শিরোনাম
ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

কালো টাকা সাদা করলেও দুর্নীতিতে ছাড় দেবে না দুদক

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৯ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৯ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কালো টাকা সাদা নিয়ে ঢালাও প্রশ্নে বিব্রত হচ্ছেন ব্যবসায়ীরা। তাই অবৈধ আয় ও অপ্রদর্শিত অর্থের আইনগত ব্যাখ্যা চান ব্যবসায়ী নেতারা। আয়কর সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রের স্বার্থে বিনিয়োগের সুযোগ ইতিবাচক, তবে তা হতে হবে নির্ধারিত পন্থায়। যদিও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করে নিলেও দুর্নীতির প্রমাণ পেলে ছাড় দেবে না বলছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বাজেট প্রস্তাবনা অনুযায়ী কোনো ব্যক্তি বা কোম্পানির কাছে যদি এমন অর্থ থাকে, যার আয়ের উৎস তিনি ছাড়া কেউ জানেন না কিংবা জবাবদিহিতার ভয়ে তা প্রকাশও করছেন না। সেই টাকায় ফ্ল্যাট-বাড়ি বা জমি কেনার পাশাপাশি নগদ টাকার হিসাব দিলে ১৫ শতাংশ কর কেটে সে অর্থের বৈধতা দেবে এনবিআর। এমনকি কোন উৎস থেকে টাকা আয় হয়েছে, সে প্রশ্নও করা হবে না।


এ সুবিধা নিয়ে সরকারি চাকুরে, রাজনীতিবিদ বা অবৈধভাবে আয় করা যেকোনো ব্যক্তি তার অর্থ আইনগতভাবে বৈধ করে নিতে পারছেন বিনা প্রশ্নে। যদিও এনবিআর বলছে, বৈধ অবৈধ বিতর্কে যাচ্ছেন না তারা। দীর্ঘদিন অপ্রদর্শিত থাকা সম্পদের হিসাব দিতে চেয়েছেন ব্যবসায়ীরা। তাদের জন্য আয়কর রিটার্ন সহজ করতেই এ আইন।


তবে ব্যবসায়ীরা বলছেন, কালো টাকা সাদা করার ঢালাও সুবিধায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এক্ষেত্রে কোম্পানির অপ্রদর্শিত অর্থ আর ব্যক্তির অবৈধ আয় আলাদা করে দু'টির জন্য পৃথক ধারা প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।


এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, 'একজন ভালো ব্যবসায়ী, যে ১০ বা ১৫ বা ৩০ বছর ট্যাক্স দিয়ে তার ফাইলটা বড় করেছে। তার কাছে অবশ্যই এটা খারাপ লাগার কথা যে আমি কেন তাহলে এই সুযোগটা পেলাম না। যেসব টাকা ডিসিপ্লিন ওয়েতে আসেনি সেটাকে বৈধ করা যাবে না। একজন ব্যবসায়ীর টাকা কীভাবে এসেছে সেটাও দেখা সম্ভব। এটা আগে ছিল, সেই কারণটা দিয়ে দিয়ে দিলেই হবে।'


বিদ্যমান আয়কর আইনে বলা হয়েছে, আয়ের উৎস অবৈধ বা অপরাধমূলক কার্যক্রম হলে, অর্থ প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে না। বিশেষ করে কোনো সংস্থার চোখে অপরাধী বা দুর্নীতির কারণে সমালোচিত এমন কোনো ব্যক্তি যদি তার অবৈধ অর্থ এনবিআরের কাছে প্রদর্শন করে প্রাপ্তি স্বীকার নিতে চান, সেই সুবিধা পাওয়া যাবে না আইনে। তবে দুদক-থানা ও আদালতে মামলা বা অভিযোগ কিংবা কোনো সংস্থার নজরে আসার আগেই কোনো ব্যক্তি যদি তার অবৈধ অর্থ বৈধ করতে এনবিআরে ফাইল তৈরি করে প্রাপ্তি স্বীকার গ্রহণ করেন, প্রস্তাবিত আইনের বলে তার বৈধতা নিয়েও আর কোনো প্রশ্ন করা যাবে না।


অবৈধ অর্থ পাচার কিংবা অপচয় না করে দেশেই বিনিয়োগের স্বার্থে এ সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।


এনবিআরের সাবেক সদস্য মো. আলমগীর হোসেন বলেন, 'যদি এই অর্থটাকে প্রদর্শনের সুযোগ না রাখি তাহলে এই অর্থ ভোগ-বিলাসে ব্যয় হবে। অথবা দেশের বাইরে চলে যাওয়ার একটা ঝুঁকি থাকবে। কালো এবং ধূসর দু'টাকেই সুযোগ দিতে চাচ্ছিল, কিন্তু এখন যদি সরকার সিদ্ধান্ত নেয় যে শুধু ধূসরকেই সুযোগ দেবো, কালোকে সুযোগ দেবো না, কিন্তু প্রশ্ন করা যাবে না। তাহলে এই জায়গাতেও মানুষ আগ্রহী হবে না।'


প্রস্তাবিত বিধানে বৈধ আয়ে সর্বোচ্চ কর ৩০ শতাংশ আর অবৈধ আয়ে ১৫ শতাংশ করা হয়েছে। নৈতিকভাবে এ নিয়ম দৃষ্টিকটু হলেও রাষ্ট্রের প্রয়োজনে যদি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া হয়, সে বিনিয়োগের খাত নির্ধারণ করে দেয়া উচিত বলে মত এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজিদের।


তিনি বলেন, 'প্রশ্ন করা হবে কি হবে না, এই বিষয়টা উয্য থাকুক। এই বিষয়টা একবার হইলে সবার মাঝে ছড়িয়ে যায় যে টাকা কোনো ব্যাখ্যা ছাড়াই আয় করা যায়। মানে আমাকে কেউ কিছু বলবে না। কেউ কেউ কিছু বলতে পারবে না। জবাব দেয়ার মধ্য দিয়ে আলাদা খাতে ইনভেস্টের বিষয় শুনে নিতে হবে।'


তবে অবৈধ অর্থের হিসাব এনবিআরকে দিয়ে কালো টাকা সাদা করলেও দুর্নীতি দমন কমিশনের দায় থেকে মুক্তি পাওয়া যাবে না বলে জানান দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, '১৫ শতাংশ টাকা কর দেয়ার পরও মানে কালো টাকা সাদা করার পরও যদি টাকার উৎস বৈধ না হয়, আর সেটা যদি আয় বহির্ভূত সম্পদ হয় তাহলে দুদক তার আইনের আওতায় ফৌজদারি মামলা করতে পারবে। অনুসন্ধান করতে পারবে।'


অপ্রদর্শিত অর্থ বৈধ করা বা অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে গিয়ে তা যেন বৈধভাবে আয় করা নিয়মিত করদাতাদের হতাশ না করে সেটিও লক্ষ্য রাখতে হবে বলে পরামর্শ বিশেষজ্ঞদের।


আরও খবর




সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

সূর্যমুখী থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: আরিফুল ইসলাম পিয়াস সভাপতি, শফিকুল ইসলাম সম্পাদক

আনোয়ারায় ওষখাইন সদ্ধম্মানন্দ বিহারে কঠিন চীবর দানোৎসব

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা