শিরোনাম
শেরপুর হাইওয়ে থানার কার্যক্রমে সন্তোষ ডিআইজি’র, জামে মসজিদ নির্মাণে প্রশংসা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে মুখে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন ‎সাদুল্যাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার শেরপুরে আমেরিকান প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকির ; থানায় জিডি অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত আমতলীতে বাস গাড়ীর চাপায় খানকার খাদেম নিহত ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ জেডিসি'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

হালদায় মাছসহ ডলফিনের মৃত্যুর মিছিল, দায় কার?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৯ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৯ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চট্টগ্রাম শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া হালদা নদীতে গত এক সপ্তাহে মারা গেছে ৪টি রুই জাতীয় মা মাছ ও একটি ডলফিন। মাছ ও ডলফিনের এই মৃত্যুর মিছিল বঙ্গবন্ধু হ্যারিটেজ ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।


বিশেষজ্ঞদের ধারণা, নদী দূষণ, মাছ শিকারের জন্য বিষ প্রয়োগ, রাবার ড্যামে জমে থাকা রাসায়নিক ও কেমিক্যাল মিশ্রিত পানি এবং মা মাছ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার কারণে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার জৈব-বৈচিত্র ধ্বংসের পথে। এ কারণে হালদায় মা মাছ ও ডলফিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। এ জন্য দায়ী হালদা তীরবর্তি রাউজান ও হাটহাজারী উপজেলার মাছ চোরেরা। যারা রয়েছেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায়।


এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিসোর্চ সেন্টারের গবেষক ড. মো. মনজুরুল কিবরীয়া। তিনি বলেন, হালদা নদীতে বিগত দুই বছর পরে কয়েকদিনের ব্যবধানে চারটি মা মাছ এবং একটি ডলফিনের মৃত্যু ঘটেছে। যা অস্বাভাবিক একটি ঘটনা।


সেই সঙ্গে হতাশাজনক বিষয় হলো ২০১৬ সালের পর হালদা নদীতে এ বছর সবচেয়ে কম পরিমাণ ডিম দিয়েছে, যা পরিমাণে নমুনা ডিমের চেয়ে একটু বেশি। হালদা তীরের দুই উপজেলা রাউজান ও হাটহাজারীর শাখা খালসমূহের দূষণের কারণে পরিবেশগত বিপর্যয় এবং বিষ প্রয়োগে মাছ মারার প্রবণতা বৃদ্ধিই এর অন্যতম কারণ।


তিনি জানান, রাউজান উপজেলার সর্তা খালের উজানে ছিপাতলী, তেলপারই খালের মুখ, পেশকারহাট এলাকায় পেশাদার বড়শি দিয়ে মাছ ধরার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব এলাকায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে। অন্যথায় বঙ্গবন্ধু হ্যারিটেজ ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী রক্ষা করা যাবে না। এই নদী রক্ষায় বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই বিপর্যয় রোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে কারণ উদঘাটনের দাবি জানাচ্ছি।


সূত্র মতে, গত শুক্রবার (২৮ জুন) হালদা নদির হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের কুমারখালী এলাকা থেকে দুটি কাতলা ব্রুড মাছ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটির ওজন ১০ কেজি এবং দৈর্ঘ্য ৫৮ সেন্টিমিটার, অপরটির ওজন সাড়ে ১২ কেজি। এটির দৈর্ঘ্য ৯৮ সেন্টিমিটার। মাছটি পচে যাওয়ায় মাটি চাপা দেওয়া হয়।



তবে মৃত্যুর কারণ বিশ্লেষণের জন্য ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতলা মাছটি হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়েছে। এটি উদ্ধারের একদিন আগে আরও একটি ১২ কেজি ওজনের মরা কাতলা মাছ নদিতে ভেসে এলে সেটিও ডাঙায় তুলে মাটি চাপা দেয় স্থানীয়রা।


এর একদিন আগে ২৬ জুন হালদা নদির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বাকর আলী চৌধুরী ঘাট এলাকায়ও ১০ কেজি ওজনের একটি মা রুই মাছ মরে ভেসে ওঠে। পরে স্থানীয়রা এটি উদ্ধার করে মাটি চাপা দেয়। একই দিনে হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের সিপাহীরঘাট এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। এটি উদ্ধার করে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কর্মীরা।


এ নিয়ে গত সাড়ে পাঁচ বছরে হালদা থেকে ৪১টি মৃত ডলফিন উদ্ধার হয়। এর আগে সর্বশেষ ২০২২ সালের ৩ নভেম্বর হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।


হালদার স্বেচ্ছাসেবী রাউজানের উরকিরচর ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী বলেন, নদীতে আগে যান্ত্রিক নৌযানের পাখার আঘাতে ডলফিন ও মা মাছ মরে ভেসে উঠতো। যান্ত্রিক নৌ যান চলাচল বন্ধ ঘোষণার পর এখন ভেসে ওঠা মা মাছ ও ডলফিনে সেরকম আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছে না। মূলত নদীর হাটহাজারী অংশে যে ৪টি খাল হয়ে নগরীর বিভিন্ন কারখানার বিষাক্ত বর্জ্য হালদা নদিতে পড়ছে, এসবের বিষক্রিয়ায় মা মাছ ও ডলফিন মারা যেতে পারে।


হালদার ডিম সংগ্রহকারী হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের নতুনহাট এলাকার বাসিন্দা মো. কামাল উদ্দিন সওদাগর বলেন, হালদা নদীর শাখা খালের মুখে স্লুইচ গেট এলাকায় কিছু কুম রয়েছে। এসব এলাকায় বিষ ঢেলে মাছ শিকার করে অসাধু ব্যক্তিরা। খালে ফেলা এসব বিষ নদীকে দূষণ করছে। ফলে মা মাছ মৃত্যুর মুখে পড়ছে। হাটহাজারী ও রাউজান উপজেলার মাছ চোরেরা প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় হালদা নদির মাছ লুটে খাচ্ছে। তাদের পরিবেশ বিধ্বংসী অপতৎপরতার কারণে হালদা নদী নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়েছে।


ডিম সংগ্রহকারীদের অভিযোগ, ডিম দেওয়ার দু’দিন আগে হালদা নদীর ফটিকছড়ির ভূজপুর ও হারুয়ালছড়ি এলাকার দুই রাবার ড্যামের পানি ছেড়ে দেওয়া হয়। এতে রাবার ড্যামে ৬ মাস ধরে জমে থাকা রাসায়নিক ও কেমিক্যাল হালদা নদীর পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়। তাতে ৭ মে মা মাছ নদীতে স্বাভাবিক পরিবেশ না পেয়ে ডিম ছাড়েনি। তাছাড়া মা মাছ নদীতে পুরো ডিম ছেড়ে দিতে না পারলে প্রাকৃতিকভাবে এগুলো নিজ শরীরে ধারণ করে ফেলে। কিন্তু পানির গুণাগুণ ও পরিবেশগত কোনো সমস্যা থাকলে এ শারীরবৃত্তীয় কাজটি সম্পন্ন করার সময় অনেকক্ষেত্রে মা মাছ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়।


ডিম সংগ্রহকারীদের ভাষ্য, প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় হালদা নদীকে সোনার ডিম পাড়া হাঁস মনে করছে। ডিম পাড়ার আগেই তারা পেট কেটে ডিম বের করে আনার কাজে লিপ্ত। উপজেলা প্রশাসন হালদা নদীর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারলেও রাজনৈতিক ছত্রছায়ায় থাকা মাছ চোরদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। এ কারণে হালদায় গত এক যুগের তুলনায় তেমন ডিমও মিলছে না।


ডিম সংগ্রহকারীদের তথ্যমতে, গত ৭ মে হালদায় সীমিত আকারে ডিম ছাড়ে মা মাছ। তাতে প্রায় ২০০ নৌকা নিয়ে হালদায় ডিম সংগ্রহ করেন আহরণকারীরা। পরে তা পরিচর্যা করে আহরণকারীরা প্রায় ৪০ থেকে ৪৫ কেজি রেণু পান। অথচ আগের বছর ২০২৩ সালে রেণু পাওয়া যায় প্রায় ৪৩৭ কেজি। ২০২২ সালে প্রায় সাড়ে ৬ হাজার কেজি। ২০২১ সালে সাড়ে ৮ হাজার কেজি ডিম সংগ্রহ হয়েছিল। ২০২০ সালে হালদা নদীতে রেকর্ড ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম পাওয়া গিয়েছিল। ২০১৯ সালে প্রায় সাত হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল।


২০১৮ সালে স্থানীয়রা ডিম সংগ্রহ করেছিলেন ২২ হাজার ৬৮০ কেজি, ২০১৭ সালে মাত্র ১ হাজার ৬৮০ কেজি, ২০১৬ সালে ৭৩৫ (নমুনা ডিম) কেজি, ২০১৫ সালে ২ হাজার ৮০০ কেজি এবং ২০১৪ সালে ১৬ হাজার ৫০০ কেজি ডিম সংগ্রহ করেছিলেন ডিম সংগ্রহকারীরা। এবারও স্বাভাবিকভাবে ডিম সংগ্রহকারীরা আশা করেছিলেন পরবর্তী জোগুলোতে আরও ডিম পাওয়া যাবে। কিন্তু গত ২৫ জুন ডিম দেওয়ার সর্বশেষ জো ভরা পূর্ণিমা শেষ হয়ে গেলে আশাহত হন ডিম সংগ্রহকারীরা।


আরও খবর




শেরপুর হাইওয়ে থানার কার্যক্রমে সন্তোষ ডিআইজি’র, জামে মসজিদ নির্মাণে প্রশংসা

টাঙ্গাইলে এফএনবির জেলা কমিটি গঠন, সভাপতি লিটন, সম্পাদক লাবু

নোয়াখালীতে নতুন টিউবওয়েলে মুখে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন

‎সাদুল্যাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

শেরপুরে আমেরিকান প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকির ; থানায় জিডি

অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

সীতাকুণ্ডে মহাসড়কে দূর্ঘটনা রোধে ৭ দফা দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

বাগাতিপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা

শ্বশুরবাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্য ইমরানের, ট্রেনের চাকায় হারালেন দুই পা

ভূমি দস্যুদের কোনো ছাড় নয়'' -সহকারী কমিশনার (ভূমি), আমিনবাজার

পাকুন্দিয়ায় আগুনে পুড়লো তুলার গুদাম, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

ফতুল্লায় নিখোঁজের একদিন পর মাদ্রাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

বান্দরবানে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী গঙ্গাপূজা ও বারুণী স্নান

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

টাঙ্গাইলে এফএনবির জেলা কমিটি গঠন, সভাপতি লিটন, সম্পাদক লাবু

নোয়াখালীতে নতুন টিউবওয়েলে মুখে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন

‎সাদুল্যাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

শেরপুরে আমেরিকান প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকির ; থানায় জিডি

অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

সীতাকুণ্ডে মহাসড়কে দূর্ঘটনা রোধে ৭ দফা দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

বাগাতিপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা