শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬
সরকারি সেবা মানেই ভোগান্তি?

হাসপাতাল, বিআরটিএ থেকে পাসপোর্ট, কোথায় নেই হয়রানি!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঘুষ, কমিশন নয়তো ভোগান্তি, সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে এটা যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি একটি সংস্থার জরিপ, সেবা নিতে গিয়ে এখনও অন্তত ৭০ ভাগ মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষ দুর্নীতির শিকার হতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বড় সংকট জবাবদিহিতার অভাব। যদিও কর্তাব্যক্তিরা বলছেন, অভিযোগ আসলে শাস্তি পান কর্মকর্তারা।


ঢাকার আকাশ রৌদ্রোজ্জ্বল দেখে  বের হয়েছে এখানকার নাগরিকদের সেবা নিয়ে অভিজ্ঞতার খোঁজ নিতে। পথে যেতে যায় হঠাৎ বৃষ্টি। বর্ষার বৃষ্টি নিয়ে পূর্বাভাস করাটা যতটা সহজ, এখানকার উন্নয়ন নিয়ে শেষ কথা বলাটা ততটাই কঠিন। কারণ আজ হয়তো এ সড়ক ঠিকঠাক, কাল থেকে আবার খোঁড়াখুঁড়ি। আবার শহরের একপ্রান্তের সঙ্গে অন্য প্রান্তের সেবা নিয়ে বৈষম্যের চিত্রটাও তো তৈরি হয়েছে সেবা সংস্থার হাত ধরে। কিন্তু ঢাকার বাইরেও কি এমন?


দেশের প্রধান নগর, রাজধানী ঢাকা নগর সেবার প্রথম যে দৃশ্যপট রচনা করেছিল তা থেকে খুব বেশি ব্যতিক্রম হতে পারেনি অন্য নগরগুলো। সেখানেও নাগরিকদের সেবা পেতে অনেক মূল্য দিতে হয়।


স্বাস্থ্যসেবার খোঁজ-খবর নিতে রোগী হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়া‍র্দী মেডিকেল কলেজ হাসপাতালে যায়।


সরকারি হাসপাতালে সেবা পেতে একজন মানুষকে কী কী অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, তার একটি ধারণা নিতে সেখানে যাওয়া। এটি ঢাকার প্রধান হাসপাতালগুলোর মধ্যে একটি। প্রথমে আউটডোরের পুরুষ টিকেট কাউন্টারে টিকিট কাটা থেকে শুরু করে ডাক্তার দেখানো পর্যন্ত একজন মানুষের কত সময় লাগে, কী কী প্রক্রিয়া আর অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। তার সন্ধান করা হবে।



টিকিট কাটার লাইনটি অপেক্ষাকৃত ফাঁকা ছিল। কিন্তু ভেতরে ঢুকতেই সেবা পেতে আরও মানুষের মিছিল দাঁড়িয়ে ছিল। নির্ধারিত চিকিৎসকের কামড়া ধরতে হবে। শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়।


একজন রোগীর সাথে কথা বললে তিনি জানান, আজকে ভিড় কম কিন্তু স্বাভাবিক সময়ে অনেক ভিড় থাকে।


এসব বাক বিতণ্ডা নতুন নয় এখানে। যত ভিড় হয় হট্টগোল তত বাড়ে। লাইনে অপেক্ষার সাড়িতে আমরাও ক্লান্ত হয়ে যাই।


এর মধ্যে কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, তারা অনেকে সকাল ৬টায় এসেছেন সিরিয়াল দেয়ার জন্য।


এখানকার আরও অভিজ্ঞতা নিতে চিকিৎসক দেখালে তিনি পরীক্ষা ধরিয়ে দিন। এসব পরীক্ষা এখানেই করানো যায়। সবমিলিয়ে ১০০টির বেশি রোগ পরীক্ষার সুযোগ আছে এখানে।


কিন্তু এ সেবাটি পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। এর কারণ শুধু সেবার পরিসরের চেয়ে সেবাগ্রহীতা কয়েকগুণ তা নয়, দায়িত্বহীনতা, স্বেচ্ছাচারিতাও এখানে বড় কারণ।


একজন রোগী বলেন, 'ওনারা এখন লাঞ্চের বিরতিতে গিয়েছে। বলেছে আসতে দেরি হবে।'


এই পরিস্থিতিতে পরীক্ষার জন্য টাকা জমা দিতে পারি নি আমরাও। যদিও সরকারি এই অনিশ্চিত সেবার বিপরীতে প্রান্তিক মানুষগুলোর জন্য তড়িত সেবারও ব্যবস্থা আছে। কিন্তু সেটি কীভাবে?



মেজবাউল করীম রুবেল নামের বক্ষব্যাধীর চিকিৎসক একজন রোগীকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন তার সাথে একটি স্লিপ ধরিয়ে দিয়েছেন। তবে দেখে বোঝা যায় না কাগজটি কীসের। এবং কাগজের পেছনে একটি নম্বর উল্লেখ করা আছে।


এ স্লিপের বিষয়ে রোগী বলেন, 'ওখানে এক্স-রে করার জন্য একজন লোককে দেখিয়ে দিয়ে বলেছেন তার কাছে কাগজ আছে। সেখানে গেলে তিনি এ কাগজ ধরয়ে দেন। বলেছে এই কাগজ দেখালে পরীক্ষা করতে ৭০০ টাকা নেবে।'


ঢাকা ল্যাবের কর্ণধার বলেন, 'যেখানে ডাক্তাররা দল বেধে রোগী পাঠায়, আপনারা সেখানে যান। আমরা এ বিষয়ে কিছু জানি না।'


সবমিলিয়ে এ হাসপাতালে সেবার যে চিত্র দেখা যায় তা থেকে এই নগরীর অন্যান্য হাসপাতালগুলো এবং বেসরকারি হাসপাতালে সেবা নিতে গেলে সরকারি হাসপাতালের চেয়ে অনেকগুণ বেশি অর্থ খরচ হয়। যা বেশিরভাগ ক্ষেত্রেই প্রান্তিক এবং সাধারণ মানুষের ক্ষেত্রে বহন করা কঠিন বা অসম্ভব।


আমরা এই নগরীর অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর খবর জানবো তবে তার আগে জেলা শহরগুলোর খবর নিয়ে আসা যাক । সেখানে কতটা সেবা পাচ্ছে মানুষ?


নানা ভোগান্তির পর শহরের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো থেকে মানুষ এ সেবা কিছুটা পেয়ে থাকে। কিন্তু প্রান্তিক এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়া খুবই দুষ্কর। উপজেলাগুলোতে হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নেই। আবার ডাক্তার আসলে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধের অভাবে চিকিৎসা সেবা হচ্ছে না। শহরে গেলে চিকিৎসা সেবা পাওয়া যাবে কিন্তু সেখানেও খরচের ভার।


একজন রোগী বলেন, 'উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে বলে ডাক্তার নেই, পরে আসবে। আবার আসলেও টেস্ট করতে বলে নিজস্ব প্রাইভেট ক্লিনিক থেকে করার জন্য।'


কিন্তু সংকট কি শুধু স্বাস্থ্যসেবাতেই আছে? বয়সের ভারে নুয়ে পড়া মানুষদের নিরাপত্তায় নেয়া সামাজিক ক‍র্মসূচিগুলো নিয়েও অনেক প্রশ্ন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন কিংবা প্রতিবন্ধী সেবা কীভাবে পেতে হয় তা জানেন না গ্রামের এসব ঝুঁকিতে থাকা মানুষেরা। এই যেমন, খুলনার দাকোপের সত্তোরো‍র্ধ আফরোজা বেগমের কথাই ধরা যাক। বিধবা ভাতার জন্য উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে ধারণা দিয়ে নানা অজুহাতে দেখিয়ে ফিরিয়ে দেয়া হয়েছে তাকে।


আফরোজা বেগম বলেন, 'কোনো কাজ করতে পারি না, বয়স হয়ে গেছে। আমরা গরীব মানুষ, তোনো জায়গা-জমি নেই। সরকারের দেয়া জায়গায় থাকি। তাহলে আমরা যদি কিছু না পাই পাবে কে?'


এ শহরের উন্নয়ন আর নাগরিক সেবায় নিয়োজিত সিটি করপোরেশন, রাজউক কিংবা ওয়াসার মত করে করেই পুরেনা হচ্ছে গ্যাস ও সুপেয় পানির সংকট, অস্বাস্থ্যকর বর্জ্য ব্যবস্থাপনা কিংবা প্রতি বর্ষায় নিয়ম করে আসা জলাবদ্ধতা। এখানে অনেক আলোচনার সমান্তরালে বেড়ে চলে মশার অনেক উপদ্রব।


এমন চিত্র যে শহরের বাইরেও খুব একটা আলাদা, তা নয়, তার উদাহরণ খুলনার আজিজুল ইসলাম। জীবনের সবটুকু সঞ্চয় দিয়ে ৫ শতক জায়গা কিনেছেন। নামপত্তন করবেন বলে সরকারি ভূমি অফিসের সব ফি'ই পরিশোধ করেছেন। কিন্তু অজানা এক কারণে মিলছেনা কাগজ।


আজিজুল বলেন, 'কষ্ট করে একটা জমি কিনেছি। এখন জমিটার নাম পরিবর্তন করার জন্য আসি। প্রায় ২ বছর হলে ঘুরতেছি। শেষ ৭ থেকে ৮ মাস হলে শুথু শুনতেছি এসিল্যান্ড আসেনি।'


জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন, ইউনিয়ন পরিষদের জরুরি সেবাটি পেতেও অনেক ভুগতে হয় প্রান্তিক মানুষদের।


বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডের দিনগুলোতেও গ্রামে নিয়ম করে চলে লোডশেডিং। সেবার বিপরীতে ভোগান্তির এ চিত্র আরও নির্মম হওয়ার কারণ ভুতুড়ে বিল। পাসপোর্ট সেবায় হয়রানির কথাও অনেক পুরনো। কিন্তু এখন কী পরিস্থিতি?


একজন সেবা গ্রহীতা বলেন, 'আগে তো সিরিয়ালই পেতাম না। দালাল ধরতে হতো। এখন তো লালাল ধরতে হয় না, নিজেরাই করা যায়। তবে একা করলে এতটু ঝামেলা হয়, তবে লোক ধরলে সুবিধা হয়। বসে থেকেই সব পাওয়া যায়। ওনারাই সব করে দেয়।'


ব্যবস্থাপনা এমন করা হয়েছে যে যারা নিজে থেকে কাজ করতে চান তারা সেটি করতে পারেন। তকবে, দালালের দৌঁড়াত্ম একেবারেই কমে যায়নি।



ঢাকার বিআরটিএ'র একটি অফিস ঘিরে যানবাহনের ভিড় কিংবা খুব কড়াকড়ির এই ড্রাইভিং টেস্ট দেখে মনে হতেই দালাল, দুর্নীতি আর তদবিরের ঘেরাটোপ থেকে হয়তো সংস্থাটি বেরিয়ে এসেছে। কিন্তু এখানে বাস্তবতা ভিন্ন।


একজন ট্রাক ড্রাইভার বলেন, 'বিআরটিএতে টেবিলে টেবিলে টাকা দিতে হয়। ঘুষ না দিলে কাজ করে না। ঘুষ দিয়ে তারপর কাজ করতে হয়। এখানে কাজ করাতে হলে দালাল ধরতেই হবে।'


লক্করঝক্কর যানবাহনকে ফিটনেস প্রদান কিংবা টাকার বিনিময়ে লাইসেন্স প্রদান করা, ভেতর বাইরের কর্মকর্তা আর দালালদের দৌরাত্ম্যে সবই চলছে আপন গতিতে।


গোপনে সিকিউরিটি গার্ডের মধ্যে একজন দালালের কাছে আবেদনের কথা বললে তিনি বলেন, 'আপনি চাইলে আজকে আবেদন করে দিচ্ছি। তাহলে আপনার আলাদা করে বেশি সময় লাগবে না। সিরিয়াল করে দেবো আমি। এসে শুধু পরীক্ষা দিয়ে যাবেন। সবমিলিয়ে ১২ হাজার টাকা লাগবে।'



খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. আশিক উর রহমান বলেন, 'মানুষ জানে না যে সরকারি সংস্থাগুলো কী সেবা দিচ্ছে। এখন সবকিছু ডিজিটাল সিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে। সেখানেও একটা ব্যুরোক্রেটিক পদ্ধতি রাখা হয়েছে। কিছুটা ম্যানুয়াল রাখা হয়েছে আবার কিছুটা অটোমেশন রাখা হয়েছে। এই যে জটিল প্রক্রিয়ার মধ্যে আছে সবকিছু তা আসলে বৈষম্য সৃাষ্ট করছে।'


দুর্নীতি নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ৩ বছর আগের একটি প্রতিবেদন বলছে, সেবা নিতে গিয়ে প্রায় ৭১ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হন। প্রতিবেদনে উঠে এসেছে ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না এই সূচকে সবচেয়ে এগিয়ে আছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সেবাগুলো, এর পরপর আছে, পাসপোর্ট, ভূমি কিংবা বিচারিক সেবার খাতগুলো। কিন্তু মানুষকে সেবা দেবা জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে ঘুষ আর হয়রানির অনুশীলন কেন?


টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'প্রধানমন্ত্রী কিন্তু সরকারপ্রধান হিসেবে অসংখ্যবার সরকারি কর্মকর্তাদের বলেছেন, আপনারা জনগণের সেবক। বাস্তবতা এটা হওয়ার কথা। কিন্তু বাস্তবতা এটা হয়ে গেছে যে সবার মধ্যে একটা কলোনিয়াল মাইন্ডসেট হয়েছে। এছাড়াও ঘুষ বা অবৈধ লেনদেনের মাধ্যমে যে অর্থ আদায় করা হয় সেটার জন্য জবাব দিহীতার কোনো জায়গা নেই।'


মন্ত্রণালয় থেকে শুরু করে সব মিলিয়ে সরকারের বিভিন্ন দপ্তর অনুদপ্তর ১ হাজারেরও বেশি সেবা প্রদান করে থাকে। এবং প্রতি বছর বাজেটে সরকার পরিচালনায় কর্মকর্তা বেতন ভাতায় সবচেয়ে বেশি বরাদ্দ থাকে, তার অন্যতম লক্ষ্য মানুষের সেবা নিশ্চিত করা।


আরও খবর




দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

ঢাকাস্থ নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন