শিরোনাম
মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

ঘূর্নিঝড়ের প্রভাব ও ভারী বর্ষনে জলাবদ্ধতায় ঘরবাড়ি কৃষি ফলন নিয়ে শঙ্কা!দীর্ঘমেয়াদি সমাধান চান মনপুরার কৃষকেরা

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃবর্ষা মৌসুমে ঘূর্ণিঝড়ের প্রভাব টানা বৃষ্টি,জোয়ারের পানির প্রভাব এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে ভোমো কামরুল হোসেন সুমন,মনপুরাঃাকায় মানুষের আশ্রয় স্থল ও কৃষকদের নতুন সংকট হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। দীর্ঘদিন জমিতে পানি আটকে থাকা এবং কিছু এলাকায় ভারীবর্ষনে প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও চলতি আমন মৌসুমে কাঙ্ক্ষিত ফলন নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে কৃষকদের মাঝে। দ্রুত এই পানি নেমে না গেলে উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা।মঙ্গলবার(৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মনপুরা ইউনিয়ন, দক্ষিণ সাকুচিয়া, উত্তর সাকুচিয়া ও হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাট, কৃষিজমি পানির নিছে তলিয়ে রয়েছে।নিচু এলাকার অনেক জমিতে কয়েক দিন ধরে বৃষ্টির পানি জমে রয়েছে। সদ্য রোপণ করা আমনের চারা কোথাও পানির নিচে তলিয়ে আছে, আবার কোথাও অতিরিক্ত আর্দ্রতায় হলদে হয়ে পড়েছে। মনপুরা ইউনিয়নের কৃষক মো.আলামিন হোসেন বলেন, মনপুরা একটি উপকূলীয় দ্বীপ উপজেলা হওয়ায় জোয়ার-ভাটা ও আবহাওয়ার প্রভাব সরাসরি এখানকার ঘরবাড়ি ও কৃষিতে পড়ে। বর্ষায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়,ফলে মানুষের চলাফেরা ও কৃষি উৎপাদন দিন দিন কঠিন হয়ে উঠছে।দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কৃষক মো সিরাজ মালতিয়া এবং উত্তর সাকুচিয়ার মো.ছাবেদ মালতিয়া জানান,একদিকের জলাবদ্ধতায় প্রভাব পরে এখানকার কৃষির উপর অপর দিকে মানুষের ঘরবাড়ি ও চলাফেরার শঙ্কা, অন্যদিকে কৃষির উৎপাদন খরচ বৃদ্ধি— সব মিলিয়ে কৃষি করে টিকে থাকা তাদের জন্য এখন কঠিন হয়ে পড়ছে।দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশলী মো আশরাফ হোসেন জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকাকে বলেন, অতি বৃষ্টির কারনে দক্ষিণ সাকুচিয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার খবর পেয়েছি।তবে জলাবদ্ধতা নিরসনে এলাকার কেউ যেন পানি নিষ্কাশনের খালে বাধ না দেয় সে দিকে এলাকার সচেতন মহল নজর রাখতে হবে।যদি খালে বাধ না থাকে তাহলে বৃষ্টির পানি ধীরে ধীরে নেমে যেতে পারে।ফলে কৃষকের বীজ তলা ক্ষতি থেকে বাচতে পারে।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আওসান তাওহীদ জানান,পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং নিচু এলাকার জন্য জলমগ্নতা সহনশীল ‘ব্রি ধান-৫২’ চাষে উৎসাহিত করা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় ছোট ছোট খাল পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে স্লুইসগেটের কাজ চলমান থাকায় কিছু এলাকায় লবণাক্ত পানি প্রবেশ করছে, তবে কাজ শেষ হলে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।এদিকে কৃষি বিশেষজ্ঞদের মতে, মনপুরার মতো উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি নিশ্চিত করতে হলে শুধু সাময়িক বা মৌসুমি সহায়তাই যথেষ্ট নয়।ভবিষ্যতে এ অঞ্চলের কৃষি উৎপাদনকে বড় ধরনের ঝুঁকির হাত থেকে বাঁচাতে দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা, লবণাক্ততা নিয়ন্ত্রণ, জলবায়ু সহনশীল ধানের নতুন জাত ও কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের প্রশিক্ষণের ওপর এখনই বিশেষ গুরুত্ব দিতে হবে।



আরও খবর




মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার