শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে পুরস্কৃত হলেন মুরাদনগর থানার এসআই কুসুম বড়ুয়া দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনে আহত সাংবাদিক শফিকুল ইসলামের চিকিৎসা, পুনর্বাসন ও ন্যায়বিচারের দাবি

প্রকাশিত:বুধবার ০৮ জুলাই ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৮ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাআদ মাহমুদ, হালুয়াঘাট প্রতিনিধি:২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া জাতীয় দৈনিক মানবকণ্ঠ-এর হালুয়াঘাট প্রতিনিধি ও হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক মো. শফিকুল ইসলাম (দুখু) দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসা, হামলার ঘটনার সুষ্ঠু বিচার এবং পুনর্বাসনের দাবিতে তার পরিবার, সহকর্মী সাংবাদিক ও সচেতন মহল সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সংবাদ সংগ্রহকালে সে সময়ের দৈনিক গণজাগরণ পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলামের ওপর ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। লাঠি, রড ও হকিস্টিক দিয়ে মারধরের পাশাপাশি তার ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। হামলায় তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তার মাথায় সাতটি সেলাই দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইএনএস) এবং ময়মনসিংহ ও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসা গ্রহণ করেন।ভুক্তভোগী সাংবাদিক জানান, ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি হঠাৎ তার নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। এরপর থেকে তিনি নাক ও ন্যাসোফ্যারিংসজনিত জটিল সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, আঘাতজনিত কারণে তার ইনফিরিয়র টারবিনেট ও বাম ন্যাসোফ্যারিংসে অস্বাভাবিকতা এবং স্কার টিস্যু অ্যাডহেশন তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, রক্তক্ষরণ ও অন্যান্য জটিলতার কারণ হতে পারে। দ্রুত উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারেরও প্রয়োজন রয়েছে বলে চিকিৎসকরা মত দিয়েছেন।এদিকে হামলার ঘটনায় অভিযোগ দায়ের ও সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান বিচারিক অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন শফিকুল ইসলাম। তার অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কোনো দৃশ্যমান ফল পাওয়া যায়নি।সাত সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শফিকুল ইসলাম বর্তমানে কর্মক্ষমতা হারিয়ে চরম আর্থিক সংকটে রয়েছেন। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটির সঞ্চয় প্রায় শেষ হয়ে গেছে। তার বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানরা প্রতিনিয়ত তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।শুধু চিকিৎসাই নয়, পুনর্বাসন নিয়েও ভোগান্তিতে রয়েছেন এই সাংবাদিক। সরকারের পক্ষ থেকে বন্দোবস্তের জন্য বরাদ্দ দেওয়া জমি সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, সেটি প্রায় পাঁচ ফুট গভীর গর্তাকৃতির এবং বর্ষাকালে পানিতে তলিয়ে যায়। সেখানে যাতায়াতের কোনো উপযুক্ত রাস্তা না থাকায় বসতবাড়ি নির্মাণ তো দূরের কথা, স্বাভাবিক ব্যবহারও সম্ভব নয়। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ৫ মার্চ প্রকাশিত বাংলাদেশ গেজেটে শফিকুল ইসলাম (দুখু)-কে ময়মনসিংহ বিভাগের (গ) ক্যাটাগরিতে ৩৭৬ নম্বর গেজেটভুক্ত "জুলাই যোদ্ধা" হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাকে আহত ও সাহসী সাংবাদিক হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৬ সালের ৭ জানুয়ারি রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি "জুলাই বার্তাবীর" সম্মাননায়ও ভূষিত হন।ভুক্তভোগী সাংবাদিকের পরিবার, স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা, হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনা এবং বন্দোবস্তের জমিকে দ্রুত বসবাসযোগ্য করে পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত একজন স্বীকৃত জুলাই যোদ্ধা সাংবাদিকের চিকিৎসা, ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।


আরও খবর




ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

মনপুরায় ভূমি জবর দখলের চেষ্টা,থানায় অভিযোগ ভূক্তোভূগীর

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

রাজবাড়ী পাংশাতে থানা পুলিশের অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।

সংবাদ সম্মেলনে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার ও নিরাপত্তা দাবি

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জানালেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে নিউজ টোয়েন্টিফোরের ১১ বছরে পদার্পণ উদযাপন

টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন

গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদাবাজি ও শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার মামলায় টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা বিল্লাল হোসেন গ্রেপ্তার

গাইবান্ধা এলজিইডিতে নতুন নেতৃত্ব, ৩ কার্যদিবসের মধ্যে দায়িত্ব বুঝে নেবেন আব্দুল আজীজ

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার দুই স্মার্টফোন

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে পুরস্কৃত হলেন মুরাদনগর থানার এসআই কুসুম বড়ুয়া

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

মনপুরায় ভূমি জবর দখলের চেষ্টা,থানায় অভিযোগ ভূক্তোভূগীর

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

রাজবাড়ী পাংশাতে থানা পুলিশের অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।

সংবাদ সম্মেলনে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার ও নিরাপত্তা দাবি

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জানালেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে নিউজ টোয়েন্টিফোরের ১১ বছরে পদার্পণ উদযাপন

টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন