শিরোনাম
জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

ফুটওভারব্রিজের নিচে মূত্রত্যাগ, দুর্গন্ধে নাকাল পথচারী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর অন্যতম বড় শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক, পাশেই আবাসিক এলাকা বসুন্ধরা সিটি। এছাড়া আশপাশের এলাকাও শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট ও বসতির কারণে বেশ জনবহুল। ফলে প্রতিদিন হাজারো মানুষের পদচারণা এই এলাকা ঘিরে। অথচ যমুনা ফিউচার পার্কের ঠিক সামনে থাকা ফুটওভারব্রিজটির অবস্থা একেবারে বেহাল। ব্রিজটির নিচে এখন ময়লার ভাগাড়, দুর্গন্ধ আর ওপরে দখলদার হকারদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।


ব্রিজের নিচে দেয়াল ঘেঁষে ফুটপাতজুড়ে প্রতিদিন প্রস্রাব করছেন পথচারীদের কেউ কেউ। ফলে ব্রিজে উঠতেই অসহনীয় দুর্গন্ধ ভেসে আসে, যা প্রতিনিয়ত চলাচলকারী সাধারণ মানুষদের জন্য দুর্বিষহ এক অভিজ্ঞতা। পথচারীদের মতে, স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি এটি একটি সভ্য নগরের পরিচয়ে বড় এক প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।


সম্প্রতি সরেজমিন দেখা যায়, ব্রিজের ওপরের অংশজুড়ে রয়েছে ধুলার স্তর। ব্রিজের সিঁড়ির পাশে জমে আছে আবর্জনা। পরিষ্কার করার কোনও লক্ষণ নেই। গ্রীষ্মের প্রচণ্ড রোদে এই ধুলোময় পরিবেশে নিশ্বাস নেওয়াও কঠিন। অনেকেই মুখে কাপড় বেঁধে ব্রিজ পার হন, তবু রেহাই মেলে না।


ব্রিজে যত্রতত্র হকাররা দোকান বসানোয় পথচারীদের চলাচল আরও সীমিত হয়ে পড়েছে।


আশপাশের দোকানিদের দাবি, ফুটওভারব্রিজ পরিষ্কার করতে কখনও কোনও পরিচ্ছন্নতাকর্মীর দেখা মেলে না। পথচারীদের পায়ে পায়ে যতটুকু পরিষ্কার থাকে, তাতেই চলছে। তাছাড়া চলন্ত সিঁড়িটি প্রায় সময় বন্ধ থাকে।


নিয়মিত এই ব্রিজে চলাচল করেন রবিউল ইসলাম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এরকম আধুনিক একটা শপিং মল, তার পাশেই বড় আবাসিক এলাকা, নামিদামি ইউনিভার্সিটিও আছে এখানে। এই গুরুত্বপূর্ণ এলাকায় ফুটওভারব্রিজের এই হাল হলে বোঝেন, পুরো শহরের কী অবস্থা। এই শহরে না আছে পরিচ্ছন্নতার বালাই, না আছে ঠিকঠাক রাখার কোনও সুষ্ঠু ব্যবস্থাপনা।’


ফুটওভারব্রিজে ওঠার সিঁড়ির পাশে ময়লার স্তূপ ফুটওভারব্রিজে ওঠার সিঁড়ির পাশে ময়লার স্তূপ

নিয়মিত পথচারী মীরা রহমান বলেন, ‘ফুটপাতে প্রস্রাবের গন্ধে হাঁটা যায় না, হকারদের জন্যও চলাচল করা কঠিন। এটা কোনও নগরের চিত্র হতে পারে না।’


পথচারীরা জানান, শুধু এই ফুট ওভারব্রিজ নয়, রাজধানীর বেশিরভাগ ফুট ওভারব্রিজ ও ফুটপাত এমনই বেহাল অবস্থায় থাকছে।


মিরপুর-১ নম্বরের ফুটওভারব্রিজ ব্যবহারকারী নারী পথচারী নিশাত বলেন, ‘বিশ্বাস করবেন কিনা, এই ফুটওভারব্রিজের ওপরেই পাগল লোকেরা, কিংবা পথে থাকা মানুষেরা প্রায়ই পায়খানা করে রাখে। বমি চলে আসে।’


তিনি বলেন, ‘এই সমস্যা দীর্ঘদিন ধরে চললেও কাউকে কোনও পদক্ষেপ নিতে দেখি না। ব্রিজের আশপাশে নেই পর্যাপ্ত লাইটিং বা সিসি ক্যামেরা, নেই কোনও সতর্কতামূলক সাইন বোর্ড। ফলে এটি শুধু অস্বাস্থ্যকর নয়, অনিরাপদও। নারীদের জন্য সন্ধ্যা হলেই এই ব্রিজ ব্যবহার কতটা ভয়াবহ হতে পারে চিন্তা করুন।’


মিরপুর-১০ নম্বরের ফুটওভারব্রিজ পারাপার হওয়া পথচারী স্বপন দাস বলেন, ‘এই ফুটওভারব্রিজটা মনে হয় সবচেয়ে বেশি ব্যবহার হয়। অথচ এই ব্রিজটাকে আমার কাছে দুর্বল মনে হয়। আর ওঠানামার জায়গা পুরোটাই দখল করে রাখে হকাররা।’


এ বিষয়ে উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকার ফুটওভারব্রিজগুলোর অবস্থা অবর্ণনীয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা ফুট ওভারব্রিজগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা করছি। উদ্যোগ নিচ্ছি, বহুল ব্যবহৃত ফুটওভারব্রিজগুলোতে বাসাবাড়ির মতো নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়ার। এছাড়া ফুটওভারব্রিজ ধুলাবালিমুক্ত রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ দেওয়া হবে, যাতে তারা সড়ক পরিষ্কারের পাশাপাশি নিয়মিত ফুটওভারব্রিজগুলোও পরিষ্কার রাখেন।’


আরও খবর




জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬