শিরোনাম
কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ৩১ মে ২০২৬ | হালনাগাদ:রবিবার ৩১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এখন নির্বাচন কমিশনের (ইসি) ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছে। ওই নির্বাচনের আগে প্রায় ৪ হাজার কোটি টাকায় এই ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো কিনেছিল কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। ওই নির্বাচনে মাত্র ৬টি আসনে ইভিএমে ভোট  গ্রহণ করা হয়। পরবর্তীকালে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং  সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হয়। তারপর থেকে দেশের বিভিন্ন গুদামে এগুলো পড়ে আছে।


ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, অব্যবহৃত এই ইভিএমের রক্ষণাবেক্ষণের পেছনে ব্যয় বাড়ছে। এই খরচ বহন করতে অনাগ্রহ দেখিয়েছে ইসি।


বিপাকে ইসি


ইভিএম প্রকল্পের মেয়াদ ছিল পাঁচ বছর। তবে আরও একবছর বাড়ানো হয় প্রকল্পের সময়। সেই সময়ও শেষ হয়েছে ২০২৪ সালের জুন মাসে। পরে ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার বাতিল করে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। পাশাপাশি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকেও বাদ দেওয়া হয় ইভিএমের অংশ।


ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ইভিএম নিয়ে এখনও অনেক জটিলতা রয়েছে। এ নিয়ে দুদকের দায়ের করা একটি  মামলা এখনও চলমান। তাই এ বিষয়ে কোনও পদক্ষেপ নিতে গেলেই বিষয়টি জটিল হয়ে পড়ে।’’


তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন সংস্কার কমিশন বলেছিল, ইভিএম আর ব্যবহার করার দরকার নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হয়েছে, তারাও একই মত দিয়েছে। ফলে ইসি এখন আর ইভিএম ব্যবহার করতে চায় না। কিন্তু সমস্যা হলো— এগুলো তো সরকারি সম্পদ। ব্যবহার না করলে সেগুলোর কী হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।’’


মঈন উদ্দিন বলেন, ‘‘তবে এখানে আরেকটি জটিলতা আছে। যেহেতু ইভিএম নিয়ে মামলা হয়েছে, তাই এগুলো এখন মামলার আলামতের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ইভিএম এখন একধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। চাইলেই এগুলো সরিয়ে ফেলা বা অন্যভাবে ব্যবহার করা সম্ভব নয়।’’


ইভিএম নিয়ে ইসির পরিকল্পনা জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘‘মোটামুটি দেড় লাখের মতো ইভিএম আছে। আমাদের অবস্থান হলো— আমরা শুধু ইনভেন্টরি করে সরকারের ঘাড়ে দায়িত্ব দিতে চাই।’’


তিনি বলেন, কমিশনের পরিকল্পনা হচ্ছে, একটা ইনভেন্টরি করা হবে। স্যাম্পলিংয়ের মাধ্যমে দেখা হবে কতগুলো আছে, কী অবস্থায় আছে। তারপর সরকারের সঙ্গে যোগাযোগ করে বলা হবে— আপনারা এগুলো নিয়ে যান। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে নির্বাচন কমিশন এগুলো দিয়ে আর নির্বাচন করবে না। এগুলোর মেয়াদও শেষ হয়ে গেছে।’’


রহমানেল মাছউদ বলেন, ‘‘দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগ করে মামলার জন্য কিছু নমুনা রেখে দেওয়া হবে। বাকিগুলো সরকারকে দিয়ে বলা হবে— আপনারা নিষ্পত্তি করেন। যেটা ব্যবহারযোগ্য, ব্যবহার করেন। যেটা ফেলে দিতে হয়, ফেলে দেন। যেটা বিক্রি করা যায়, বিক্রি করেন। আর যদি সরকার কোনোভাবেই নিতে না চায়, তাহলে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে নিলামে বিক্রি করবো।’’


কত ইভিএম কোথায় আছে, ইসির ব্যয় কত?


ইসি সূত্র থেকে জানা যায়, গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির গুদামসহ দেশের বিভিন্ন গুদামে বর্তমানে ১ লাখ ৪৮ হাজার ৫২২টি ইভিএম রয়েছে। গুদাম ভাড়া বাবদ জমছে বকেয়ার বিশাল অঙ্ক।


সূত্র আরও জানায়, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি-বিএমটিএফ তাদের গুদামের প্রতি বর্গফুটের ভাড়া ধরেছে ১৫১ টাকা করে। আর সে হিসাবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে বকেয়া ভাড়া বাবদ ৭০ কোটি টাকা দাবি করেছে বিএমটিএফ। জানা গেছে,  ইসি এখন পর্যন্ত এই টাকা পরিশোধ করেনি। অপরদিকে দেশের বিভিন্ন গুদামে রাখা ইভিএমের জন্য ভাড়া বাবদ ইসিকে প্রতি মাসে ১৫ শতাংশ ভ্যাটসহ গুনতে হচ্ছে ৩৩ লাখ ৪৮ হাজার ৮১৮ টাকা।


এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘‘কোটি কোটি টাকা ভাড়া যাচ্ছে। আমরা বলছি, এই ভাড়া কীভাবে দেবো? তাই আমরা চিন্তা করছি একটি ইনভেন্টরি করার।’’


বিএমটিএফের ভাড়া বাবদ বকেয়া ৭০ কোটি টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা তাদের মৌখিকভাবে বলেছি— আমাদের কোনও টাকা নেই, দিতে পারবো না। তারা টাকা চাইছে, আর আমরা বিষয়টা ঝুলিয়ে রেখেছি।’’


রহমানেল মাছউদ বলেন, একটা প্রকল্প হলে তার মেইনটেন্যান্স, স্টোরেজ— এসবের বাজেটও থাকার কথা। যদি ৪ হাজার কোটি টাকার প্রকল্প হয়, তাহলে স্টোরেজের জন্যও বরাদ্দ থাকা উচিত ছিল। কোথায় রাখবো, কীভাবে রাখবো— এসবের পরিকল্পনা থাকা দরকার ছিল। আমাদের হাতে এ ধরনের কোনও খাত নেই, যেখান থেকে এই টাকা দেবো। জেলা পর্যায়েও বিভিন্ন জায়গায় স্টোর ভাড়া করা হয়েছে। সেখানেও সমস্যা আছে। প্রাইভেট কোম্পানিগুলো ভাড়া চাচ্ছে। সরকারি প্রতিষ্ঠান হলে একভাবে কথা বলা যায়, কিন্তু ব্যক্তিগত গুদামের মালিকদের তো কিছু না কিছু দিতেই হবে। আমার ব্যক্তিগত মত হলো—কম হোক, বেশি হোক— তাদের (ব্যক্তিগত গুদামের মালিকদের) সঙ্গে সমঝোতার ভিত্তিতে কিছু ভাড়া নির্ধারণ করে তা দেওয়া উচিত।’’


ইভিএম নিয়ে টিআইবি’র সুপারিশ


অব্যবহৃত-অকেজো ইভিএমের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে একাধিক সুপারিশ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তাদের দেওয়া সুপারিশগুলো হলো:


১. ইভিএম সংরক্ষণের জন্য প্রতি মাসে বিপুল অর্থ ব্যয়সহ রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং পরিবেশগত ঝুঁকি বিবেচনায় নিয়ে ইভিএম সংক্রান্ত চলমান মামলা দ্রুততার সঙ্গে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে হবে।


২. নির্বাচন-সংক্রান্ত তথ্য ও ভোটারের তথ্য অপব্যবহারের ঝুঁকি হ্রাসে নিলামের আগেই ইভিএমে সংরক্ষিত সব তথ্য মুছে ফেলা এবং সব হার্ডওয়‍্যার উপযুক্তভাবে ভেঙে ফেলতে হবে এবং তা যে করা হয়েছে— তা নিশ্চিত করতে একটি ‘নিষ্পত্তি সনদ’  বাধ্যতামূলক করতে হবে।


৩. ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুসরণ করে ইভিএমকে ই-বর্জ্য হিসেবে শ্রেণিবদ্ধ করতে হবে এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর প্রক্রিয়ায় সম্পূর্ণ ইভিএম লট আকারে নিলামে বিক্রয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে পরিবেশ অধিদফতরের অধীনে নিবন্ধিত অভিজ্ঞ ই-বর্জ্য রিসাইক্লিং কোম্পানিদের কাছে দরপত্র আহ্বানের ব্যবস্থা করতে হবে— যাদের খ্যাতনামা আইটি ব্র্যান্ড, মোবাইল টেলিফোন সেবাপ্রতিষ্ঠান, পুলিশ ও প্রতিরক্ষা বিভাগের সংবেদনশীল ই-বর্জ্য ও যন্ত্রপাতি ব্যবস্থাপনার অভিজ্ঞতা রয়েছে, যেন নিরাপদ ই-বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ ও পরিবেশগত ঝুঁকি নিরসনের পাশাপাশি সম্ভাব্য রাজস্ব প্রাপ্তির স্বার্থে উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করা যায়।


আরও খবর




সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা