শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

কঠোর অভিযানেও থামছে না বিশৃঙ্খলা ও অপরাধ, নেপথ্যে কারা?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় প্রতিদিনই নানা দাবি-দাওয়া নিয়ে মানববন্ধন, বিক্ষোভ ও মিছিলসহ বিভিন্ন ধরনের কর্মসূচি রাজধানীসহ সারাদেশে দেখা গেছে। এসব কর্মসূচির বাইরে বিভিন্ন পক্ষ জড়িয়েছে সংঘর্ষ-সংঘাতেও। এসময় এসব বিশৃঙ্খলা, সংঘাত ঠেকাতে কঠোর অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি নিরাপত্তা ও সাধারণ মানুষদের সচেতনতা বাড়াতে প্রতিটি থানায় পুলিশ, ছাত্র-জনতা ও নাগরিকদের সমন্বয়ে করা হচ্ছে মতবিনিময় সভা।


তবে এসব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর হওয়ায় কিছুদিন শান্ত থাকলেও ফের উত্তপ্ত হতে দেখা গেছে বিভিন্ন গ্রুপকে। এসব ঘটনাকে কেন্দ্র করে ফের জড়িয়েছে সংঘর্ষে, ঘটেছে হতাহতের ঘটনা। এছাড়া ছিনতাইকারীদের হাতে নিহত, দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেও নিরাপত্তা-ব্যবস্থা অবনতির কথা উঠে আসছে বিভিন্ন মহল থেকে।


অপরাধ বিশ্লেষকরা বলছেন, এদেশের প্রেক্ষাপটে অপরাধ পুরোপুরি সমাধান করা সম্ভব না, তবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আইনি পদক্ষেপের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় যেসব বাড়তি উদ্যোগ পুলিশের পক্ষে থেকে নিতে আগে দেখা গেছে সেরকম এখন আর দেখা যাচ্ছে না। এছাড়া মাঠ পর্যায়ে এখনও পুলিশের রয়েছে সমন্বয়হীনতা।


সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে পুলিশের পক্ষে থেকে বলা হচ্ছে, অপরাধের ধরণ সবসময় একই মাত্রায় থাকে না। কখনও কমে, আবার কখনও বেড়ে যায়। অপরাধ যেভাবেই ঘটুক না কেন পুলিশের কাজ অপরাধ নিয়ন্ত্রণে রাখা। আর পুলিশ সেই কাজটিই করছে। যদি কেউ পরিকল্পিতভাবে কোনও শান্ত পরিবেশকে অশান্ত করতে চায়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, কোনও দ্বন্দ্ব-ফ্যাসাদ সৃষ্টি করতে চায় তাহলে পুলিশ শক্ত হাতে তা মোকাবিলা করবে। সেটা যেকোনও দল হোক অথবা দুষ্কৃতকারী হোক, যে কেউ হোক, পেছনে যেই থাকুক কেউ ছাড় পাবে না। 


সর্বশেষ বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোতাসিম মাসুদ (২২) নামে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। পরদিন শুক্রবার এক মানববন্ধনে এ দাবি করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ ছয় দফা দাবি জানান তারা। এছাড়া কাছাকাছি সময়ে দেশের বিভিন্ন প্রান্তে অস্বাভাবিক মৃত্যু হওয়া বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলপর্যায়ের এসব শিক্ষার্থী ‘গুপ্ত হত্যার’ শিকার হয়েছেন বলে উদ্বেগ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। এ ধরনের মৃত্যুগুলোকে চিহ্নিত করে ‘হত্যাকারীদের’ বিচারের আওতায় আনার দাবিতে এরই মধ্যে রাজপথে নেমেছে বেশ কিছু সগঠন।


এ সকল গুপ্তহত্যা, চোরাগোপ্তা হামলা ও হুমকির বিরুদ্ধে ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বরাবর একটি লিখিত আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা উল্লেখ করেন, কিছুদিন যাবত বাংলাদেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী সরকার পতনের দাবিতে জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা পালনকারী ছাত্র-জনতার ওপর ফ্যাসিবাদের দোসর কর্তৃক সারা দেশে বেশ কয়েকটি উল্লেখযোগ্য হামলার ঘটনা ও ফোনকলে হুমকির ঘটনা ঘটছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ বাহিনীর দৃশ্যত নিষ্ক্রিয় ভূমিকা জনমনে সংশয় তৈরি করেছে এবং ফ্যাসিবাদের দোসরদের সাহস জোগাচ্ছে। এমতাবস্থায় আমরাও গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং মনে করছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষত পুলিশ বাহিনীর এই বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন।


এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটি মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানের যোদ্ধারা প্রাণনাশের হুমকি, হামলা ও হত্যার শিকার হচ্ছেন। এ হত্যাকাণ্ডগুলোর ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি পরিলক্ষিত হচ্ছে। আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক কমিটি বলে আসছে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে মানুষের জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। চার মাস অতিবাহিত হওয়ার পরও এমন পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা উদ্বিগ্ন। নতুন বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাই।


এদিকে গত বৃহস্পতিবার দিনেদুপুরে রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে ডাকাতির ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ কেরানীগঞ্জের এলাকাবাসীরা। খেলনা পিস্তল নিয়ে শিশু-কিশোররা যে এমন দুর্ধর্ষ কাজ করতে পারে, তা ভেবে হতাশ অনেকে।


স্থানীয়রা এমন ঘটনায় হতাশার সাথে সাথে ক্ষোভের কথাও জানান। তাদের প্রশ্ন, এত এত গ্রাহক-ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে তারা টাকা লুট করতে থাকলো অথচ প্রতিরোধ কেউ করলো না!


তাছাড়া, গত ১৮ ডিসেম্বর গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চার জনের মৃত্যুসহ উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সমস্যা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি যতদিন পর্যন্ত রাজনীতিমুক্ত না হবে ততদিন এই সমস্যা মিটবে না।


বর্তমান পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে, অপরাধের মাত্রা কমিয়ে আনতে পুলিশ কাজ করছে। এসব ঘটনার জড়িত ইতোমধ্যে অনেককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পেছনে কোনও গোষ্ঠী কাজ করছে কিনা জানতে চাইলে পুলিশের এআইজি আরও বলেন, আমরা পরিষ্কারভবে বলতে চাই যদি কেউ পরিকল্পিতভাবে কোনও শান্ত পরিবেশকে অশান্ত করতে চায়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, কোন দ্বন্দ্ব সৃষ্টি করতে চাই তাহলে পুলিশ তা শক্ত হাতে মোকাবিলা করবে। সেটা যেকোনও দল হোক অথবা দুষ্কৃতকারী হোক, যে কেউ হোক, পেছনে যেই থাকুক কেউও ছাড় পাবে না। 


গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতির এক সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশ বাহিনী পুরোদমে কাজ শুরু করেছে। শুধু নির্বাচন নয়, যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী।’ ইজতেমা ময়দান এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সেখানে সংঘাতের ঘটনায় তদন্ত চলছে। টঙ্গী ইজতেমার মাঠে যারা অপরাধ ও বিশৃঙ্খলা করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।’


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬