


আরও খবর




মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন

লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম

মনোহরগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু,কমবে দুর্ভোগ

স্থানীয়দের কথা আমাকে শুনাইয়েন না, আমাদের কথা স্থানীয়দের শুনাইয়েন”— মন্তব্যের পর আলোচনায় বাজিতপুরে নবনির্মিত সড়কের ভাঙন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম