শিরোনাম
বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

ঝুঁকিতে শতকোটি টাকার ব্যবসা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নীতিমালার অভাবে ভোলায় বন্ধের পথে শত কোটি টাকার চেওয়া শুঁটকি ব্যবসা। আর এটি বন্ধ হলে কর্মহীন হয়ে পড়বে কয়েক হাজার জেলে, শ্রমিকসহ আড়তদার। তারা জানান, ভোলার কয়েকটি পয়েন্টে মেঘনা নদীর অতিরিক্ত লবণাক্ত পানিতে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে চেওয়া মাছ। কিন্তু সরকারিভাবে চেওয়া শিকারের জালের কোনো নীতিমালা না থাকায় প্রশাসনের তোপের মুখে আগ্রহ হারিয়েছেন জেলেরা। তবে সরকারিভাবে নীতিমালা করে জাল নির্ধারণ করে দিলে আবারও সুদিন ফিরে আসবে বলে জানান তারা। 



জেলে ও শুঁটকি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোলার মেঘনা নদীর লবণাক্ত পানিতে চেওয়া মাছের এখন ভরা মৌসুম। কিন্তু চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চর পাতিলা, কুকড়ি-মুকড়ি, ঢালচর, মনপুরা উপজেলার চর নিজামসহ বিভিন্ন এলাকার শুঁটকি পল্লীগুলোয় চলছে চেওয়া মাছের হাহাকার। আগে যেখানে প্রতিদিন হাজার হাজার কেজি চেওয়া মাছ রোদে শুকানো হতো, ব্যস্ত সময় পার করতেন শুঁটকি ব্যবসায়ী ও শ্রমিকরা। এ বছর সেই দৃশ্য আর দেখা যাচ্ছে না। 


শুঁটকি ব্যবসায়ী মো. হারুন, আব্দুল মন্নান, আড়তদার মো. খোকন, বাদশা মিয়াসহ কয়েকজন জানান, প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিভিন্ন শুঁটকি পল্লী থেকে থেকে প্রায় শতকোটি টাকার চেওয়া মাছের শুঁটকি দেশের বিভিন্ন আড়ত ও মুরগি, মাছের খাবার বা ফিড তৈরি কোম্পানির কাছে বিক্রি করে আসছিলেন। এবার তা আর হচ্ছে না। কারণ চেওয়া মাছ শিকারের জালের সরকারি নীতিমালা না থাকায় বর্তমানে মাছ ধরা প্রায় বন্ধ করে দিয়েছেন জেলেরা। এতে করে লোকসানের মুখে পড়েছেন তারা। এ ছাড়াও চলতি মৌসুমের আগে দেশের বিভিন্ন জেলার পাইকারি আড়ত থেকে এনে জেলেদের দাদন দিয়ে বিপাকে রয়েছেন তারা। এ অবস্থায় ব্যবসাটি টিকিয়ে রাখতে সরকারিভাবে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের।


চর পাতিলার জেলে শাহিন মাঝি, সিদ্দিক মাঝি, ফিরোজ মাঝি, মনির হোসেন মাঝি, লিটন মাঝিসহ কয়েকজন জানান, বর্তমানে চরফ্যাশন ও মনপুরা উপজেলার মেঘনা নদীর কিছু পয়েন্টে অতি লবণাক্ত পানিতে চেওয়া মাছের ভরা মৌসুম চলছে। এখন ওই এলাকাগুলোতে জাল ফেললেই প্রচুর চেওয়া মাছ উঠে আসে। এ সময় প্রতিদিন ৪০/৫০ হাজার টাকার মাছ ধরা সম্ভব। কিন্তু চেওয়া মাছ শিকারের একমাত্র জাল বেহেন্দি জালটি সরকার নিষিদ্ধ করে দিয়েছে। বিগত বছরগুলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ধরলেও এ বছর অভিযান কঠোর হওয়ায় অনেক জেলেই চেওয়া মাছ ধরতে যাচ্ছে না। তারাও চায় না আর লুকিয়ে চেওয়া মাছ ধরতে। সরকার যদি তাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় বেহেন্দি জাল দিয়ে চেওয়া মাছ ধরতে দিত বা চেওয়া মাছ ধরার কোনো জাল যদি দেয় তাহলে কোনো সমস্যা হতো না। ইলিশ মূলত ৬ মাস পর্যন্ত মিঠা পানিতে থাকে। আর এগুলো তো লবণাক্ত পানিতে থাকে না। এ ছাড়াও ওই পয়েন্টেগুলোতে শুধু চেওয়া মাছ ছাড়া অন্য কোনো মাছের পোনা ধরা পড়ে না বলেও দাবি তাদের।


জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘চরফ্যাশন উপজেলার চর কুকড়ি-মুমড়ি, চর পাতিলা, ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিভিন্ন শুঁটকিপল্লী থেকে ১৫ হাজার মেট্রিক টন চেওয়া মাছের শুঁটকি সারা  দেশের পাইকারি বাজারে বিক্রি হয়। চেওয়া মাছের শুঁটকিতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকায় এটি দিয়ে তৈরি হয় মুরগি, মাছ ও গরুর খাবার বা ফিড। চরফ্যাশন উপজেলার ঢালচর, হাজারনপুর, হাজারিগঞ্জ ও মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ও চর নিজাম এলাকার মেঘনা নদীর পানি অতিরিক্ত লবণাক্ত হওয়ায় সেখানে ইলিশ বিচরণ করে না। বিষয়টি গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে গুরুত্ব সহকারে অবহিত করা হবে।’



আরও খবর




বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর