শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

কক্সবাজারের শুঁটকির আলাদা কদর পর্যটকদের কাছে

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কক্সবাজার উপকূলে প্রতিবছর উৎপাদন হয় চার হাজার কোটি টাকার শুঁটকি। পর্যটকদের কাছে এ শুঁটকির রয়েছে আলাদা কদর। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি কিছু শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশেও। মানসম্মত শুঁটকি উৎপাদন নিশ্চিত করতে কাজ করার কথা বলছে মৎস্য বিভাগ।।


মাচায় ঝুলছে ছুরি, লইট্যা, পোয়াসহ নানা জাতের মাছ। সূর্যের তাপে যা পরিণত হচ্ছে শুঁটকিতে। এমন চিত্রের দেখা মিলে কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি মহালে।


জেলায় শুঁটকি উৎপাদন হয় অর্ধশতাধিক মহালে। ভোর থেকে বিকেল পর্যন্ত চলে শুঁটকি উৎপাদনের বিশাল কর্মযজ্ঞ। এই দীর্ঘ প্রক্রিয়ায় মিশে থাকে হাজারও শ্রমিকের শ্রম-ঘাম। আর একেকটি মহালে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ২০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন একেকজন ব্যবসায়ী।


একজন ব্যবসায়ী বলেন, 'ছুরিমাছ এখন বর্তমানে বাজারে প্রায় ২৭০ থেকে ২৮০ টাকা চলছে। আর ফাইস্যা যেটা সেটা ১৫০ থেকে ১৬০ টাকা চলছে।'


অন্য একজন ব্যবসায়ী বলেন, 'অনেকসময় দাম কমে গেলে আমাদের লস হয়ে যায়। আবার অনেক সময় দাম বেড়ে গেল আমরা লাভ করতে পারি। এরকম করেই চলে।'


কক্সবাজারে বেড়াতে যাওয়া পর্যটকদের পছন্দের পণ্য কেনার তালিকায় শীর্ষে থাকে শুঁটকি। তবে রয়েছে শুঁটকির মান নিয়ে প্রশ্ন। যদিও এ ক্ষেত্রে ব্যবসায়ীদের উপরেই শেষ ভরসা রাখার কথা বলছেন পর্যটকরা।


একজন পর্যটক বলেন, 'শুঁটকি মাছ আমরা খুব কম টাকায় এখান থেকে নিতে পারছি। কেউ বলে যে লবণ দেয়া থাকে, মেডিসিন দেয়া থাকে, কেমিক্যাল দেয়া থাকে। আসলে এটা আমাদের ধরার কোনো অপশন নেই।'


এদিকে মহাল ভেদে ইচ্ছেমতো শুঁটকির দাম হাঁকেন ব্যবসায়ীরা। বিশেষ করে পর্যটক অধ্যুষিত দোকানগুলোতে বাড়ে বহুগুণ। মানভেদে ৬০০ টাকার শুঁটকি বিক্রি হয় ৬৫০ থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশ থেকে আনা মানহীন শুঁটকিও। যদিও এজন্য অসাধু ব্যবসায়ীদের দুষছেন ব্যবসায়ীরা।


একজন শুঁটকি ব্যবসায়ী বলেন, 'আমরা নিজেরা কাঁচা কিনি। তারপর নিজেরা শুকাই। এটাতে আমার খরচা কম পড়ে সেজন্য আমি দামেও কম রাখতে পারছি।'


জেলা মৎস্য বিভাগ বলছে, জেলার ৭০০ জন ব্যবসায়ী বছরে প্রায় ৪০ হাজার টন শুঁটকি উৎপাদন করেন। এসব শুঁটকি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হয় কোরিয়া, চীন, হংকং, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে। তাই শুঁটকির মান নিয়ন্ত্রণে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।


কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান বলেন, 'আমরা একদিকে আইনও প্রয়োগ করবো এবং তাদের বিকল্প টেকনোলজি সহায়তা যদি দিতে পারি তাহলে আমরা মনে হয় খুব অদূর ভবিষ্যতে ১০ ভাগ বিষমুক্ত শুঁটকি উৎপাদন করতে সক্ষম হবো।'


শুঁটকির মান নিয়ন্ত্রণে উৎপাদনকারীদের মাঝে আরও সচেতনতা বৃদ্ধির তাগিদ পর্যটকদের। 


আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২