শিরোনাম
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত ধুনটে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন,দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা মুরাদনগরে ইউপি সদস্য আনোয়ার হত্যা মামলার আসামি পিন্টু গ্রেপ্তার পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুরাদনগরে ৮২ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোট ইকরা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফজ্ সবক ও হাফেজদের পাগড়ি প্রদান নিখোজ সংবাদ লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬

গজারিয়ায় অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কাঠ ও পাথর পুড়িয়ে চুনা উৎপাদনের অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার বালুয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিশাল চুল্লি তৈরি করে দীর্ঘদিন ধরে কাঠ ও পাথর পোড়ানো হচ্ছিল। এতে চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছিল। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান।

কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং চুল্লির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও পুলিশের উপস্থিতিতে ভেকু মেশিন দিয়ে কারখানার চুল্লি ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানোয়ার হোসেন, গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া এবং গজারিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অবৈধ চুনা কারখানাটি গুঁড়িয়ে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা আলাউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ও পরিবেশ বিধ্বংসী কারখানাটি চলছিল। কাঠ ও পাথর পোড়ানোর বিষাক্ত ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছিল। কারখানাটি গুঁড়িয়ে দেওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, আইন অমান্য করে বারবার কারখানার কার্যক্রম চালানো হচ্ছিল। প্রশাসনের কঠোর পদক্ষেপে এলাকাটি পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেল।

প্রশাসন সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ওই অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে প্রথম দফায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও উম্মে হাফসা নাদিয়া। সে সময় কারখানার কোনো বৈধ কাগজপত্র না থাকায় এবং আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তবে সাজা দেওয়ার মাত্র দুই দিনের মধ্যে প্রতিষ্ঠানটি পুনরায় কার্যক্রম শুরু করে। বারবার আইন অমান্য করে কার্যক্রম চালানোর অভিযোগে এবার ভেকু মেশিন দিয়ে চুল্লিসহ কারখানার পুরো অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া বলেন, প্রতিষ্ঠানটিকে এর আগে সতর্ক করার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও সাজা দেওয়া হয়েছিল। কিন্তু তারা প্রশাসনের আদেশ অমান্য করে পুনরায় অবৈধ কার্যক্রম শুরু করে। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভেকু দিয়ে চুল্লি ধ্বংস করা হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর




গজারিয়ায় অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ধুনটে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন,দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা

মুরাদনগরে ইউপি সদস্য আনোয়ার হত্যা মামলার আসামি পিন্টু গ্রেপ্তার

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন

পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘কৃষি সমৃদ্ধি প্রকল্পের’ মিডিয়া অ্যাডভোকেসি সভা

মুরাদনগরে ৮২ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

তাহিরপুরে বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাঙ্গলকোট ইকরা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফজ্ সবক ও হাফেজদের পাগড়ি প্রদান

নিখোজ সংবাদ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে এমপি এরশাদ উল্লাহ

তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ধুনটে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন,দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা

মুরাদনগরে ইউপি সদস্য আনোয়ার হত্যা মামলার আসামি পিন্টু গ্রেপ্তার

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন

পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘কৃষি সমৃদ্ধি প্রকল্পের’ মিডিয়া অ্যাডভোকেসি সভা

মুরাদনগরে ৮২ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

তাহিরপুরে বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাঙ্গলকোট ইকরা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফজ্ সবক ও হাফেজদের পাগড়ি প্রদান

নিখোজ সংবাদ