শিরোনাম
ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

গভীর নলকূপ, ঘর নির্মাণ ও ফ্রি চিকিৎসা সেবায় প্রশংসিত লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

প্রকাশিত:সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।


গভীর নলকূপ স্থাপন, ঘর নির্মাণ, সাঁকো তৈরি এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে রামপাল–মোংলা অঞ্চলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।


দীর্ঘদিনের মানবিক উদ্যোগ ও সাহসী নেতৃত্বের কারণে তিনি এলাকায় “জাদুকরী নেতা”, “মানবিক পুরুষ” ও “রাজপথের রাজা” হিসেবে পরিচিত। বর্তমানে তিনি বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং বাগেরহাট-২ (রামপাল–মোংলা–ফকিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।


২০০৯ সাল থেকে আট সহস্রাধিক মানুষের চক্ষু চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করেছেন তিনি। মোংলার বুদ্ধিপ্রতিবন্ধী যুবক মোস্তাফিজ ও শিশু রোকাইয়ার চোখের অপারেশন করিয়েও তিনি ব্যাপক আলোচনায় আসেন।


হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য তিনি শিক্ষা সহায়তা প্রদানসহ নানা মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।


সম্প্রতি গিলাতলা বাজারসংলগ্ন ঋষিপল্লীর ২৫টি পরিবারের জন্য গভীর নলকূপ, ভাগার দীপালি রানী শীলের পরিবারকে নতুন ঘর, এবং ভোজপতিয়া–পেড়িখালী এলাকায় দুটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন তিনি। মোংলায় আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকেও দ্রুত সহায়তা করেছেন।


বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের পর আইনি সহায়তা, খাদ্য ও আর্থিক সহায়তা, এবং দুর্যোগের সময় নিজ হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার কারণে তিনি দলে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তিনি নিয়মিত মাঠে আছেন—লিফলেট বিতরণ, উঠান বৈঠক, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছেন।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লায়ন ড. ফরিদুল ইসলামের প্রতি সমর্থন ব্যক্ত করছেন সাধারণ ভোটাররা। বিএনপি নেতাকর্মীরাও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার হাতে ধানের শীষ প্রতীক দেওয়ার আহ্বান জানিয়েছেন।


লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন,

আমার মূল লক্ষ্য হলো এলাকার মানুষের পাশে থাকা। শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনের সহায়তায় মানুষের জীবনমান উন্নত করা। দুর্যোগকালীন সময়ে এবং সংকটের সময়ে সাধারণ মানুষ যেন সহযোগিতা পায়, সেটাই আমার প্রাধান্য। আমি সবসময় জনগণের সঙ্গে থাকতে চাই এবং তাদের উন্নয়ন ও নিরাপত্তার জন্য কাজ চালিয়ে যাব। আসন্ন নির্বাচনে যদি জনগণ আমাকে দায়িত্ব দেন, আমি তাদের আশা ও আস্থা পূরণে নিঃস্বার্থভাবে কাজ করব।


আরও খবর




ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত