
আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলীতে মূল্য তালিকা না রাখায় ব্রিজ ঘাটের একটি মুদির দোকানিকে ১০ হাজার ও সৈন্যারটেক এলাকায় বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ফ্রেশ এন্ড সেইফ নামের একটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (২০ অক্টোবর) রোববার দুপুরে উপজেলার ব্রীজঘাট কাঁচাবাজার এবং সৈন্যারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।
এসময় তিনি বলেন,নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। এতে ব্যবসায়িদের বেশি দামে পণ্য বিক্রি না করতে, মৌখিকভাবেও সতর্ক করা হয়েছে। কেউ যদি সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।





























