শিরোনাম
২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

গাড়ি উল্টে-বিকল হয়ে ঢাকার রাস্তায় জট, দুর্ভোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১০ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ১০ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কর্মদিবসের সকালটা ঢাকার রাস্তায় বের হওয়া মানুষের জন্য যেন অভিশাপের হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গুলিস্তান, মগবাজার, বিজয় সরনি, বনানী থেকে উত্তরের দিকের বেশিরভাগ সড়কে যারা চলছেন তারা দুর্ভোগ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। অন্যান্য দিনও যানজট থাকে সড়কে, তবে সোমবারের (১০ জুন) ঘটনা ভিন্ন। কোথাও সড়কে ট্রাক বিকল হয়ে, কোথাও ফ্লাইওভারে যানবাহন উল্টে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দুর্ঘটনা ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে রেকার দিয়ে উল্টে যাওয়া যানবাহন সরিয়ে ফেললেও রেশ রয়ে যাচ্ছে। দীর্ঘ সময় যান চলাচল কোথাও পুরো বন্ধ হয়ে যাচ্ছে। কোথাও আবার বিকল্প উপায়ে ধীরগতিতে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। ফলে পেছনে লম্বা যানজট হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।


ট্রাফিক বিভাগ ও সড়কের হালচাল নিয়ে তথ্য সরবরাহ করা সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপগুলোতে সকাল থেকেই যানবাহন বিকল হয়ে সড়কে যানজট সৃষ্টির কথা জানানো হয়েছে। অনেকে রাস্তায় যানজট পড়ে ভোগান্তির কথাও জানিয়েছেন।


সকাল সাড়ে দশটার দিকে ডিএমপির ট্রাফিক বিভাগের গুলশান জোন থেকে জানানো হয়, মগবাজার ফ্লাইওভারের উপরে একটি গাড়ি বিকল হওয়ায় এ মুহূর্তে মহাখালী বাস টার্মিনাল থেকে তিব্বত, নাবিস্কো, লাভ রোড টু মগবাজার ফ্লাইওভার পর্যন্ত গাড়ির তীব্র চাপ লক্ষ্য করা যাচ্ছে। এ মুহূর্তে মহাখালী বাস টার্মিনাল টু লাভ রোড সড়ক এভয়েড করে বিকল্প রুট ব্যবহার করতে পারেন অথবা হাতে সময় নিয়ে বের হবেন।


একই পোস্টে জানানো হয়, বিজয় সরনি সিগন্যালে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের কারণে এই রুটে যান চলাচল বিঘ্নিত হতে পারে। ট্রাফিক তেজগাঁও বিভাগ দ্রুততার সাথে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে।


কিছু সময় পর জানানো হয়, মগবাজার ফ্লাইওভারের উপর থেকে বিকল গাড়িটি সরানো হয়েছে। এই রুটে কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা গেছে। যারা মহাখালী বাস টার্মিনাল পার হয়ে বসে আছেন, তারা খুব দ্রুত এই রুট পার হতে পারবেন৷



যানজটে আটকে থাকা তারেক আজিজ নামে একজন ফেসবুকে লিখেছেন, মহাখালী নাবিস্কো মোড় একেবারে স্থির হয়ে আছে। এইদিকে আসার আগে ভাবনা চিন্তা করে আসবেন।


এদিকে দশটার পর বায়তুল মোকারামের সামনের সড়কে বাঁশ জাতীয় পণ্য বহন করে নিয়ে ট্রাক সড়কের মাঝে উল্টে যায়। পণ্যগুলো সড়কের এদিক ওদিক ছিটিয়ে পড়ে। ফলে এই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পাশ দিয়ে কোনোমতে কিছু যানবাহন চলাচল করতে পারলেও পল্টন থেকে বিজয়নগরের দিকে গাড়ি থমকে থাকতে দেখা গেছে।


যানজটের ছবি পোস্ট করে একজন বেইলি রোড, মগবাজার এলাকায় তীব্র যানজটের তথ্য জানিয়েছেন।


আরও খবর




২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা