শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

ঘাটাইলে বনের জমিতে অবৈধভাবে দালান নির্মাণ

প্রকাশিত:শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে সংরক্ষিত বনের জমিতে অবৈধভাবে দালান নির্মাণ করায় দৈনিক আলোকিত সকাল পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বন বিভাগের কর্মকর্তারা পরবর্তীতে সেই দালান ভেঙে গুঁড়িয়ে দিলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দালানটির নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন সৌদি প্রবাসী কবির হোসেনের স্ত্রী তাসলিমা আকতার। স্থানীয়রা বলছেন, বন কর্মকর্তাদের ম্যানেজ করে প্রকাশ্যে নির্মিত হচ্ছে এসব স্থাপনা।সম্প্রতি ঘাটাইল উপজেলার অন্তর্ভুক্ত ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর এলাকার দিঘালিয়া চালা গ্রামে সরেজমিনে গিয়ে বনের ভূমি বেদখল করে দালান নির্মাণের এমন ভয়াবহ চিত্র দেখা গেছে।টাঙ্গাইল বন বিভাগের জরিপ অনুযায়ী, ঘাটাইল উপজেলায় বনভূমির পরিমাণ ২৫ হাজার ৭৮৫ একর। এর মধ্যে বেদখল হয়ে গেছে প্রায় এক হাজার ৯শ একর বনভূমি। এতে ভারসাম্যহীন হয়ে পড়ছে জীববৈচিত্র্য ও পরিবেশ।জানা যায়, ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর এলাকার দিঘালিয়া চালা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে কবির হোসেন বনের ৭৬২ দাগে প্রায় ৩০ শতক জমি বেদখল করে অবৈধভাবে স্থায়ী পাকা দালাল নির্মাণ করছেন। বিষয়টি নিয়ে গত ১০ই অক্টোবর দৈনিক আলোকিত সকাল পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার তিন দিন পর ১৩ই অক্টোবর ওই পাকা দালানটি অতিরিক্ত জনবল নিয়ে গিয়ে ভেঙে গুড়িয়ে দেয় বন বিভাগের কর্মকর্তারা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, কবির হোসেনের স্ত্রী তাসলিমা আকতার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই পাকা স্থায়ী দালানটির পুনরায় নির্মাণ কাজ অব্যাহত রেখে সম্প্রতি এর ছাদ ঢালাই কার্য সম্পাদন করেছেন।স্থানীয়দের অভিযোগ, বন কর্তৃপক্ষর সাথে অবৈধভাবে সমঝোতার মাধ্যমে বন বিভাগের মুল্যবান জমি বেদখল করে চাষাবাদ থেকে শুরু করে স্থায়ী দালান নির্মাণ করলেও কোন সমস্যা হয় না। কিন্তু তাদের সাথে সমঝোতা না করে বনের জমিতে ইঁদুর পর্যন্ত ঢুকতে পারে না। ফলে অনৈতিক সমঝোতার মাধ্যমেই সংরক্ষিত বনের ভূমি বেদখল করে একের পর এক গড়ে উঠছে পাকা দালান ও অসংখ্য ঘরবাড়ি।শহর গোপিনপুর গ্রামের আব্দুল ছামাদ (৫৫) নামের এক পথচারী দৈনিক আলোকিত সকাল কে জানান, বন বিভাগের লোকজন কত বড় দূর্নীতিবাজ হলে ভেঙে দেয়া দালান পূনরায় নির্মাণ করে সেটি গবেষণার দাবি রাখে।কবির হোসেন স্ত্রী তাসলিমা আকতার দৈনিক আলোকিত সকাল কে বলেন, এই জমি সংক্রান্ত আমাদের কোন কাগজপত্র নাই। এটির মালিকানা সরকারের এ কথা সত্যি, তবে আমার মতো আশেপাশে আরও অনেকেই ইটের ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছে। তা ছাড়াও আমরা এই জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছি।ধলাপাড়া সদর বন বিটের বিট কর্মকর্তা আব্দুল কদ্দূস জানান, প্রবাসী কবির হোসেনের স্ত্রী তাসলিমা আকতারকে বনের জমিতে ঘরের নির্মাণ কাজ বন্ধ রাখতে বারবার নিষেধ করলেও তারা নির্দেশনা অমান্য করায় তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি। পরবর্তীতে গত ১৩ই অক্টোবর জনবল নিয়ে গিয়ে দালানটি ভেঙেও দিয়েছি। তারপরেও তারা ওই দালানটির নির্মাণ কাজ কিভাবে অব্যাহত রেখেছেন বিষয়টি আমার জানা নেই। বনের জমিতে অবৈধভাবে নির্মিত দালান ভেঙে দেয়ার পর জবরদখলকারী পূনরায় কিভাবে দালান নির্মাণ করে__ জানতে চাইলে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা ওয়াদুদুর রহমান আলোকিত সকাল কে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। এখন জানলাম, ঘটনাস্থলে লোক পাঠিয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি, দেখি কি করা যায়।


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত