শিরোনাম
জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মাহমুদুল হাসান মেহেদী 

জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার মাধ্যমে জনমনে ভীতি তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।


 তিনি বলেন, নাশকতাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।


আজ রোববার কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনা পরিদর্শন শেষে  সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।


হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ যারা নাশকতা করছে, তারা নাশকতাকারী। আর যারা করছে, তারা জুলাই-আগস্টে ফ্যাসিস্ট পতিত সরকারের দোসর। তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ডিসেম্বরে আন্দোলন করবে। কিন্তু আন্দোলন না করে তারা নাশকতা করছে। কারণ, এই দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে, তারা সবাই পলায়ন করেছে।’


তিনি বলেন, ‘এখন পরাজিত এবং পলায়নকারী সেই শক্তির জনসমর্থন নেই। সেই কারণে তারা নাশকতা তৈরি করার মাধ্যমে জনমনে ভীতি তৈরি করতে চাচ্ছে।’


প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে একটি গণতান্ত্রিক ধারা বাস্তবায়ন করেছে। নাশকতাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতন্ত্র অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, রেল কর্তৃপক্ষ, আরএনবি, পুলিশ, রেল পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব জায়গা দিয়ে নাশকতাকারীরা রেলস্টেশনে প্রবেশ করতে পারে, সেসব জায়গা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।


হাবিবুর রশিদ হাবিব জানান, গতকালের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়া হবে। নাশকতার সঙ্গে যারা জড়িত, তাদের ধরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


ঘটনাস্থল পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, আগুনটি মূল প্ল্যাটফর্মে লাগানো হয়নি। ওয়াশ প্ল্যান্টের দিক থেকে ট্রেনটি আসার সময় গানপাউডার ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে বলে তিনি জানান। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। নিরাপত্তা বাহিনীর দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণে আগুনের বিস্তার ঘটেনি।


প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। স্টেশনে সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।


ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে—যাত্রীদের এমন অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগুন লাগার সময় ছিল রাত ১০টা ১৫ মিনিট। তাঁর মনে হয়, রাত সাড়ে ১০টার মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের বিস্তৃতি ঘটেনি।


প্রাথমিক ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, একটি গ্যারেজ পুরোপুরি পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অন্য বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।


নাশকতার আরও কোনো হুমকি আছে কি না—এমন প্রশ্নের জবাবে হাবিবুর রশিদ হাবিব বলেন, যারা নাশকতাকারী, তারা নাশকতার চেষ্টা করবে। নাশকতা করে কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যায়নি। বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনগণই তাদের প্রতিনিধিত্ব করেছে। জনগণ ও প্রশাসন মিলে নাশকতা প্রতিহত করবে।


ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আগে যে নিরাপত্তা ছিল, এখন তা আরও জোরদার করা হবে, যাতে কোনো দিক দিয়ে কেউ কোনো অঘটন ঘটাতে না পারে। রেলের শিডিউল বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা শিডিউল বিপর্যয় হয়েছে। তবে এর কারণে আর কোনো শিডিউল বিপর্যয় হবে না।


আরও খবর




জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত