শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় ‘কৃষি সমৃদ্ধি প্রকল্পের’ মিডিয়া অ্যাডভোকেসি সভা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎ ‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ ‎ ‎কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসার প্রসার, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি খাতকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে গাইবান্ধায় ‘কৃষি সমৃদ্ধি প্রকল্প’-এর আওতায় মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণধানঘড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। ‎ ‎‘কৃষি কানেক্ট (KRISHI CONNECT)’-এর আওতায় আয়োজিত সভায় কৃষিভিত্তিক ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন, অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহারের মাধ্যমে কৃষি খাতের প্রসার এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ‎ ‎সভায় বিশেষভাবে মৎস্য খাদ্য, গবাদিপশুর খাদ্য, পোল্ট্রি খাদ্য ও ভেড়ার খাদ্যসহ কৃষি খাতের বিভিন্ন ব্যবসার সম্ভাবনা ও উদ্যোক্তা উন্নয়নের বিষয় উঠে আসে। পাশাপাশি কৃষক ও উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে কৃষি ব্যবসার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। ‎ ‎আলোচনায় বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। কৃষির সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটানো গেলে উৎপাদক, উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে কৃষিভিত্তিক ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণেও অনলাইন প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‎ ‎সভায় সভাপতিত্ব করেন হোসনে আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিয়া প্রাপন অর্ক, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। এছাড়া নাদিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ‎ ‎অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা কৃষি ব্যবসার সম্ভাবনা, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কৃষি কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ‎ ‎আয়োজকরা জানান, ‘কৃষি সমৃদ্ধি প্রকল্প (KRISHI SOMRIDDHI PROJECT)’-এর মূল উদ্দেশ্য হলো কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসার প্রসার ঘটানো, উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তা করা, অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহারে উৎসাহ দেওয়া এবং কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা। ‎ ‎প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার স্মাইল টুগেদার পার্টনারশিপ (STP)-এর সহযোগিতায় এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।


আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২