শিরোনাম
গঙ্গাচড়ায় দাখিল পরীক্ষায় ওএমআর বদলের অভিযোগ,চার শিক্ষকের বিরুদ্ধে মামলা পত্নীতলায় বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মেরিন খাতের বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবীন বরণ ও নবনির্মিত ছাত্রাবাস উদ্বোধন লাকসাম আল আমিন ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল লাকসামে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান ধারাবাহিক সাফল্যে রেকর্ড: চার বছরে ডি জুরি থেকে বিচারক হলেন ৭৯ জন
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় দাখিল পরীক্ষায় ওএমআর বদলের অভিযোগ,চার শিক্ষকের বিরুদ্ধে মামলা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

দাখিল পরীক্ষায় টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা এবং টাকা না পেয়ে এক পরীক্ষার্থীর ওএমআর শিট বদলে দেওয়ার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় চার শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 


গত ১৭ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিদর্শক মোশারফ হুসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ও দাখিল পরীক্ষা-২০২৬-এর সহকারী কেন্দ্র সচিব আব্দুল বাকী ওরফে লিটন, সাউদপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও হল সুপার মো. রোকনুজ্জামান, গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব অলিউল্লাহ এবং ধনতোলা বাজার দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম খলিলকে আসামি করা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থী হাবিবুল বাশার মুবিন গঙ্গাচড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেন। ২০ মে পরীক্ষা চলাকালে প্রথম আসামি আব্দুল বাকী ওরফে লিটন পরীক্ষার্থীদের টাকার বিনিময়ে বহুনির্বাচনী পরীক্ষার উত্তর সরবরাহ করেন বলে অভিযোগ করা হয়েছে। মুবিন টাকা দিয়ে উত্তর নিতে অস্বীকৃতি জানালে তাঁর সঙ্গে লিটনের বাক্‌বিতণ্ডা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।


এরপর পরীক্ষা শেষে মুবিনের বহুনির্বাচনী অংশের ওএমআর শিট পরিবর্তন করে অন্য একটি ওএমআর শিট শিক্ষাবোর্ডে পাঠানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


১০ আগস্ট দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর মুবিন দেখতে পান, অন্যান্য বিষয়ে এ প্লাস পেলেও জীববিজ্ঞান বিষয়ে তিনি অকৃতকার্য হয়েছেন। ফল পুনর্মূল্যায়নের আবেদন করেও ফল পরিবর্তন না হওয়ায় ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডে লিখিত অভিযোগ করেন তিনি। পরে শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর জীববিজ্ঞান বিষয়ের লিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী অংশের ওএমআর শিট পর্যালোচনা করা হলে মুবিন দাবি করেন, দেখানো ওএমআর শিটটি তাঁর নয়।


এর পরিপ্রেক্ষিতে শিক্ষাবোর্ডের রেজিস্ট্রারের অফিস আদেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি পরীক্ষার্থীর আবেদন, লিখিত ও বহুনির্বাচনী পরীক্ষার ওএমআর শিট, হাজিরা শিটসহ সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করেন। এ সময় পরীক্ষার্থীর হাজিরা শিটে থাকা ওএমআর শিটের স্বাক্ষরের সঙ্গে শিক্ষাবোর্ডে জমা দেওয়া ওএমআর শিটের স্বাক্ষরে গরমিল পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতি পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। মুবিনের হাজিরা শিটে থাকা বহুনির্বাচনী ওএমআর শিটের প্রকৃত সিরিয়াল নম্বর ২৫০০৫৮৬০২০ হলেও শিক্ষাবোর্ডে জমা দেওয়া ওএমআর শিটের সিরিয়াল নম্বর ২৫০১৫৭৫১৫৩। এজাহারে বলা আরও হয়েছে, ২০ মে দুপুর আনুমানিক ১টা থেকে বিকেল ৫টার মধ্যে গঙ্গাচড়া ডিগ্রি কলেজের পুরোনো ভবনের দ্বিতীয় তলার পরীক্ষা নিয়ন্ত্রণকক্ষে এ ঘটনা ঘটে।


তদন্ত কমিটির কাছে দ্বিতীয় থেকে চতুর্থ আসামি লিখিত বক্তব্য দিলেও প্রথম আসামি আব্দুল বাকী ওরফে লিটন শিক্ষাবোর্ডে উপস্থিত হয়ে কোনো ব্যাখ্যা দেননি বলে এজাহারে উল্লেখ রয়েছে। তদন্ত কমিটির পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে মামলায় অভিযোগ করা হয়েছে, পরীক্ষা চলাকালে নিয়মবহির্ভূতভাবে উত্তর সরবরাহের চেষ্টা এবং পরে পরীক্ষার্থীর প্রকৃত ওএমআর শিটের পরিবর্তে অন্য একটি ওএমআর শিট জমা দেওয়ার ঘটনা ঘটে।


মামলার দুই নম্বর আসামি সাউদপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও হল সুপার রোকনুজ্জামান বলেন, হঠাৎ বোর্ড থেকে ফোন করে জানানো হয়, ওএমআর পরিবর্তন হয়েছে। আমি বলি, এ বিষয়ে তো আমি কিছু জানি না। এরপর আমাদের বোর্ডে ডাকা হয়। আমরা গিয়ে বিষয়টি দেখি।


মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি হল সুপার ছিলাম, এজন্যই আমাকে আসামি করা হয়েছে।


বাকি তিন আসামির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।


ভুক্তভোগী শিক্ষার্থী হাবিবুল বাশার মুবিন বলেন, পরীক্ষার দিন পরীক্ষা শেষে তাঁদের সবাইকে থাকতে বলা হয়। এরপর তাঁদের কাছে টাকা চাওয়া হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে লিটন হুজুর তাঁর ওপর ক্ষুব্ধ হন বলে দাবি করেন।


মুবিন বলেন, ফল প্রকাশের পর দেখি, সব বিষয়ে এ প্লাস পেলেও শুধু জীববিজ্ঞানে ফেল করেছি। পরে বোর্ডে চ্যালেঞ্জ করেও ফল পরিবর্তন হয়নি। এরপর বোর্ডে গিয়ে চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিই। অভিযোগের পর খাতাগুলো বের করে দেখি, আমার ওএমআর শিট পাল্টে দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, বোর্ড আমাকে আশ্বস্ত করেছে, আমি সঠিক বিচার পাব এবং ভর্তির বিষয়েও সহযোগিতা করা হবে। আমি চাই, এর সঙ্গে যারা জড়িত, তাঁদের সবাইকে শাস্তির আওতায় আনা হোক। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থীর এমন ক্ষতি না হয়।


মামলার বাদী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিদর্শক  মোশারফ হুসেন বলেন, বোর্ডের লিখিত আদেশের কারণে থানায় মামলা করেছি। বোর্ডে পাঠানো কাগজপত্র দেখে মনে হয়েছে, শিক্ষার্থীটির সঙ্গে অন্যায় করা হয়েছে। তদন্তে যা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


তিনি বলেন, মামলা হয়েছে। এখন তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।


মামলার তদন্তভারের দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. মশিউর রহমান আজকের পত্রিকাকে জানান, মামলার পর থেকে আসামীরা গা ঢাকা দিয়েছে। মামলাটি আমরা গুত্বসহ কারে দেখছি এবং আসামীতে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, গত ১৭ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষাবোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


তিনি আরও বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা গেলে এ ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।


মামলাটি পাবলিক পরীক্ষা অপরাধ (সংশোধন) ২০২৬-এর ৮/১৩ ধারায় করা হয়েছে।


আরও খবর




গঙ্গাচড়ায় দাখিল পরীক্ষায় ওএমআর বদলের অভিযোগ,চার শিক্ষকের বিরুদ্ধে মামলা

পত্নীতলায় বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মেরিন খাতের বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

কাশিমপুরে ব্যক্তি মালিকানাধীন জমির স্থাপনা ভাঙতে এক্সকাভেটর, মালিকের বাধা

কাশিমপুরে ব্যক্তি মালিকানাধীন জমির স্থাপনা ভাঙতে এক্সকাভেটর, মালিকের বাধা

হালুয়াঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৫

লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবীন বরণ ও নবনির্মিত ছাত্রাবাস উদ্বোধন

লাকসাম আল আমিন ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাকসামে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান

নাতনিকে নিয়ে মেয়ের বাড়ি যাওয়া হলো না সোবহানের, ঘাতক বাসের চাপায় প্রাণ গেল বৃদ্ধের।

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মেরিন খাতের বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

কাশিমপুরে ব্যক্তি মালিকানাধীন জমির স্থাপনা ভাঙতে এক্সকাভেটর, মালিকের বাধা

কাশিমপুরে ব্যক্তি মালিকানাধীন জমির স্থাপনা ভাঙতে এক্সকাভেটর, মালিকের বাধা

হালুয়াঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৫

লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবীন বরণ ও নবনির্মিত ছাত্রাবাস উদ্বোধন

লাকসাম আল আমিন ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত